Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

এজিএম / ইজিএম

ইবনে সিনার ৬০% নগদ লভ্যাংশ অনুমোদিত

ইবনে সিনার ৬০% নগদ লভ্যাংশ অনুমোদিত

স্টক নিউজ বিডি October 30, 2022

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানীয় চেয়ারম্যান জনাব কাজী হারুন অর রশিদ। সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম সহ অন্যান্য পরিচালকবৃন্দ, চেয়ারম্যান অডিট কমিটি, চেয়ারম্যান এনআরসি, অডিটর, কমপ্লায়ান্স অডিটর, ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার এবং নির্বাহী পরিচালক ও কোম্পানী সেক্রেটারী উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, কোম্পানীর পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। সম্মানিত শেয়ারহোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালনা পর্ষদের প্রতিবেদন অনুমোদিত হয়।

সভায় ২০২১-২২ অর্থ বছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে ৬০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় সম্মানিত শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে সর্বজনাব কাজী হারুন অর রশিদ ও প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হন। সভায় ন্যাচারাল মেডিসিন এর ক্রমাগত বাজার চাহিদার প্রেক্ষাপটে কোম্পানির টেকসই উন্নয়ন এবং অধিকতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আইনগত দিক পরিপালন পূর্বক কোম্পানির ন্যাচারাল মেডিসিন ডিভিশন-কে একটি পৃথক সাবসিডিয়ারি কোম্পানি “দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লি.”-এ স্থানান্তরকরণের বিষয়টি সম্মানিত শেয়ারহোল্ডারগণ কর্তৃক “বিশেষ সিদ্ধান্ত” হিসেবে অনুমোদিত হয়।

জাতীয় রাজস্ব কোষাগারে শুল্ক, কর ও ভ্যাট বাবদ কোম্পানী ১ জুলাই, ২০২১ থেকে ৩০ জুন, ২০২২ পর্যন্ত ১৭৮,৯৫,৮৪,৮২৬ টাকা (এক শত আটাত্তর কোটি পঁচানব্বই লক্ষ
চুরাশি হাজার আটশত ছাব্বিশ টাকা) প্রদান করে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে। জাতীয় শ্রমনীতির আলোকে কোম্পানী বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ৪,০৩,৪১,৬০৫ টাকা (চার কোটি তিন লক্ষ একচল্লিশ হাজার ছয়শত পাঁচ টাকা) শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে।

পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবি ব্যাংক

এবি ব্যাংকের এজিএমের ভেন্য পরিবর্তন

স্টক নিউজ বিডি June 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ৬ জুলাই সকাল সাড়ে ১১টায় হাইব্রিড সিস্টেমে হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে সেদিনই দুপুর সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ৩০ শে ডিসেম্বর ২০২১ইং তারিখে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বিকাল ৩:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীর মাননীয় চেয়ারম্যন জনাব খান মোহাম্মদ মঈনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যন জনাব খান মোহাম্মদ মঈনুল হাসান।

সভায় শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্য ও মূল্যবানপরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্যে কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদের কেতাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় ২০২০-২০২১ইং অর্থ বছরের পরিচালক মন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনী সহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

পরিচালনা পর্ষদ এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সহ কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ভার্চুয়াল লিঙ্কের মাধ্যমে মিটিংয়ে যোগ দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ফু-ওয়াংফুডস লিমিটেড

ফু-ওয়াংফুডস লিমিটেডের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফু-ওয়াংফুডস লিমিটেডের ২৫ তম বার্ষিক সাধারন সভা আজ বুধবার,২৯ ডিসেম্বর ২০২১ সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অজিত কুমার পাল এফসিএ।


বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন যে, বিগত বছরের কিছু আর্থিক অনিয়মের কারণে বিএসইসি বিনিয়োগকারী, স্টেক হোল্ডার ও পুঁজিবাজারের স্বার্থে পরিচালক পর্ষদ সভায় নতুন পাঁচজন স্বতন্ত্রপরিচালক নিয়োগ করেছেন।পরিচালনা পর্ষদ সুশাসন প্রতিষ্ঠা ও কর্পোরেট গভরনেন্স কোড ২০১৮ মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করছে। এছাড়াও বোর্ড আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে যাতে আগামীতে ব্যবসাবৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করা যায়।

সভায় আর ও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরি, আফসানাতারান্নুম, পরিচালক; লুবাবাতাবাচ্ছুম, পরিচালক; মোহাম্মদ সানাউল্লাহ এফআইপিএম এফসিএস, স্বতন্ত্রপরিচালক, প্রফেসরড. নিজামুল হক ভূঁইয়া,স্বতন্ত্র পরিচালক; ব্রিগেডিয়ার জেনারেল ইসরাত হোসেন, এনডিসি, পিএসসি (এলপিআর) স্বতন্ত্র পরিচালক;; মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরি, এফসিএ, স্বতন্ত্র পরিচালক এবং মহেন্দ্রনাথ মণ্ডল, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. শারিফ আল মাহমুদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আলহাজ টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন প্রতিবেদন: ২৮শে ডিসেম্বর ২০২১ইং তারিখে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানী আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা সকাল ১০.৩০ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এই সভায় পরিচালনা পর্ষদের সদস্যগণসহ বহু শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন পড়ে শুনান কোম্পানী সচিব মোঃ সেলিম পারভেজ এলএলবি. এফসিএস এবং প্রশ্নের উত্তর দেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব মোঃশফিকুল ইসলাম।

সভায় শেয়ারহোল্ডারগণ তাঁদের বক্তব্য ও মূল্যবান পরামর্শ প্রদান করেন । শেয়ারহোল্ডারগণ তাঁদের বক্তব্যে কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপণ করেন।

সভায় ২০২০-২০২১ইং অর্থ বছরে ১% নগদ লভ্যাংশ যাহা অন্তর্বর্তীকালিন ১% নগদ লভ্যাংশের সাথে সমন্বয়করন এবং ২০২০-২০২১ইং অথর্ বছরের পরিচালক মন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণীসহ অন্যন্য সকল এজেন্ডা শেয়ার হোল্ডাদের সর্বোচ্চ ভোটে অনুমোদিত ও গৃহীত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
2 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেট্রো স্পিনিং লিমিটেড

মেট্রো স্পিনিং লিমিটেডের ৫% লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ২৯ শে ডিসেম্বর ২০২১ইং তারিখে মেট্রো স্পিনিং লিমিটেড এর ২৬ তম বার্ষিক সাধারন সভা সকাল ১১.৩০ টায় ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত হয়।

কোম্পানীর মাননীয় চেয়ারম্যন জনাব মোহাম্মদ আলী খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যন জনাব মোহাম্মদ আলী খোকন।

সভায় শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্য ও মূল্যবানপরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্যে কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদের কেতাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় ২০২০-২০২১ইং অর্থ বছরে ৫% স্টক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২০২০-২০২১ইং অর্থ বছরের পরিচালক মন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনী সহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতি ক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
লাভেলো আইসক্রিম

লাভেলো আইসক্রিমের ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি December 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাঁতিন শামীমা নার্গিস হক। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো মো: একরামুল হক পরিচালক মন্ডলীর বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্¦পূর্ণ বিষয় ও ভবিষৎকর্ম পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।

শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালি অংশ নিয়ে ২০২০-২০২১ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১১ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য আলোচ্য এজেন্ডা অনুমোদন করেন এবং বিনিয়োগকারীদের সম্মতিতে আইপিও থেকে প্রাপ্ত অর্থ মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে প্রসপেক্টাসে উল্লেখিত প্রস্তাব সংশোধনের সিদ্ধান্ত গ্রহন করেন।

এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, স্বতন্ত্র পরিচালক জনাব ইমতিয়াজ লুৎফুল বাসেত, কোম্পানি সচিব এ.কে.এম জাকারিয়া হোসেন এফসিএমএ এবং সিএফও মুশতাক আহমদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেডের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি December 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউনিকহোটেল এন্ড রিসোর্টসলিমিটেড এর ২০তম বার্ষিকসাধারণসভা, সোমবার,২৭ই ডিসেম্বর ২০২১সকাল ১১:০০ ঘটিকায়ডিজিটালপ্লাটফর্মেরমাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানীরপরিচালনা পর্ষদের চেয়ারপার্সনমিসেস সেলিনাআলী।

উক্ত সভায়উপস্থিত ছিলেন কোম্পানীরব্যবস্থাপনাপরিচালকবীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূরআলী। সভায়উপস্থিত শেয়ারহোল্ডারগন ২০২০-২১সালেরসমাপ্তবছরেরহিসাবেরভিত্তিতে ১০% নগদ লভ্যাংশ (সাধারণ শেয়ারহোল্ডারদেরজন্য) অনুমোদনকরেন।
ভাচুর্য়ালপ্লাটফর্মেরমাধ্যমে অনুষ্ঠিতব্য ২০তমবার্ষিকসাধারণসভায়বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারসহযুক্তছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিটকমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকানউদ্দিনএফসিএ,স্বতন্ত্রপরিচালকজনাব এন কে এ মবিনএফসিএস,এফসিএও মোহাম্মদ আহসানউল্লাহ। মনোনীতপরিচালকআরটি এন. গোলাম মোস্তফা, জনাব মোঃসাইফুলইসলাম,মোঃখালেদ নূর, গাজী মোঃসাখাওয়াত হোসেন, গোলামসরোয়ারএফসিএ, এবংপরিচালক-রেগুলেটরিঅ্যাফেয়ার্স ও কোম্পানীসচিব মোঃশরীফহাসানএফসিএস। এছাড়াওসভায় সংযুক্তছিলেন উপদেষ্টাড. খন্দকারশওকত হোসেন, মহাব্যবস্থাপকহিসাব ও অর্থ মোহাম্মদ আবুনাসের, অভ্যন্তরীননিরীক্ষাবিভাগের মোসাব্বিরুলইসলামসহঊর্ধ্বতনকর্মকর্তারা।

সভায় শেয়ারহোল্ডারগনেরউদ্দেশ্যে প্রতিষ্ঠানেরব্যবস্থাপনাপরিচালক মোহাম্মদ নূরআলী কোম্পানীরবর্তমান ও ভবিষ্যতপরিকল্পনাতুলেধরেনএবং শেয়ার হোল্ডারদেরবিভিন্নপ্রশ্নেরউত্তরপ্রদানকরেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আজ ১৩ কোম্পানির এজিএম

আজ ১৩ কোম্পানির এজিএম

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- এসিআই, এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, সিভিও পেট্রোকেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, প্রিমিয়ার সিমেন্ট, পেপার প্রসেসিং, এএমসিএল (প্রাণ), জাহিন স্পিনিং, জাহিন টেক্সটাইল এবং উসমানিয়া গ্লাস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ সকাল সকাল ৯টায় জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, সাড়ে ৯টায় এএমসিএল (প্রাণ), ১০টায় জাহিন স্পিনিং, এসিআই, সকাল সাড়ে ১০টায় উসমানিয়া গ্লাস ও রংপুর ফাউন্ড্রি, বেলা ১১টায় সোনারগাঁও টেক্সাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রোকেমিক্যাল ও পেপার প্রসেসিং, সাড়ে ১১টায় একমি ল্যাবরেটরিজ ও এসিআই ফরমুলেশন এবং বিকাল ৩টায় প্রিমিয়ার সিমেন্টের এজিএম অনুষ্ঠিত হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সের ২১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৩ ডিসেম্বর সকাল ১১টা এজিএমের তারিখ ঘোষণা করেছিল। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য