Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

নেইমারকে এমবাপ্পের বার্তা ‘দ্রুত ফিরে আসো ভাই’

স্টক নিউজ বিডি February 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলির বিপক্ষের ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে পড়েন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা ফুটবলার নেইমার। যে কারণে ম্যাচের ৫১ মিনিটে মাঠ ছাড়তে হয় নেইমারকে। এমন ইনজুরিতে হতাশ ব্রাজিলের তারকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের গোঁড়ালির ছবি দিয়ে তিন শব্দে একটি আবেগী বার্তা দিয়েছেন তিনি। কান্নার ইমোজি জুড়ে দিয়ে নেইমার লিখেছেন, ‘এগেইন অ্যান্ড এগেইন’ (বারবার)।’

নেইমারের এমন ছবির স্টোরি দেখে মুখ খুলেছেন পিএসজিতে নেইমারের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ইনস্টাগ্রামে নেইমারকে উদ্দেশ্যে করে এমবাপ্পে লিখেন, ‘শক্ত থাকো। দলের সবাই তোমার জন্য অপেক্ষা করছে। দ্রুত ফিরে আসো ভাই।’

ইনজুরির পর নেইমারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছে পিএসজি মেডিকেল টিম। নেইমারের স্ক্যান রিপোর্টে কোন চিড় ধরা পড়েনি। ওই ম্যাচে শেষ মুর্হূতে লিওনেল মেসির গোলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে পিএসজি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পিএসএল ছাড়লেন সাকিব

স্টক নিউজ বিডি February 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরতে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়লেন পেশোয়ার জালমির বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের জায়গায় আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরাজাইকে দলে নিয়েছে পেশোয়ার।

পিএসএলের প্লে-অফে পেশোয়ার খেলার সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যোগ দিবেন সাকিব। পেশোয়ার ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

পেশোয়ারের বিবৃতি শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ‘যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে যোগ দিতে পেশোয়ার জালমির স্কোয়াড ছেড়েছেন সাকিব আল হাসান এবং তার স্থলাভিষিক্ত হয়েছেন আজমতউল্লাহ ওমারজাই। পেশোয়ার প্লে অফে উঠলে পিএসএলে ফিরবেন বাংলাদেশী অলরাউন্ডার।’

টুর্নামেন্টের মাঝপথে স্কোয়াড ছেড়ে যাওয়ায় হতাশ সাকিব। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়ে যোগ দেওয়ার জন্য সাময়িকভাবে পিএসএল ছাড়তে হচ্ছে আমাকে। আমি জানি, এখানে আমার অনেক ভক্ত-সমর্থক আছে এবং তাদের সামনে আমি সবগুলো ম্যাচ খেলতে উন্মুখ ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কারণ নেই, টুর্নামেন্টের শেষ পর্বে পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভূমিকা রাখতে আমি আবার ফিরে আসবো।’

এবার পিএসএলে পেশোয়ারের দুই ম্যাচে দলের সঙ্গে ছিলেন সাকিব। মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। করাচি কিংসের বিপক্ষে ওই ম্যাচে মাত্র ১ রান এবং বল হাতে উইকেটশূন্য ছিলেন সাকিব।

আগামী ১৯ মার্চ লাহোরে হবে পিএসএলের অষ্টম আসরের ফাইনাল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আজ ঢাকা আসছেন হাথুরুসিংহে

স্টক নিউজ বিডি February 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্বিতীয় বার বাংলাদেশের কোচ হিসেবে আজ ঢাকা আসছেন শ্রীলঙ্কার সাবেক এ ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। আগামী দুই বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) এক কর্মকর্তা।

বাংলাদেশের কোচ হিসেবে এটি হবে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০১৪ থেকে-২০১৭ সাল পর্যন্ত দলের দায়িত্ব পালন করেছেন তিনি। তার অধীনে ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দলে পরিণত হয় বাংলাদেশ।

বাংলাদেশের কোচ হিসেবে বিদায়টা ভালো ছিলো না হাথুরুসিংহের। কিন্তু খেলাটির অন্য দুই ফর্মেট টেস্ট ও টি-টোয়েন্টি দলের পারফরমেন্সের প্রত্যাশায় আগামী দুই বছরের জন্য তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় অধ্যায়ে হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজটি। আগামী মাসে থ্রি লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

ইংল্যান্ড ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে দ্বিপাক্ষীক সিরিজ হারেনি বাংলাদেশ। ২০১৬ সালে একমাত্র ইংল্যান্ড দলই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল।

