Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আর্জেন্টিনা

ফিফা বর্ষসেরা পুরস্কারে আর্জেন্টিনার জয়জয়কার

স্টক নিউজ বিডি February 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তমবারের মতো ফিফার সেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি, সেরা কোচ লিওনেল স্কালোনি ও সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ফিফার বেস্ট অ্যাওয়ার্র্ডের আট ক্যাটেগরির চারটিই উঠেছে আর্জেন্টিনার ঝুলিতে।

ফিফা দ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতেই কিংবদন্তি পেলেকে স্মরণ। তাকে উৎসর্গ করে একটি সঙ্গীত পরিবেশন করেন ব্রাজিলিয়ান শিল্পী। অতিথিদের সারিতে এসময় উপস্থিত ছিলেন পেলের স্ত্রী মার্সিয়া আওকি।

প্যারিসে পুরস্কারের মঞ্চ প্রস্তুতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। লিওনেল মেসির হাতে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার দ্য বেস্ট তুলে দেয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয় সেই আনুষ্ঠানিকতা।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়োনো মার্টিনেজ যেন বড় মঞ্চের তারকা। লিওনেল মেসিদের সঙ্গে অনেকটা আলো কেড়ে নেন মার্টিনেজ। হয়েছেন ফিফার বর্ষসেরা গোলরক্ষক।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়োনো মার্টিনেজ যেন বড় মঞ্চের তারকা

এদিকে প্যারিসে এসেই সুখবর পেলেন লিওনেল স্কালোনি। ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনা কোচের দায়িত্ব নিশ্চিত করে ফিফার মঞ্চে উঠেন পুরষ্কার নিতে। কাতারে বিশ্বকাপ জেতানোর সুবাদে বেস্ট কোচের পুরষ্কার জিতেছেন স্কালোনি।

আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জয় দেখেছেন পাসকুয়াস। তাইতো বেস্ট ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও পেয়ে গেলেন আর্জেন্টিনার এই সমর্থক।

এদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন আলেক্সিয়া পুতেয়াস। ইংলিশ ফুটবলার বেথ মিড ও যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মর্গ্যানকে হারিয়ে পুরস্কারটি জিতলেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পুতেয়াস। ২০২১ ও ২০২২ সালের ব্যালন ডিঅ’রও জিতেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

বেস্ট অ্যাওয়ার্র্ডের আট ক্যাটেগরির চারটিই উঠেছে আর্জেন্টিনার ঝুলিতে

এছাড়া ফিফার বর্ষসেরা গোলের জন্য ‘পুসকাস অ্যাওয়ার্ড’ পেয়েছেন পোল্যান্ডের মারচিন ওলেকসি। বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের সারিনা উইগমান। ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছেন জর্জিয়ান লুকা লোশোভিলি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

স্টক নিউজ বিডি February 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা সফরের প্রথম দিন আজ বিকালে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করছে আর্জেন্টিনা।

এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন সান্তিয়াগো।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন সান্তিয়াগো। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শ্বাসরুদ্ধকর ফাইনালে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

শ্বাসরুদ্ধকর ফাইনালে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি December 19, 2022

বিশ্বকাপের ফাইনাল ফাইনালের মতোই হলো। শ্বাসরুদ্ধকর ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে অবশেষে জয় পেল আর্জেন্টিনা। ২৩ ও ৩৬ মিনিটে মেসি ও ডি মারিয়ার গোলে ৭৯ মিনিট পর্যন্ত (২-০) গোলে এগিয়ে থেকে জয়ের অপেক্ষায় ছিল আর্জেন্টাইনরা।

এরপর মাত্র দুই মিনিটে ২ গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-২ ব্যবধানে ড্র হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে প্রথমে গোল করে (১০৮ মিনিটে) আর্জেন্টিনাকে ফের এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (১১৮ মিনিটে) পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে ফ্রান্সকে ফের সমতায় (৩-৩) ফেরান এমবাপ্পে।

১২০ মিনিটের খেলা ৩-৩ ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জিতে তৃতীয় শিরোপা নিশ্চিত করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

এটা ছিল ফ্রান্সের চতুর্থবার বিশ্বকাপ ফাইনাল। এর আগে ১৯৯৮ সালের পর ২০১৮ সালে শিরোপা জিতে নেয় ফরাসিরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার হাতছানি ছিল কিলিয়ান এমবাপ্পেদের।

