Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

কলকাতা

‘অ্যাডিনোভাইরাস’ আতঙ্কে কলকাতা

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কোভিড-পরবর্তী সময়ে যখন মাস্ক পরার প্রবণতা কমেছে, স্কুল-কলেজ খোলার পাশাপাশি সবকিছু স্বাভাবিক হয়েছে, সেসময় জ্বর-সর্দি-কাশি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে চাপ বাড়ছে শিশুদের, যাদের বেশিরভাগই আক্রান্ত অ্যাডিনোভাইরাসে। খবর আনন্দবাজার পত্রিকা।

কিছু কিছু শিশুর অবস্থা এতটাই নাজুক হচ্ছে যে, তাদের ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। চিকিৎসকেরা বলছৈন, জ্বর-সর্দি-কাশি নিয়ে ভর্তি থাকা শিশুরোগীদের মধ্যে শতকরা ৯০ শতাংশের ক্ষেত্রেই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে।

চিকিৎসকরা আরও জানান, ২০১৮-১৯ সালের পরে এই ভাইরাস নতুন করে ফিরে এসেছে। তবে এবারের ভয়াবহতা আগের বারের পরিস্থিতিকেও ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করছেন শিশু চিকিৎসকরা।

এদিকে অ্যাডিনো ভাইরাসের এমন প্রতিপত্তিতে শঙ্কায় সাধারণ মানুষ থেকে চিকিৎসকেরাও। বিশেষ করে শিশু ও বয়স্করা এই ধরনের অসুখের শিকার হচ্ছেন বেশি। এর প্রধান কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি। কোভিডের কারণে ঘরবন্দি শিশুরা দীর্ঘ সময়ে মেলামেশা থেকে বিচ্ছিন্ন থেকেছে। ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে। মাস্ক পরা বন্ধ করে দিয়েছেন অনেকেই। শিশুরাও এখন আর স্কুলে মাস্ক পরছে না। তাই আবহাওয়া পরিবর্তনে অল্পেই কাবু হচ্ছে তারা।

চিকিৎসকদের মতে, অ্যান্টিবায়োটিক দিয়ে এই ভাইরাসকে আয়ত্তে আনা যাচ্ছে না অনেক ক্ষেত্রেই। আগে এই ভাইরাস শরীরে বাসা বাঁধলে কেবল শ্বাসকষ্ট বা পেটের সমস্যা ঘটত জ্বরের সঙ্গে। কিন্তু এ বার ভেন্টিলেশন পর্যন্ত গড়াচ্ছে সমস্যা। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, ভুলভাল প্রয়োগ এই ভাইরাসের চরিত্র বদলের জন্য অনেকাংশেই দায়ী বলে মনে করছেন তারা।

সাধারণত শিশুরাই এই ভাইরাসের শিকার হচ্ছে বেশি। তবে বড়রাও আক্রান্ত হতেই পারেন। আক্রান্ত হওয়ার দুইদিন থেকে দুই সপ্তাহের মধ্যেই শরীরে এই ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। বায়ুবাহিত অ্যাডিনোভাইরাস সাধারণত চোখ, অন্ত্র, মূত্রনালী ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। এই ভাইরাসের আক্রমণ ঘটলে এতটুকু সময় নষ্ট করা উচিত নয়। যত তাড়তাড়ি সম্ভব চিকিৎসা শুরু করার পক্ষপাতী বিশেষজ্ঞরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে কলকাতায়

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কলকাতায় শুরু হলো ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এই উৎসব আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় শনিবার বিকালে কলকাতার রবীন্দ্র সদনে পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ এর সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলকাতার উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

এ দিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা চঞ্চল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য, সংগীত শিল্পী সাব্বির আহমেদ, প্রিয়াঙ্কা বিশ্বাস প্রমুখ।

দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানের সূচনা হয়। পরে মঞ্চে উপস্থিত হাসান মাহমুদকে ফুল, উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মাননা জানান বাবুল সুপ্রিয়। পরে বাবুল সুপ্রিয়কে একইভাবে সম্মাননা জানান হাসান মাহমুদ।

পরে বক্তব্য রাখতে গিয়ে হাসান মাহমুদ বলেন, ‘কাঁটাতারের বেড়া বা রাজনৈতিক সীমারেখা আমাদের বিভক্ত করে দিলেও, আমরা একই ভাষায় গান গাই, একই পাখির কলতান শুনি। তাই কোনো বেড়াজালই আমাদের ভালোবাসা, মৈত্রীর সীমারেখা টানতে পারবে না।’