প্রথম মেয়াদে হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ বেশ কিছু সাফল্য পেয়েছে। ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারিয়েছে। ২০১৫ সালে বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছিল সেমিফাইনাল।

এছাড়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গোল না করেও জয়ের নায়ক রোনালদো

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সৌদি লিগে গোল না করেও আল নাসেরের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আল তাউওনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আল নাসের।

কিং সাউদ স্টেডিয়ামে ১৭ মিনিটেই এগিয়ে যায় আল নাসের। রোনালদোর পাসে গোল করেন আব্দুর রহমান গারিব।

প্রথমার্ধে আরও কিছু সুযোগ পায় নাসের। তবে বল লক্ষ্যে রাখতে না পারায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে আল তাউওন। পয়েন্ট হারানো শঙ্কায় পড়ে আল নাসের।

আর ঠিক তখনই দলের ত্রাতা হয়ে হাজির হন রোনালদো। আব্দুল্লাহ মাদুকে দিয়ে জয় সূচক গোলটিও করান সিআর সেভেন।

এই জয়ে ১৭ ম্যাচে ১২ জয় ৪ ড্র ও ১ হারে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আল নাসর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আল ইত্তিহাদ রয়েছে দুইয়ে। তিনে থাকা আল শাবাবেরও সমান পয়েন্ট। যদিও এক ম্যাচ বেশি খেলেছে ক্লাবটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে টেস্ট দলের অধিনায়ক বাভুমা

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডিন এলগারের জায়গায় দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন তেম্বা বাভুমা। তবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে হয়েছে বাভুমাকে। কারণ গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাভুমার অধীনে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় নতুন অধিনায়কের নাম জানাবে দক্ষিণ আফ্রিকা। তবে টেস্ট ও ওয়ানডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাভুমা।

টেস্টের অধিনায়ক হিসেবে বাভুমার প্রথম অ্যাসাইনমেন্ট হবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ঘরের মাঠে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ দুই সিরিজে পরাজিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন ওপেনার আইডেন মার্করাম। ইংল্যান্ড সিরিজের পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি। আরও ফিরেছেন কিগান পিটারসেন, সেনুরান মুথুসামি ও রায়ান রিকেল্টন।

দল থেকে বাদ পড়েছেন রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনি ও লুঙ্গি এনগিডি। দলে নতুন মুখ ওপেনার টনি ডি জর্জি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া চার দিনের ডিভিডশন-১এর টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী জর্জি। ৪ ম্যাচে ২টি সেঞ্চুরিতে ৪৮৯ রান করেছেন তিনি। এরমধ্যে অপরাজিত ৩০৪ রানের একটি ইনিংসও ছিল জর্জির।

দক্ষিণ আফ্রিকার কোচিং সেটআপেও পরিবর্তন হয়েছে। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন জেপি ডুমিনি। জাস্টিন সিমন্সের স্থলাভিষিক্ত হবেন তিনি। টেস্টে কোচ শুক্রি কনরাডের সাথে কাজ করবেন বাভুমা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দল
তেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, ডিন এলগার, সাইমন হার্মার, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, এনরিচ নর্টি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা ও রায়ান রিক্লেটন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বেনজেমার জোড়া গোলে দারুণ জয় রিয়ালের

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্লাব বিশ্বকাপে কিছুদিন আগেই চ্যাম্পিয়ন হয়েছে কার্লো আনচেলত্তির দল। জয়ের সেই আত্মবিশ্বাস পুরো দলকে টেনে নিয়ে যাচ্ছে। যে কারণে এলচেকে উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থান জানান দিলো তারা। বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছে রিয়াল।

খেলার শুরুতেই রিয়ালকে এক গোল ব্যবধানে এগিয়ে দেন মার্কো আসেনসিও। এরপর দুই দুইটি প্যানাল্টির সুযোগে স্পট কিকে দুটি গোল দিয়ে ব্যবধান আরও বাড়ান করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধে চতুর্থ গোলটি করেন লুকা মদ্রিচ।

এই জয়ের মধ্য দিয়ে ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। এদিকে, সমানসংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

খেলার ৮তম মিনিটেই কারভালহোর পাসে নিখুঁথভাবে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল দেন আসেনসিও। প্রথমদিকে বক্সে বেশ তৎপর থাকলেও ঠিক কার্যকর হয়ে উঠতে পারছিলেন না বেনজেমা। কয়েকটি সুযোগও মিস করেন তিনি। ৩১ মিনিটে প্রতিপক্ষের ভুলে পাওয়া পেনাল্টি থেকে স্পট কিকে দলের দ্বিতীয় গোলটি করেন বেনজেমা।