অন্যদিকে আর্জেন্টিনা এ নিয়ে ছয়বার বিশ্বকাপের ফাইনালে খেলে। ১৯৭৮ ও ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকান দলটি।

রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বারের মতো শিরোপা জিতে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয় ৩৬ বছরের শিরোপা খরা কাটাল আর্জেন্টাইনরা।

এর আগে ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালের ফাইনালে উঠে রানার্সআপ হয় সন্তুষ্ট থাকে আর্জেন্টিনা।

রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলার ২৩ মিনিটে ডি মারিয়াকে ডি বক্সের মধ্যে ফ্রান্সের ফুটবলার উসমান দেম্বেল ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকে গোল করেন মেসি। চলতি আসরে এটি আর্জেন্টিনার অধিনায়কের ষষ্ঠ গোল।

৩৬তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইনজুরি থেকে ফেরা ডি মারিয়া। তার করা গোলেও মেসির অবদান রয়েছে।

মাঝমাঠে মেসি ছোট্ট এক সুন্দর টোকায় পাস বাড়ান ডান দিকে, বল ধরে হুলিয়ান আলভারেস এগিয়ে গিয়ে সামনে বাড়ান মাক আলিস্তেরকে। তার পাস বক্সের বাঁ দিকে ফাঁকায় পেয়ে কোনাকুনি শট নেন ডি মারিয়া। ঝাঁপিয়ে পড়া ফ্রান্সের লরিসকে ফাঁকি দিয়ে বল খুঁজে নেয় ঠিকানা।

৭৮ মিনিটে কুলো মুয়ানিকে ডিবক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে বিশ্বকাপে নিজের ৬ষ্ঠ গোলটি করেন এমবাপ্পে।

এই গোলের রেশ কাটতে না কাটতেই আবার গোল করেন এমবাপ্পে। ৮১ মিনিটে দুর্দান্ত ভঙ্গিতে গোল করে দলকে ২-২ এ সমতায় ফেরান এই পিএসজি তারকা।

২ গোল করে ৭৯ মিনিট এগিয়ে থেকেও দুই মিনিটে কিলিয়ান এমবাপ্পের করা ২ গোল দারুণভাবে খেলায় সমতায় ফেরে ফ্রান্স।

এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৮তম মিনিটে ডান দিক থেকে লাউতারো মার্তিনেসের বুলেট গতির কোনাকুনি শট কোনোমতে ফেরান উগো লরিস, তবে বল হাতে রাখতে পারেননি তিনি। গোলমুখে বল পেয়ে ডান পায়ের টোকায় দলকে উচ্ছ্বাসে ভাসান মেসি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি December 4, 2022

বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি করেছে ১ গোল। এ ছাড়া আর্জেন্টিনার হয়ে আরেকটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। তার গোলেই অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙে আর্জেন্টিনা।

ম্যাচশেষে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, এটি শক্ত এবং কঠিন একটি ম্যাচ ছিল। আমরা বৃহস্পতিবার খেলেছি এবং বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। আমরা জানতাম এটি কসরতের (ফিজিক্যাল) খেলা হতে যাচ্ছে।

মেসি বলেন, ভাগ্যবশত আমরা দ্বিতীয় গোলটি পেয়ে যাই। আমাদের একটি গোল ছিল এবং এর পর দুটি গোল হয়ে যায়। এর পর আমরা বাধার মধ্যে পড়ি। কিন্তু এটি বিশ্বকাপ এবং এখানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়া।

আর্জেন্টিনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমরা আরেকটি লক্ষ্য অর্জন করেছি। অস্ট্রেলিয়াকে মেসি ‘কঠিন এবং শক্ত’ প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পোলিশ বাঁধা টপকে নক আউট পর্বে যেতে চায় আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি November 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্রুপ-সি’র শেষ ম্যাচে কাল বাংলাদেশ সময় রাত ১টায় পোল্যন্ডের মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। স্টেডিয়াম ৯৭৪’এ জয়ী হতে না পারলে আর্জেন্টিনার সামনে বিদাযে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে পোলিশদের হারাতে পারলে নক আউট পর্বের পাশাপাশি গ্রুপের শীর্ষস্থানটাও নিশ্চিত হবে লিওনেল স্কালোনির দলের।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই মুহূর্তে সৌদি আরবের সাথে সমান তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। পোল্যান্ডের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা।