তার অভিমত, ‘আমরা বাঙালিরা বিশ্বের অনেক জাতি, গোষ্ঠীর থেকে অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকতে পারি কিন্তু মেধা, সংস্কৃতির দিক থেকে অনেক এগিয়ে।’

তিনি বলেন, ‘শিল্পীদের কোনো সীমানা নেই। তাই শিল্প সংস্কৃতি যেন কাঁটাতারের মধ্যে আটকে না যায়, তার কারণেই এই উৎসব।’ দুই বাংলা যদি যৌথভাবে কাজ করে সেক্ষেত্রে গোটা বিশ্বে বাংলার চলচিত্র বড় জায়গা নিতে পারবে বলেও তার অভিমত।

বাবুল সুপ্রিয় জানান, ২০১৯ সালের পর এ বছর চালচিত্র উৎসব হচ্ছে, আগামী বছরও হবে। যদিও তার আক্ষেপ যারা ছবি নির্মাণ করেন তারা সেই বাবদ যে খরচ করে তুলবেন তারা ততটা উপকৃত হননি। পূজার মৌসুমে বাংলাদেশ সরকারের তরফে পশ্চিমবঙ্গে ইলিশ মাছ পাঠানোর জন্য বাংলাদেশের মন্ত্রীকে ধন্যবাদ জানান বাবুল। অনুষ্ঠান শেষে দর্শকদের অনুরোধে ‘আমি বাংলায় গান গাই…’ গেয়ে শোনান সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়।

গৌতম ঘোষের আক্ষেপ ‘দুই দেশের মধ্যে ছবির আদান প্রদান এখনো করতে পারিনি। দুই দেশের মধ্যে আদা, রসুন আমদানি রফতানি হয়, কিন্তু সিনেমা হয় না।’ বিষয়টি দেখার জন্য হাসান মাহমুদকে অনুরোধ জানান তিনি। সীমানা পেরিয়ে ছবির আদান প্রদান বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এই উৎসবে মোট ৩৭ পূর্ণদৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য’এর ছবি দেখানো হবে। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে ‘চিরঞ্জীব মুজিব’, ‘হাসিনা-এ ডটারস টেল’, ‘হাওয়া’, ‘পরাণ’, ‘গুণীন’, ‘কালবেলা’, ‘বিউটি সার্কাস’, ‘শাটল ট্রেন’, ‘লাল মোরগের ঝুঁটি’ প্রমুখ।

কলকাতার ঐতিহাসিক প্রেক্ষাগৃহ নন্দন ১,২,৩-এ ছবিগুলো দেখানো হবে প্রতিদিন দুপুর ১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

শনিবার দুপুর ১টায় নন্দন প্রেক্ষাগৃহে দেখানো হয় ‘হাওয়া’ ছবিটি। দুপুর সাড়ে ৩টা থেকে প্রদর্শিত হয় হাসিনা-এ ডটারস টেল। সন্ধ্যা ৬টায় ফের ‘হাওয়া’ দেখানো হয়।

এদিকে উৎসবের প্রথম দিনই ‘হাওয়া’ দেখতে নন্দনে ভিড় উপচে পড়ে। শো শুরু হওয়ার অনেক আগে থেকেই প্রেক্ষাগৃহে লম্বা লাইন দেখা যায় দর্শকদের। শো শেষেও প্রত্যেকের মুখেই অভিনেতা চঞ্চল চৌধুরীর অনবদ্য অভিনয় দক্ষতার প্রশংসা করেন।

এমনকী নন্দনের কর্মকর্তারাও বলছেন, সাম্প্রতিককালে একটা নির্দিষ্ট ছবি দেখার জন্য এরকম চাহিদা দেখা যায়নি। এই অনুষ্ঠানের সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়সহ অনুদের মুখেও বারে বারে হাওয়া ছবির প্রসঙ্গ উঠে আসে।

মূল অনুষ্ঠান শেষে বাবুল সুপ্রিয়কে একটি নৌকা, পাঞ্জাবি, এবং তার স্ত্রীকে জামদানি শাড়ি উপহার তুলে দেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। আর গৌতম ঘোষকে নৌকা ও পাঞ্জাবি তুলে দেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম দেওয়া হবে সিত্রাং। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ ‘পাতা।’ সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর শুক্রবার (২১ অক্টোবর) কলকাতা পৌরসভার সবগুলো বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের উপকূলবর্তী পৌরসভাগুলোকে নিয়েও এ দিন বৈঠক হয়।
সেখান থেকে বেশকিছু নির্দেশনা দিয়েছেন মেয়র। বিপজ্জনক বাড়ির কাছে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার বিপজ্জনক বাড়িগুলোকে ফাঁকা করে বাসিন্দাদের কমিউনিটি হলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আলো ও বিদ্যুৎ বিভাগকে সিইএসসি’র সঙ্গে যৌথভাবে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে।

