Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

একমি পেস্টিসাইডস

একমি পেস্টিসাইডস

একমি পেস্টিসাইডসের ক্যাটাগরি পরিবর্তন

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ১৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

নগদ লভ্যাংশ পাঠিয়েছে একমি পেস্টিসাইড

স্টক নিউজ বিডি February 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

একমি পেস্টিসাইডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি April 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭০ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ৭৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

একমি পেস্টিসাইডসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডের পরিচালনা বোর্ড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬৩ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২১-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১১ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ৪৪ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

সাপ্তাহিক দর কমার শীর্ষে একমি পেস্টিসাইডস

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে একমি পেস্টিসাইডস লিমিটেডের। বিগত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.৬৯ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ২০০ টাকা।

সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড। আলচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ১৩ লাখ ১৬ হাজার টাকা।

সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এস.এস স্টিল। বিগত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.০৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।

সাপ্তাহিক দর কমার তালিকায় অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ফুটওয়্যার, খুলনা পাওয়ার, রেকিট বেনকিজার, মালেক স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও গোল্ডেন সন লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

সাপ্তাহিক দর কমার শীর্ষে একমি পেস্টিসাইডস

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে দর কমেছে একমি পেস্টিসাইডস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৬ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮০০ টাকা।

সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ২ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।

সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড। কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ২৭ লাখ ২৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।

সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭.৭৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৫ শতাংশ, ফরচুন সুজের ৫.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.১৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৮৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ৪.৮৩ শতাংশ এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর ৪.৬৯ শতাংশ কমেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

সাপ্তাহিক গেইনারের শীর্ষে একমি পেস্টিসাইডস

স্টক নিউজ বিডি November 27, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৪৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

ওয়ান ব্যাংক লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৮ দশমিক ৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫০০ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০০ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

দর বাড়ার শীর্ষে একমি পেস্টিসাইডস

স্টক নিউজ বিডি November 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে একমি পেস্টিসাইডস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি আজ ৭৯ বারে ২৯ হাজার ৪৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ ২ হাজার টাকা।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি আজ ৯৩ বারে ১৫ হাজার ৫৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ লাখ ৩ হাজার টাকা।

দর বাড়ার তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি আজ ৫ হাজার ৫৪৭ বারে ৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৮ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন সনের ৮.৬৯ শতাংশ, তসরিফার ৭.৪২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৬.৯৫ শতাংশ, সিলকো ফার্মার ৬.২৫ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৫.৪৩ শতাংশ, এমআই সিমেন্টের ৫.২৮ শতাংশ এবং এসএস স্টিলের শেয়ার দর ৫.০৪ শতাংশ বেড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
একমি পেস্টিসাইডস

দর বাড়ার শীর্ষে একমি পেস্টিসাইডস

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে একমি পেস্টিসাইডস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫০ বারে ১৫ হাজার ১৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ ৭ হাজার টাকা।

তালিকায় ২য় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ৭৫ বারে ৪ হাজার ৭৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ লাখ ৩ হাজার টাকা।

তালিকার ৩য় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৫৮৭ বারে ৫ কোটি ৭৮ লাখ ১ হাজার ৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৩ কোটি ৯৬ হাজার টাকা।

তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯.৬১ শতাংশ, ওয়ান ব্যাংকের ৯.৫২ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৯.৪৫ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭.৫৭ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৭.৩৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ৬.৭৬ শতাংশ এবং আইএলএফএসএলের শেয়ার দর ৫.৯৭ শতাংশ বেড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
holded 1

বিক্রেতা উধাও ৪ কোম্পানির শেয়ারে

স্টক নিউজ বিডি November 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১০টা ৪৯ মিনিট পর্যন্ত একমি পেস্টিসাইডসের স্ক্রিনে ৯৫ লাখ ৯৪ হাজার ৮৪২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৩ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৬৮২টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় ওয়ান ব্যাংক ও তুংহাই নিটিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রে তা নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য