৩৪ বছর বয়সী রবার্ট লিওয়ানদোস্কি অবশেষে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বিশ^কাপে গোল আদায় করতে পেরেছেন। সৌদি আরবের বিরুদ্ধে শনিবার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে লেভা গোল পেয়েছেন। এর আগে মেক্সিকোর বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টিতে গোল মিস করেছিলেন বার্সেলোনার এই স্ট্রাইকার। আর্জেন্টিনাকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া সৌদি আরবের সাথে খেলতে নেমে পোল্যান্ড শুরু থেকেই তাই বেশ সতর্ক ছিল। পিওটর জিয়েলিনস্কির গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া পোল্যান্ডকে ৮২ দ্বিতীয় গোল উপহার দেন লিওয়ানদোস্কি। আর এতেই পোল্যান্ডের জয় নিশ্চিত হয়। গোলের পর লেভাকে বেশ আবেগী দেখা গেছে।

ম্যাচ শেষে বার্সার এই তারকা স্ট্রাইকার বলেছেন আন্তর্জাতিক সর্বোচ্চ আসরে এতদিনে তার স্বপ্ন পূরন হয়েছে। কিন্তু এখনো তার এবং তার সতীর্থদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। ১৯৮৬ সালের পর প্রথমবারের মত পোল্যান্ড গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ১৬’তে যাবার লক্ষ্য নিয়েই কাতারে খেলতে এসেছে। কাতারে এ পর্যন্ত খেলা দুই ম্যাচে প্রথম দল হিসেবে এখনো কোন গোল হজম করেনি পোল্যান্ড। এতে তাদের রক্ষনভাগের শক্তিমত্তা প্রমানিত হয়। শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচে পোল্যান্ড কোন গোল হজম করেনি।

ঐদিও আর্জেন্টিনার বিরুদ্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখা কিছুটা হলেও কঠিন। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে আগের ১১ বারের মোকাবেলায় প্রতিটি ম্যাচেই গোল হজম করতে হয়েছে পোল্যান্ডকে। সর্বশেষ ২০১১ সালে প্রীতি ম্যাচে লা আলবেসেলেস্তেদেও বিপক্ষে অবশ্য তারা ২-১ গোলের জয় ছিনিয়ে নিয়েছিল। বুধবারের ম্যাচটিতে জয়ী হতে পারলে পোল্যান্ড গ্রুপ-সি’র শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে যাবে। তবে পরের ম্যাচে সৌদি আরব যদি মেক্সিকোকে পরাজিত করতে ব্যর্থ হয় তবে আর্জেন্টিনার সাথে ড্র করলেই চলবে পোলিশদের। তবে সৌদি আরব যদি তিন পয়েন্ট অর্জন করে এবং তারা যদি আর্জেন্টিনার কাছে হেরে যায় তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে।

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে হতবাক হয়ে যাওয়া আর্জেন্টিনা চারদিন পরেই মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে আবারো লড়াইয়ে ফিরে আসে। দলের সুপারস্টার লিওনেল মেসির গোলে ৬৪ মিনিটে ডেডলক ভাঙ্গে আর্জেন্টিনা। এরপর এনজো ফার্নান্দেজের বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুন হবার পাশাপাশি স্বস্তির জয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে আর্জেন্টাইন ড্রেসিং রুমে আনন্দ উল্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিশ^কাপের শুরুতে ফেবারিটের তকমা লাগিয়ে কাতারে খেলতে এসে প্রথম ম্যাচেই ছোট দল সৌদি আরবের কাছে হেরে সমর্থকদের হতাশ করা দলটি এখন আত্ম বিশ্বাসে ভরপুর। পোল্যান্ডের বিরুদ্ধে সেই আত্মবিশ^াসে ভর করেই মাঠে নামবে মেসি, ডি মারিয়ারা।