মেয়র জানান, সব পাম্পিং স্টেশন খোলা থাকবে। যেসব জায়গায় পানি জমে, সেসব জায়গায় পোর্টেবল পাম্প রাখা হবে। যেসব পাম্পিং স্টেশনে পাম্প বন্ধ রয়েছে, সেগুলো সব আগেভাগেই চালিয়ে দেখে নিতে হবে।

কলকাতায় বড় হোর্ডিং খুলে রাখতে বলা হয়েছে। আগামী সোমবার ও মঙ্গলবার পৌরকর্মীদের ছুটি বাতিল করা হতে পারে। কলকাতায় মোট ২৮০টি পাম্প চালানো হবে। পোর্টেবল পাম্প তৈরি থাকবে আরও ৪৩৯টি।

বসিরহাট, কাঁথি, দিঘা, হলদিয়া, ডায়মন্ড হারবার, জয়নগর ও টাকি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন ফিরহাদ হাকিম। উপকূলের পৌরসভাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ জানান, দুই ২৪ পরগনায় ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরেও।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ধর্ম যার যার উৎসব সবার, বললেন মমতা

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। অনেকে বলেন, কলকাতায় দুর্গাপূজা করতে দেয় না। অথচ কলকাতার মতো দুর্গাপূজা কোথাও হয় না। এক বছর আগে থেকে প্রস্তুতি শুরু হয়- কে ভলেন্টিয়ার হবে, কী থিম হবে। সোমবার (২২ আগস্ট) নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের দূর্গাপূজা কমিটিগুলোর সঙ্গে প্রশাসনিক বৈঠকে এসব কথা বলেন মুখমন্ত্রী।

বৈঠকের শুরুতেই নাম উল্লেখ না করে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘অনেকে বড় বড় কথা বলেন। কলকাতায় দুর্গাপূজা হয় না। সরস্বতীপূজা হয় না। আমি বলছি, এমন পূজা কোথাও হয় না। এখানে এক বছর ধরে পরিকল্পনা হয়। কে স্বেচ্ছাসেবী হবেন, কে ফল কাটবেন, সব পরিকল্পনা করে রাখা হয়। এখন থিমের পূজা। কোন ক্লাব কাকে দিয়ে পূজা করাবে, সেসব নিয়েও এক বছর ধরে পরিকল্পনা চলে।

তিনি বলেন, রাজ্যে ৪৩ হাজার পূজা কমিটির নাম নিবন্ধিত রয়েছে। তাছাড়াও রয়েছে বাড়ির পূজা। পল্লির পূজা। আজকাল মেয়েদেরও ভালো পূজা হয়। রাজ্যে ২ হাজার ১৪১টি পূজা নারীদের। পুলিশ এবং বড় ক্লাবগুলোর কাছে আমি কৃতজ্ঞ। তারা নারী ও ছোট ক্লাবগুলোকে সাহায্য করে।

মমতা বলেন, এবারের পূজা দুর্দান্ত হবে, অন্যরকম হবে। এজন্য পরিকল্পনা করতে হবে।

এ বছরই পশ্চিমবঙ্গের দুর্গাপূজাকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। আগামী ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ দিয়ে বিরাট মিছিলের আয়োজন করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, এবার পূজা শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। পূজা দেখতে দেশ-বিদেশ থেকে মানুষ আসবেন। তাই ১ সেপ্টেম্বর আমরা মিছিল করব। এবারের মিছিল রাজনৈতিক নয়। কে কত সম্প্রদায়কে পাশে নিয়ে সুন্দর করে কাজ করতে পারে, সেটাই দেখা যাবে মিছিলে। সেখানে একা এলে হবে না। কার্নিভালে যেমন সবাই আসে, তেমন সবাইকে নিয়ে আসতে হবে। ইউনেস্কোকে ধন্যবাদ দেবো।

তিনি জানান, ১ সেপ্টেম্বর দুপুর ২টায় জোড়াসাঁকোয় শুরু হবে জমায়েত। একই সময়ে জেলায় জেলায় মিছিল হবে। ৫ থেকে ৮ অক্টোবর হবে প্রতিমা নিরঞ্জন। জেলাগুলোতে পূজা কার্নিভাল হবে ৭ অক্টোবর আর কলকাতায় ৮ অক্টোবর। ৯ অক্টোবর লক্ষ্মীপূজা। তাই ৮ অক্টোবরেই হবে বিসর্জনের কার্নিভাল।

