Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

এক্সিম ব্যাংক

এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শওকাতুল আলম

স্টক নিউজ বিডি November 5, 2025

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক)-এর প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ ৫ নভেম্বর ২০২৫, ব্যাংকের প্রধান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি ব্যাংকের সকল বিভাগীয় প্রধানদের নিয়ে একটি জরুরি সভা করেন। সভায় ব্যাংকের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে করণীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসক শওকাতুল আলম।

সভায় প্রশাসকের সহযোগী টিমের সদস্যবৃন্দ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, উপ ব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানমসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় তিনি বলেন, “এক্সিম ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ও সেবার মানোন্নয়নই এখন প্রধান লক্ষ্য। সকল কর্মকর্তার আন্তরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব।”

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন প্রশাসক হিসেবে শওকাতুল আলমের নেতৃত্বে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
exim bank

এক্সিম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩২ পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ১৮ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৩২ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এক্সিম ব্যাংক লিমিটেড

এক্সিম ব্যাংকের বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টক নিউজ বিডি October 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮৯ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এক্সিম ব্যাংক লিমিটেড

সাপ্তাহিক দর কমার শীর্ষে এক্সিম ব্যাংক

স্টক নিউজ বিডি June 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে এক্সিম ব্যাংক লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.৪৪ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসজিআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ড। গত সপ্তাহে বন্ডটির ইউনিট দর কমেছে ৫.৬৯ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এস আলম। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪.৭০ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– বিকন ফার্মা, শাহজিবাজার পাওয়ার, সোনালী পেপার, ক্রাউন সিমেন্ট, আইবিবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ড, বিচ হ্যাচরি, এবং পূবালী ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এক্সিম ব্যাংক লিমিটেড

এক্সিম ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি May 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বুধবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২৫ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
exim bank

এক্সিম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৪০ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৫৭ পয়সা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এক্সিম ব্যাংক লিমিটেড

শেয়ার বেচবে এক্সিম ব্যাংকের দুই স্বাধীন পরিচালক

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সিম ব্যাংকের দুই স্বাধীন পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির স্বাধীন পরিচালক খন্দকার মোহাম্মদ সাইফুল আলম ৫ লাখ শেয়ার ও অপর স্বাধীন পরিচালক রঞ্জন চৌধুরী ৫ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই দুই স্বাধীন পরিচালক।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এক্সিম ব্যাংক লিমিটেড

এক্সিম ব্যাংকের বোর্ড সভা ২৬ অক্টোবর

স্টক নিউজ বিডি October 19, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর বিকেল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য