Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ওরিয়ন ফার্মা

Un-Audited Financial Statements of (Q3)

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। আজ কোম্পানিটির ৭৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, বুধবার কোম্পানিটি ৭৫ লাখ ২৪ হাজার ৫৯১টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৪০ লাখ ৫৫ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৮৯ লাখ টাকা।

আইপিডিসি ফিন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫৫ লাখ ১৭ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৪৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, ওরিয়ন ই্নফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওরিয়ন ফার্মা

ওরিয়ন ফার্মার বোর্ড সভা ৩০ জানুয়ারি

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওরিয়ন ফার্মা

ওরিয়নের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

স্টক নিউজ বিডি January 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশনের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ওরিয়ন ফার্মাকে ‘এসটি-১’ এবং ওরিয়ন ইনফিউশনকে ‘এসটি-৩’ হিসেবে রেটিং করেছে।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যানুযায়ী এই দুই কোম্পানিকে রেটিং করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওরিয়ন ফার্মার এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ওরিয়ন ফার্মার এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি December 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫৬তম বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচীসমুহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

আলোচ্য সভায় ২০২০-২১ অর্থ বৎসরের জন্য ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মিসেস জেরীন করিম, পরিচালক মিসেস আরজুদা করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ শাফিকুর রহমান এবং জনাব এ.এন.এম. আবুল কাশেম, কোম্পানী সচিব মোঃ ফেরদাউস জামান, এবং সিএফও মিসেস মনোয়ারা খাতুন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওরিয়ন ফার্মা

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ রবিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৮২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭২ টাকা ৫৯ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওরিয়ন ফার্মা

ওরিয়ন ফার্মার বোর্ড সভা ৮ নভেম্বর

স্টক নিউজ বিডি November 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ নভেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য