গ্রুপ-সি’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়া এড়াতে হলে পোল্যান্ডকে হারানো ছাড়া উপায় নেই। এই গ্রুপের দ্বিতীয় দলটিকে শেষ ১৬’তে ফ্রান্সের মোকাবেলা করতে হবে। চার বছর আগে এই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়ে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। শেষ ১৩টি বিশ্বকপের ১২টিতেই নক আউট পর্বে খেলা আর্জেন্টিনা ইউরোপীয়ান কোন দলের বিপক্ষে শেষ দুটি ম্যাচেই পরাজিত হয়েছে। দুটোই ছিল ২০১৮ বিশ্বকাপে। ক্রোয়েশিয়ার কাছে গ্রুপ পর্বে ৩-০ গোলে পরাজয়ের পর শেষ ১৬’তে তারা ফ্রান্সের কাছে পরাজিত হয়। সৌদি আরব যদি মেক্সিকোকে হারাতে ব্যর্থ হয় তবে পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেই হয়তো স্কালোনির দলের শেষ ১৬ নিশ্চিত হবে।

পোলিশ বস সিজিসল মিচিনিউইজ অপরিবর্তিত দল নিয়েই কাল মাঠে নামার আশা করছেন। আক্রমনভাগে লিওয়ানদোস্কির সাথে যথারীতি থাকবেন আরকাদিয়াজ মিলিক। গোলরক্ষক ওজিচে সিজিসনি সৌদি আরবের বিরুদ্ধে প্রথমার্ধে পেনাল্টি রুখে দিয়ে নিজেকে আরো একবার বড় আসরে প্রমান করেছেন। প্রথম দুই মাচ রক্ষনভাগ সামলানো ম্যাটি ক্যাশ, কামিল গিলিক, জ্যাকুব কিভির ও বারটোজ বেরেসিজিনস্কিও উপর ভরসা করা হচ্ছে। সেন্ট্রাল মিডফিল্ডে শততম ম্যাচ থেকে মাত্র চার ম্যাচ দুরে থাকা অভিজ্ঞ গ্রিজর্জ কিলিচোভিয়াকের সাথে বার্মিংহ্যামের ক্রিস্টিয়ান বিয়েলিক থাকবেন।

এদিকে আর্জেন্টিনার লাইন-আপ নিয়ে স্কালোনিকে আরো একবার ভাবতে হচ্ছে। বিশেষ করে রক্ষণভাগ ও মধ্যমাঠে পরিবর্তনের আভাষ রয়েছে। লিসান্দ্রো মার্টিনেজ সেন্টার-ব্যাকে তার জায়গা ফিরে পেতে পারেন। তার সাথে নিকোলাস ওটামেন্ডিতো রয়েছেনই। গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা ও হুয়ান ফয়েথ রাইট-ব্যাক পজিশন নিয়ে লড়াইয়ে আছে। লেফট-ব্যাকে থাকবেন নিকোলাস টাগলিয়াফিকো ও মার্কোস এ্যাকুনার মধ্যে যেকোন একজন। প্রথম দুই ম্যাচে বদলী বেঞ্চে থাকা ফার্নান্দেজ প্রথমবারের মত মূল একাদশে সুযোগ পেতে পারেন। আক্রমনে যথারীতি লটারো মার্টিনেজ, এ্যাঞ্জেল ডি মারিয়া ও মেসিই থাকছেন। আরো একবার জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালাকে বদলী বেঞ্চে থাকার সম্ভাবনাই বেশি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অবসরের ঘোষণা দিলেন হিগুয়েইন

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২০২২ মৌসুম শেষে খেলা থেকে অবসর নেবেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। বর্তমানে তিনি ইন্টার মিয়ামির হয়ে খেলছেন।

ফ্রান্সে জন্মগ্রহণকারী হিগুয়েইন ২০০৫ সালে আর্জেন্টিনার দল রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবল খেলা শুরু করেন। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। স্প্যানিশ জায়ান্টের হয়ে ২৬৪ ম্যাচে ১২১টি গোল এবং ৫৬টি অ্যাসিস্ট করেন।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত নাপোলিতে ছিলেন। পরে জুভেন্টাসে যোগ দেন ২০১৬ সালে। সেই দলে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন।

তুরিনে অনেক সাফল্য পাওয়ার পর হিগুয়েইন ২০১৮-১৯ মৌসুম এসি মিলানে ধারে খেলেছেন। ১৫ ম্যাচে ৬ গোল করেন।

এরপর তিনি ২০১৯ সালে ছয় মাসের জন্য ধারে চেলসিতে যোগ দেন। ১৪ ম্যাচে পাঁচ গোল করেন।

সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার তাঁর দেশের হয়ে ৭৫টি ম্যাচে ৩১ গোল করেন। যা লা আলবিসেলেস্তের ইতিহাসে যে কোনো খেলোয়াড়ের মধ্যে পঞ্চম-সবচেয়ে বেশি।

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনা দলে তিনি ছিলেন।

ক্লাব ক্যারিয়ারে হিগুয়েইন তিনটি লা লিগা শিরোপা, তিনটি সেরি ‘এ’ শিরোপা, একটি উয়েফা ইউরোপা লিগ শিরোপা, একটি কোপা দেল রে শিরোপা এবং তিনটি কোপা ইতালিয়া শিরোপা জিতেছেন।

মিয়ামির হয়ে ১৪ মাচে ১২ গোল করেছেন হিগুয়েইন। আর পুরো মৌসুমে ২৬টি গোল এবং ১৪টি অ্যাসিস্ট করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবারও মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হন্ডুরাসের পর জ্যামাইকার বিপক্ষেও দুইবার বল জালে জড়ালেন সাতবারের ব্যালন ডি অর জয়ী লিওলেন মেসি। তাতে কাতার বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই সারলো আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার সকালে প্রীতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে জোড়া গোল করেন মেসি।

জ্যামাইকার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে মেসিকে রাখেননি আর্জেন্টিনার কোচ স্কালোনি। তার জায়গায় শুরুতে নামেন হুলিয়ান আলভারেজ। মাত্র ১৩ মিনিটেই নিজের সামর্থ্য বুঝিয়ে দেন তিনি।

লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন আলভারেজ। তার এগিয়ে যাওয়ার পর আর গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল তাদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি মার্টিনেজ। ৫৫তম মিনিটে তার বদলেই মেসিকে নামান আর্জেন্টাইন কোচ। বাকি ৩৫ মিনিটে কখনও ঢিমেতালে কখনও আবার জাদুকরী কারিশমায় সবাইকে উদ্বেলিত করেন মেসি।

৮৫তম মিনিটে জিওভানি লো সেলসোর পাস ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। দলকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পরেও থামেননি আর্জেন্টাইন তারকা।

৮৯তম মিনিটে দারুণ ফ্রি-কিকে আবার জালে বল পাঠান মেসি। বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে মাটি কামড়ানো শটে ডানদিক দিয়ে বল জালে জড়ান অন্যতম সেরা এই ফুটবলার। জাতীয় দলের হয়ে এটি তার ৯০তম গোল।

হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন মেসি। তবে এক ভক্ত মাঠে ঢুকে যাওয়ায় সেই আক্রমণ আর শেষ করার সুযোগ পাননি আর্জেন্টিনা অধিনায়ক।

আগামী নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটি জিতলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়েই বিশ্বকাপ শুরু করতে পারবেন মেসিরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

স্টক নিউজ বিডি September 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লিওনেল মেসির কাঁধে চেপে আরেকটি অনায়াস জয় তুলে নিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের জার্সি পরে প্রথমবারের মতো নেমে জোড়া গোল করলেন মেসি। আর তাতেই হন্ডুরাসের বিপক্ষে বড় জয় পেল কোচ লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ সময় শনিবার সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার বল জালে পাঠান মেসি।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল বল দখলেই নয় আক্রমণেও একচেটিয়া আধিপত্য ছিল আর্জেন্টিনার। প্রথমার্ধে নিজেদের অর্ধ থেকে বেরই হতে পারেনি হন্ডুরাস, দ্বিতীয় অর্ধেও চিত্রপটে তেমন পরিবর্তন আসেনি।

ম্যাচের বয়স তখন ১৬ মিনিট তখন মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো পাপু গোমেজকে। তার স্কয়ার করা বল সহজে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন লাউতারো মার্টিনেজ।

বিরতির ঠিক আগে মেলে দ্বিতীয় গোলের দেখা। ডি-বক্সে জিওভানি লো সেলসো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। আর তাতে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টানিরা।

বিরতি থেকে ফিরেও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পান মার্টিনেজের বদলি নামা হুলিয়ান আলভারেস। সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু তার গায়ে মেরে বসেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।

এরপর বেঞ্চের শক্তি বাজিয়ে দেখার দিকে মনোযোগ দেন কোচ স্কালোনি। তাতে তিয়াগো আলমাদা পান প্রথম আন্তর্জাতিক ম্যাচের স্বাদ, সময় পান ইউলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা।

