Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইউনিয়ন ব্যাংক

ইউনিয়ন ব্যাংক লিমিটেড

আইপিওর শেয়ার বরাদ্দ দিয়েছে ইউনিয়ন ব্যাংক

স্টক নিউজ বিডি January 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দিয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)-এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিওর শেয়ার বরাদ্দ দিয়েছে কোম্পানিটি।

প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে দেশি বিনিয়োগকারীরা ৭৯২টি শেয়ার এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা ৫৩৭টি শেয়ার বরাদ্ধ পেয়েছে।

আজ রোববার (১৬ জানুয়ারি) নিকুঞ্জ-২ এর ডিএসই টাওয়ারে প্রো-রাটার ভিত্তিতে এই শেয়ার বরাদ্দ দেওয়া হয়। কোম্পানিটির সব শ্রেণির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট তিন দশমিক ৬২ গুণ বেশি আবেদন জমা পড়ে।

শেয়ার বরাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, ইউনিয়ন ব্যাংক লি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) ও উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ভূইয়া, ডিএসই’র ট্রেনিং একাডেমির প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম প্রো-রাটার ভিত্তিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ইউনিয়ন ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন শেষ হয়। ইউনিয়ন ব্যাংক শেয়ারবাজারে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০-এর ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬ টাকা ৩৮ পয়সা (কোম্পানিটি কোনো সম্পদ পুন:মূল্যায়ন করেনি) এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হগয়েছে ১ টাকা ৭৭ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউনিয়ন ব্যাংক লিমিটেড

জনবল নিয়োগ দিবে ইউনিয়ন ব্যাংক

স্টক নিউজ বিডি January 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে কমার্শিয়াল অফিসার পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: কমার্শিয়াল অফিসার (জুনিয়র/ সিনিয়র)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ৮-১০ বছরের মার্চেন্টাইজিং বা কমার্শিয়াল খাতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: উল্লেখ নেই
বয়স: ৩০-৪২ বছর
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীরা সিভি, ছবিসহ অনলাইনে এই www.unionbank.com.bd/career লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবদনের শেষ তারিখ: ২৩ জানুয়ারি ২০২২।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউনিয়ন ব্যাংক লিমিটেড

ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায় ১০ কোটি টাকা উধাও!

স্টক নিউজ বিডি December 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভল্টের ১৯ কোটি টাকা উধাও হয়ে যাওয়ার খবরে বেশ আলোচনায় আসে চতুর্থ প্রজন্মের বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক। এর রেশ না কাটতেই আরেকটি অনিয়মের তথ্য বেরিয়ে এসেছে। এবার ভুয়া এফডিআরে (এককালীন স্থায়ী আমানত) ১০ কোটি টাকা ব্যাংকটি থেকে সরিয়ে নিয়েছে ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বিষয়টি একাধিক সংস্থার নজরে আসলেও ওই অর্থ ঋণ দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত ইউনিয়ন ব্যাংক!

ঘটনাটি ঘটেছে ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখায়। একটি প্রতিষ্ঠান ভুয়া এফডিআর দেখিয়ে ১০ কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু ওই এফডিআরের অ্যাকাউন্টে কোনো টাকাই ছিল না। ব্যাংকের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে বোর্ডের অনুমতি ছাড়া বিনা জামানতে ওই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন করে ইউনিয়ন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বছরের (২০২০ সাল) ২৪ নভেম্বর দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি জানিয়ে চিঠি পাঠান। দুদক চিঠিটি নথিভুক্ত করে চলতি বছরের (২০২১ সাল) ১১ জানুয়ারি।

চিঠিতে বিষয়টি তদন্ত করে দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়। তবে, দুদক অভিযোগটি তদন্ত না করে গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখা থেকে ২০২০ সালের ১৫ জুলাই ভুয়া এফডিআর দেখিয়ে একটি প্রতিষ্ঠান ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যার হিসাব নম্বর-০০৪৭০৯০০০০০৫৬ এবং সিআইএস নম্বর- ৩০৬৯৩২। হিসাবটি খোলা হয় একই দিন অর্থাৎ ২০২০ সালের ১৫ জুলাই। ১২ শতাংশ মুনাফা রেটে ঋণের মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া আছে ২০২১ সালের ১৫ জানুয়ারি।