আগের দু’বছর রাজ্যের পূজা কমিটিগুলোকে ৫০ হাজার রুপি করে অনুদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তার পরিমাণ ১০ হাজার বাড়িয়ে ৬০ হাজার রুপি করার ঘোষণা দিয়েছেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১৫ আগস্ট স্মরণে কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের সভা

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘ।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঐতিহ্যবাহী কলকাতা বেঙ্গল ক্লাব মিলনায়তনে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও এর পূর্বাপর নানাবিষয় নিয়ে বক্তব্য দেন দু’দেশের বক্তারা।

মৈত্রী সংঘের কার্যকরি সভাপতি শিশির কুমার বাজোরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া সভায় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার ইলিয়াস আন্দলিব সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক যত বেশি গভীর হবে, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা তত বেশি নিশ্চিত হবে। তাতে দু’দেশই সমানভাবে লাভবান হবে। তিনি দু’দেশের মধ্যেকার এ সম্পর্ক ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আমিনুল ইসলাম আমিন বলেন, আমাদের একজন শেখ হাসিনা ছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘোর অমানিশা কাটিয়ে তার কালজয়ী নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়েছে। একই সঙ্গে তার অনন্য গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে আত্মমর্যাদা নিয়ে অস্তিত্ব জানান দিচ্ছে।

আন্তর্জাতিক রাজনীতিতেও বঙ্গবন্ধুকন্যার অসামান্য দক্ষতার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক আজ নতুন এক মাত্রায় উপনীত উল্লেখ করেন আমিন।

উপহাইকমিশনার আন্দালিব আয়োজকদের ধন্যবাদ জানান ও তার দায়িত্বপালনে সবার সহযোগিতা কামনা করেন। সভাপতি শিশির বাজোরিয়া বলেন, বঙ্গবন্ধুকে কলকাতার মানুষ পরম মমতায় স্মরণ করেন। বাংলাদেশের অতিথিদের এ সফরের জন্য ধন্যবাদ জানান তিনি।

সভায় স্থানীয় সুধীজন এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কলকাতার অভিনেতার আত্মহত্যার চেষ্টা

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কলকাতার বেশ কজন মডেল-অভিনেত্রী গত কয়েক মাসে আত্মহত্যা করেছেন। এবার ধারালো অস্ত্র দিয়ে নিজেকে জখম করে আত্মহত্যার করতে চেয়েছিলেন ছোটপর্দার অভিনেতা শৈবাল ভট্টাচার্য। গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার (০৮ আগস্ট) রাতে কলকাতার কসবায় নিজের ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শৈবালের দেহ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার ও সহকর্মীরা।পেশাগত দিক থেকে দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছেন শৈবাল ভট্টাচার্য। গতকাল মদ্যপ অবস্থায় নিজের মাথা ও ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে গুরুতরু আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ অভিনেতার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার অবস্থা আশঙ্কাজনক।

শৈবাল ভট্টাচার্য ছোটপর্দার চেনা মুখ। অভিনয় করেছেন একাধিক খল চরিত্রে। সম্প্রতি একটি জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা যায় তাকে। বিভিন্ন শেড সহজেই ফুটিয়ে তুলতেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। বাংলা ধারাবাহিকে বেশ কিছু পজিটিভ চরিত্রেও তার দেখা মিলেছে। অভিনয় করেছিলেন জনপ্রিয় ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
shakib

কলকাতার জয়ের নায়ক সাকিব

স্টক নিউজ বিডি October 12, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইপিএলের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসানের ব্যাটে জয় নিশ্চিত হয় কলকাতার। এই জয়ে আইপিএলের ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখলো সাকিবরা।

সোমবার রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে কোহলিরা। এরপর দারুণ সূচনার পর শেষ দিকে কিছুটা খেই হারায় কলকাতা। শেষ ওভারে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকে যান সাকিব। ড্যান ক্রিস্টিয়ানের করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাকিব। তাতে ৫ বলে প্রয়োজন হয় ৩ রান। পরের বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন সাকিব। তৃতীয় বলে ১ রান নেন মরগান। চতুর্থ বলে সাকিব ১ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এদিকে বল হাতে উইকেট না পেলেও সাকিব ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৪ রান। অন্যদিকে মাত্র ৬ বল খেলে ৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। ২ বল হাতে রেখেই ৪ উইকেটের দারুণ জয় পায় কলকাতা।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য