প্রথমার্থের যোগ করা সময়ে আরও একটি পেনাল্টি পায় রিয়াল। সেই পেনাল্টি থেকে স্পট কিকে আরও একটি গোল করেন ফরাসী ফরোয়ার্ড। ম্যাচের ৮১ মিনিটে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে দলের চতুর্থ গোলটি এনে দেন লুকা মদ্রিচ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিপিএলের ফাইনাল আজ

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিপিএলের নবম আসরের ফাইনাল আজ বৃহস্পতিবার। মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ফাইনালের আগে অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল ফটোশুট, ট্রফি প্রদর্শনীর চিত্র ধারণ করা হয়েছে স্বপ্নের মেট্রোরেলে। তবে ফটোশুটে ছিলেন না সিলেটের অধিনায়ক মাশরাফী।

বিপিএলের শিরোপা নির্ধারণী শেষ লড়াইয়ের পূর্বে ট্রফি হাতে মেট্রোরেলে দেখা মেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস ও সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার মুশফিকুর রহিমকে। তবে ব্যস্ততার জন্য সিলেটের নিয়মিত অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা আসতে পারেননি ফটোশুটে, তার বদলে ট্রফি হাতে দেখা মেলে মুশফিকুর রহিমকে।

তবে ফটোশুটে না আসলেও এবারের বিপিএলে মূল লড়াই কিন্তু ইমরুল কায়েসের সাথে মাশরাফীরই। মাশরাফী আছেন অধিনায়ক হিসেবে পঞ্চম শিরোপা জয়ের দৌঁড়ে, আর ইমরুল কায়েস আছেন তৃতীয় শিরোপার খোঁজে। অধিনায়ক হিসেবে ইমরুল কুমিল্লাকে শিরোপা জিতিয়েছেন দুবার, ২০২২ ও ২০১৯ সালে। বিপরীতে মাশরাফী শিরোপা জিতেছেন ভিন্ন চারটি দলের হয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স ২০১২, ২০১৩, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ ও রংপুর রাইডার্স ২০১৭।

শুধু ব্যক্তিগত নয়, লড়াইটা দলীয়ও। সিলেট যখন যখন ছুটছে প্রথম বিপিএল শিরোপা জয়ের লক্ষ্যে, কুমিল্লা তখন অপেক্ষায় হালি পূরণের। এর আগে ২০১৫, ২০১৯ ও ২০২২ সালে শিরোপা জেতে দলটি। যেখানে কুমিল্লাকে একবার শিরোপা এনে দেন এবারে সিলেটের নেতৃত্বে থাকা মাশরাফীই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফাইনালের আগে আরেক ফাইনাল

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফাইনালের আগে আরেক ফাইনাল। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় দ্বিতীয় এলিমিনেটরের হাই-ভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে সিলেট স্ট্রাইকার্স।

বিপিএল ইতিহাসে সবচেয়ে সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার ছোঁয়ায় এ যেন বদলে যাওয়া এক সিলেট। আগের আসরগুলোতে যেখানে তলানিতে ছিল ফ্র্যাঞ্চাইজিটি, এবার মাশরাফি নামক এক জাদুকরের স্পর্শে বাইশগজে দ্যুতি ছড়াচ্ছে তারা। আসরের শুরু থেকেই দারুণ দাপট দেখিয়েছে সিলেট। এবার প্রথমবারের মতো নিশ্চিত হলো ফাইনালও।

আগামী ১৬ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে মাশরাফি বাহিনী।

এর আগে প্রথম ইনিংসে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট হাতে দলের রান গিয়ে দাঁড়ায় ৭ উইকেটে ১৮২ রান। সিলেটের দেওয়া ১৮৩ রানের টার্গেট তাড়া করতে শেষ ১৮ বলে ৩৩ রানের লক্ষ্য ছিল রংপুরের। তবে প্রতিপক্ষের নাটাই যখন মাশরাফির হাতে, কিছু ঝলকের অপেক্ষায় ছিলেন সিলেট সমর্থকরা।

১৮তম ওভারে মাশরাফি বল তুলে দিলেন তরুণ তানজিম সাকিবকে। আস্থার প্রতিদান দিতেও ভুললেন না। একই ওভারে রনি ও সোহানকে সাজঘরে ফিরিয়ে কার্যত ম্যাচটা তখনই বের করে ফেলেছেন। এরপর ক্রিজে নেমে ব্যর্থ হয়েছেন ব্রাভো ও শেখ মেহেদীরা। ব্যাটারদের ব্যর্থতায় শেষ ১৮ বলে রংপুর তুলতে পেরেছে কেবল ১৩ রান। মাশরাফির বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব ও বোলারদের কল্যানে সিলেট ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পাকিস্তান গেলেন সাকিব