ম্যাচের ৬৯তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগান মেসি। অসাধারণ এক গোল করে বসেন আর্জেন্টাইন সুপার স্টার। এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলে হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি, আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা।

এ নিয়ে জাতীয় দলের হয়ে ৮৮টি গোল করলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

এ দিন হ্যাটট্রিক হতে পারতো পিএসজি তারকার। ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে তার লাফিয়ে নেওয়া শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়।

শেষমেশ ৩-০ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে আর্জেন্টিনা। এই নিয়ে রেকর্ড ৩৪ ম্যাচ অপরাজিত রইলো স্কালোনির দল।

আগামী ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লুকা মদ্রিচ

এবারের আর্জেন্টিনা গত বিশ্বকাপের চেয়ে শক্তিশালী: লুকা মদ্রিচ

স্টক নিউজ বিডি June 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ উয়েফা নেশন্স লিগের ম্যাচে সোমবার রাতে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক লুকা মদ্রিচ। ম্যাচ শেষে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন তিনি।

২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে ছিল ক্রোয়েশিয়া। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় দুই দল। যেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ গোলে উড়িয়ে দেয় মদ্রিচের দল। তবে সেই দলের সঙ্গে এবারের দলে বেশ পার্থক্য দেখছেন মদ্রিচ।

এ তারকা মিডফিল্ডার বলেছেন, ‘সবশেষ বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছি। সেই ম্যাচে আমরা জিতেছিলাম। তবে এখন আমি দেখছি তারা খুবই ভালো দল। আমার মনে হয়, গত বিশ্বকাপের চেয়ে এবার তারা অনেক শক্তিশালী।’

মদ্রিচ আরও যোগ করেন, ‘(লিওনেল) মেসির নেতৃত্বে তারা দারুণ একটি দল তৈরি করেছে। মেসি খুবই ভিন্ন ধরনের খেলোয়াড়। তারা সবাই এখন ঐক্যবদ্ধ। তারা খুব বেশি ম্যাচ হারেনি। এটিই অনেক কিছু প্রমাণ করে। মেসি থাকায় তারা সবসময়ই বিশ্বকাপে ফেবারিট।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আর্জেন্টিনা

ইতালিকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফিনালিসিমা জিতল আর্জেন্টিনা

স্টক নিউজ বিডি June 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং পাওলো দিবালার গোলে ইতালিকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে দুর্দান্তভাবে ফাইনালিসিমা ট্রফি জিতে বাকি বিশ্বকে সতর্কবার্তা দিল আলবিসেলেস্তেরা।

‌‘লা ফিনালিসিমা’ নামের এ ম্যাচটি সাধারণত হয় লাতিন আমেরিকার সেরা দলের সঙ্গে ইউরোপের সেরা দলের। এর আগে দুবার হওয়া এ প্রতিযােগিতায় একবার ইউরোপের জয় হয়, আরেকবার লাতিন আমেরিকার। ১৯৮৫ সালে প্রথম লা ফিনালিসিমমায় জয় পেয়েছিল ফ্রান্স।

সবশেষ ১৯৯৩ সালে ফাইনালিসিমা ম্যাচ হয়েছিল। সেবার ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। প্রায় ২৯ বছর পর আবারও চ্যাম্পিয়ন হলো দলটি। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩২ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা।

ফিনালিসিমায় অপ্রতিরোধ্য লিওনেল মেসি। ইতালির বিপক্ষে দুর্দান্ত খেলেছেন তিনি। তিনি ইউরোপীয় ডিফেন্ডারদের জন্য অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। দুটি গোল তিনি বানিয়ে দিয়েছেন।

ফিনালিসিমায় প্রথম ও শেষ গোলটি বানিয়ে দেন মেসি। বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলে এগিয়েই যায় আর্জেন্টিনা। বিরতিতে যাওয়ার আগে ৪৫ মিনিটের দিকে লাওতারোর বাড়ানো বলে আনহেল ডি মারিয়ার গোলে এগিয়ে যায় মেসির দল।

এর আগে ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ২৮ মিনিটেই দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ফলে ৩০ মিনিট পার হওয়ার আগেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা।

বাম পাশ থেকে অধিনায়ক লিওনেল মেসির এগিয়ে দেওয়া বলে পা লাগিয়ে গোলটি করেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০তম গোল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য