বর্তমানে শাখাপ্রধান বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাগিদ দিলেও তিনি এ বিষয়ে কোনো সাড়া দিচ্ছেন না। তিনি শাখাপ্রধানকে জানিয়েছেন, তার সঙ্গে দুদকের বড় কর্মকর্তার ভালো সম্পর্ক। আপনি (শাখাপ্রধান) কোনো চিন্তা করবেন না
ওই প্রতিষ্ঠানটির একটি কারেন্ট অ্যাকাউন্টও আছে। যার নম্বর- ০০৯১০১০০০৭১৭২, কাস্টমার আইডি নং- ৩০৬৯৩২। প্রতিষ্ঠানটি সুকৌশলে টাকাটি নিজের কারেন্ট অ্যাকাউন্টে না নিয়ে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে বের করে নিয়ে যায়। যার পে-অর্ডার নম্বর- ৩২০৬৮৪৭, তারিখ ১৫ জুলাই ২০২০ ইং। যা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক আদেশে দেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘আত্মসাৎকারী ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের নামে ইতোপূর্বে তিস্তা নদীর ব্রিজ নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে। মামলাটি এখনও চলমান। ব্যাংক কর্তৃপক্ষ কীভাবে একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে ব্যাংকের নিম্নপর্যায়ের কর্মচারীদের দিয়ে কোনোপ্রকার আইনের তোয়াক্কা না করে মর্টগেজ ব্যতীত, বোর্ডের অনুমতি ছাড়া টাকা দিয়ে দিল; যা ব্যাংকের জন্য অত্যন্ত ক্ষতিকর।’ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশ অনুযায়ী কাজ করতে গিয়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন অধস্তন কর্মকর্তারা—চিঠিতে এমন অভিযোগও উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। শুধু বলেছে, ‘অ্যাকাউন্টের বিপরীতে একটি ঋণ তৈরি করা হয়েছে।’ এর বেশি কিছুই জানানো হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি নিয়ে একটি বিস্তর তদন্তের প্রয়োজন। কারণ, টাকাগুলো বিদেশে পাচারের আশঙ্কা রয়েছে। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে চাইলে অদৃশ্য চাপে তা আটকে আছে।

১০ কোটি টাকা উধাও হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ব্যাংকটির হাটখোলা শাখায় যোগাযোগ করা হয়। কিন্তু সেখানকার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

বিষয়টি সম্পর্কে জানতে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনিও ফোন রিসিভ করেননি। গতকাল রোববার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গুলশানে এমডির কার্যালয়ে সরাসরি গিয়ে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু ব্যস্ততা দেখিয়ে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। পরে এমডির দফতরের এক কর্মকর্তা মোকাম্মেল হক চৌধুরীর ব্যক্তিগত সচিবের (পিএস) সঙ্গে কথা বলতে বলেন। তিনিও এ বিষয়ে কোনো কথা বলেননি।

১০ কোটি টাকা উধাও হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ব্যাংকটির হাটখোলা শাখায় যোগাযোগ করা হয়। কিন্তু সেখানকার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি
এর আগে ১৯ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা থেকে ১৯ কোটি টাকা ‘উধাও’ হয়ে যায়। বিষয়টি ওই সময় বেশ আলোচনার জন্ম দেয়। জানা যায়, ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা পরিদর্শনে গিয়ে ভল্টে রক্ষিত টাকার হিসাবে গরমিল দেখতে পান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। কাগজপত্রে দেখানো হয় ভল্টে ৩১ কোটি টাকা রয়েছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সেখানে পান ১২ কোটি টাকা। বাকি ১৯ কোটি টাকার ঘাটতি সম্পর্কে শাখাটির কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়। তারা পরিদর্শক দলকে কোনো সদুত্তর দিতে পারেননি।

এত বড় অনিয়মের ঘটনার পরও এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কেন্দ্রীয় ব্যাংককে।

ওই সময় ভল্টের টাকা গরমিলের বিষয়ে ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান ইকবাল গণমাধ্যমে জানান, গত ১৯ সেপ্টেম্বর ব্যাংকিং লেনদেন শেষে সন্ধ্যার পর শাখায় একজন গুরুত্বপূর্ণ গ্রাহক (ভিআইপি) নগদ টাকা নেওয়ার জন্য আসেন। গ্রাহকের গুরুত্ব ও ব্যাংক-গ্রাহকের সম্পর্ক বিবেচনায় তার কাছ থেকে চেক জমা রেখে নগদ টাকা দেওয়া হয়। পরের দিন বাংলাদেশ ব্যাংকের অডিট টিমের উপস্থিতিতে গ্রাহকের চেক ডেবিট করে টাকার সমন্বয় করা হয়। এক্ষেত্রে ব্যাংকের অর্থ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি। তারপরও বিষয়টি যথাযথভাবে তদন্তের জন্য ইতোমধ্যে ক‌য়েক‌টি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টির সঠিক তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে— জানান ডিএমডি হাসান ইকবাল।

প্রসঙ্গত, ইসলামি ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিতে ২০১৩ সালে ইউনিয়ন ব্যাংকের যাত্রা শুরু হয়। কিন্তু ইসলামি মূল্যবোধ সেভাবে প্রতিষ্ঠা করতে পারেনি প্রতিষ্ঠানটি। শুধু ভল্ট থেকে টাকা সরানো নয়, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর বিশেষ ২০০ কোটি টাকার তহবিলের নীতিমালাও লঙ্ঘন করে ব্যাংকটি। এ কারণে সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি ইউনিয়ন ব্যাংককে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউনিয়ন ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ ১৮ হাজার ২৭০ কোটি টাকা। এর মধ্যে ২ দশমিক ৩৮ শতাংশ খেলাপি হয়ে পড়েছে। অঙ্কে যার পরিমাণ ৪৩৪ কোটি টাকা।

সুত্র: ঢাকাপোস্ট

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য