Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

হোয়াটসঅ্যাপ

whatsapp

হ্যাকিং থেকে বাঁচতে কড়াকড়ি নিয়ম করছে হোয়াটসঅ্যাপ

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হোয়াটসঅ্যাপ বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। দিন দিন বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও। প্রতিনিয়ত ব্যবহারকারী ধরে রাখতে নতুন নতুন সুবিধা যোগ করছে সাইটটি। এজন্য বাড়ছে হ্যাকিংসহ নানা অপ্রীতিকর ঘটনা।

বিপুল সংখ্যক গ্রাহকের কারণেই এই প্ল্যাটফর্মে নিয়মিত হানা দেয় হ্যাকাররা। একটু অসর্তক হলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নতুন ফিচার আনছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। এবার লগইনে নতুন ফিচার নিয়ে এসে ফের সুরক্ষা আঁটসাঁট করলো বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপটি।

সুরক্ষার স্তর বাড়াতে আসছে লগইন অ্যাপ্রুভাল (Login Approval) নামে নতুন ফিচার। এরই মধ্যে টু স্টেপ ভেরফিকেশন শুরু করেছে এই অ্যাপ। সেই ফিচারের উপরে নতুন লগইন অ্যাপ্রুভাল কাজ করবে।

যারা একই অ্যাকাউন্ট কয়েকটি ডিভাসে ব্যবহার করেন তাদের জন্য বেশ সুবিধাই হবে। স্মার্টফোন ছাড়া আলাদা কোনো ডিভাইস থেকে লগইন করলে নতুন ফিচারে আপনার ফোনে নোটিফিকেশন আসবে। এরপর লগইন আছে এমন কোন ডিভাইস থেকে অনুমোদন দিলে তবেই নতুন লগ ইন সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর রিপোর্ট অনুযায়ী, এরই মধ্যে লেটেস্ট বিটা ভার্সনে এই ফিচার পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। খুব শিগগির আপডেটের মাধ্যমে সব গ্রাহকের ফোনে এই ফিচার পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
whatsapp

যেসব ফোনে আর কাজ করছে না হোয়াটসঅ্যাপ

স্টক নিউজ বিডি April 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত ৩১ মার্চ থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে আর কাজ করছে না মেটার মালিকানাধীন জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

নানারকম সুবিধার কারণে যখন বিশ্বব্যাপী এই অ্যাপসের ব্যবহারকারীর সংখ্যাও বেড়েই চলেছে, তখন কিছু ব্যবহারকারী পেলেন এই দুঃসংবাদ।

কেননা, বেশ কিছু মডেলের স্মার্টফোনে আর চলছে না আর হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যে সংস্থাটির পক্ষ থেকে এক ব্লগ পোস্টে এই ঘোষণা করা হয়েছে।
যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না

অ্যানড্রয়েড ফোন

যেসব ফোনে অ্যানড্রয়েড ৪.১-এর পুরোনো ভার্সন ওএস রয়েছে সেসব ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

আইওএস

আইওএস১০ এবং তার থেকে আপডেটেড ভার্সনের ওএস রয়েছে শুধু তারাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। বর্তমানে আইফোনের লেটেস্ট ফোনগুলোতে আইওএস ১৫ দেওয়া হচ্ছে। ফলে পুরোনো আইওএস-এর ফোনগুলোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

কাইওএস

যদি আপনার ফোনে কাইওএস-এর ২.৫ ভার্সন এবং তার নতুন ভার্সন ব্যবহার করা হয় শুধু তারাই ৩১ মার্চের পর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে। ব্র্যান্ড অনুযায়ীও বিভিন্ন তালিকা প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

LG এর যে মডেলে হোয়াটসঅ্যাপ আর কাজ করবে না

GL Optimus F7, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5 II, Optimus L5 II Dual, Optimus L3 II, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, GL Enact, Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II and Optimus F3Q

Motorola এর কোন ব্র্যান্ড : Motorola Droid Razr

Xiaomi এর যে মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না

Xiaomi HongMi, Mi2a, Mi2s, Redmi Note 4G and HongMi 1s

Huawei এর যে মডেল রয়েছে ওই তালিকায়

Huawei Ascend D, Quad XL, Ascend D1, Quad XL and Ascend P1 S

Samsung এর কোন মডেল রয়েছে এই তালিকায়

Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Xcover 2 and Galaxy Core

তথ্যসূত্র: নিউজ১৮

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
whatsapp

আইপ্যাড অ্যাপ আনবে হোয়াটসঅ্যাপ!

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হোয়াটসঅ্যাপ এর প্রধান উইল ক্যাথকার্ট জানিয়েছেন, আইপ্যাড অ্যাপ নিয়ে তারা কাজ করতে আগ্রহী। দ্য ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তবে ক্যাথকার্ট এ নিয়ে নিশ্চয়তা দিতে চান না। এটি কবে আসতে পারেও সে বিষয়েও তিনি কিছু বলতে চাননি।

ক্যাথকার্ট বলেছেন, ‌‘মানুষ দীর্ঘ সময় ধরে আইপ্যাড অ্যাপের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এটা আনতে পারলে আমাদেরও ভালো লাগবে।’

তিনি আরও বলেছেন, ‘বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহার উপযোগী করে তুলতে আমরা প্রযুক্তি প্রচুর কাজ করেছি। আমাদের ওয়েব ও ডেস্কটপ অ্যাপে তা সম্ভব হয়েছে। যদি আমার বিভিন্ন ধরনের ডিভাইস চালু থাকে তাহলে ফোন বন্ধ করে রাখলে কিংবা নেটওয়ার্ক কানেকশন না থাকলে ডেস্কটপে আমার মেসেজ আসতে থাকবে। ট্যাবলেট অ্যাপের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ।

সূত্র : দ্য ভার্জ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
দীর্ঘ ৬ ঘণ্টা পর ফিরল ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

দীর্ঘ ৬ ঘণ্টা পর ফিরল ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

স্টক নিউজ বিডি October 5, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ৬ ঘণ্টা সার্ভার ডাউন থাকার পর চালু হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছিল না।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক।

এর আগে, সার্ভার ডাউনের ব্যাপারে ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়েছিল, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

স্টক নিউজ বিডি October 5, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও রয়টার্সসহ বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক।

ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য