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ থেকে বিদায় নিয়েছে। আর মার্চে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে দুই সপ্তাহের ছুটি পাচ্ছেন এই অলরাউন্ডার। সেই সুযোগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ পেশোয়ার জালমির হয়ে খেলতে দেশটিতে উড়ে গেলেন তিনি।

সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান।

প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও সরাসরি চুক্তির মাধ্যমে সাকিবকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত পেশোয়ারের জার্সিতে খেলবেন সাকিব। এই ১২ দিনে অন্তত ৫টি ম্যাচে খেলবেন তিনি।

আজ মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পেশোয়ার। এই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে সাকিবকে। এর আগে সোমবার সাকিবকে দলে নেওয়ার বিষয়টি ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে পেশোয়ার জালমি।

পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন সাকিব। তবে, উইন্ডিজ তারকা শারফান রাদারফোর্ডের চোটে সুযোগ পেয়ে যান তিনি। ক্যারিবীয় এই অলরাউন্ডারের বদলি হিসেবে সাকিবকে নিয়েছে পেশোয়ার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাকিবকে দায় দিয়ে বরিশালের পেজ থেকে পোস্ট

সাকিবকে দায় দিয়ে বরিশালের পেজ থেকে পোস্ট

স্টক নিউজ বিডি February 13, 2023

১০০ বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট সাকিব আল হাসানের। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। কিন্তু সেই ব্যাটারই কি-না এলিমিনেটর রাউন্ডের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়েই নামলেন না। তার প্রভাব পড়ল দলের পুঁজিতে। শেষ পর্যন্ত আসর থেকে বিদায়ই নিল দলটি। সাকিবের এমন সিদ্ধান্তে অবাক ফরচুন বরিশাল। এমনকি তার দায়বদ্ধতা নিতে প্রশ্ন তুলেছে তারা। পরে তা সরিয়ে নিয়ে দলের গণমাধ্যম বিভাগ দেয় ব্যাখ্যা।

রোববার মিরপুরে রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে আসর থেকে বিদায় নেয় বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭০ রান করে তারা। অথচ যেভাবে শুরু করেছিল দলটি তাতে দুইশ কিংবা তার কাছাকাছি রান হতেই পারতো। রানের গতি বাড়াতে পারেননি শেষ দিকের ব্যাটাররা। তবে সাকিব নামলে পরিস্থিতি ভিন্নও হতে পারতো। কারণ আসরে ১৩ ম্যাচে ১১ ইনিংসে ব্যাটিং করে ৪১.৬৬ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৫ রান করেছেন সাকিব। স্ট্রাইক রেট ১৭৪.৭১। কমপক্ষে ১০০ রানের বেশি করা ব্যাটারদের মধ্যে তিনিই সেরা।

এদিন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ক্লাব কর্তৃপক্ষ লিখেছে, ‘সাকিবের কাছে একটি প্রশ্ন। ১৫.১ ওভারের খেলা শেষে বরিশালের সংগ্রহ তখন ৩ উইকেটে ১২৬। সেই মুহূর্তে ফর্মে থাকা বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ে না নেমে পাঠালেন দলে নতুন আসা রাজাপাকশেকে, যিনি কিনা এর আগে কখনও বিপিএলে খেলেননি(আসলে আগে একবার খেলেছেন)। ‘

‘আগের ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করা ডোয়াইন প্রিটোরিয়াসকেও ক্রিজে পাঠানোর তাগিদ বোধ করলেন না আপনি। আপনার দলের বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে ম্যাচ জেতানোর, কিন্তু এই হারের পেছনে মূল কারণ আপনার অকার্যকর ব্যাটিং লাইনআপ রোটেশন। সাকিবের কাছে একটি প্রশ্ন- এই হারের দায় আপনি এড়াতে পারেন?’ যোগ করে আরও লিখেছে দলটি।

যদিও পোস্টটি কিছুক্ষণ পরই ডিলেট করে দেওয়া হয়। পরে এক বিবৃতিতে বরিশাল জানায়, ভুলবশত পোস্টটি দেওয়া হয়েছিল। বিবৃতিতে বরিশালের মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী বলেন, ‘ফরচুন বরিশাল দলের অফিসিয়াল ফেসবুক পেজে অনাকাঙ্ক্ষিতভাবে একজন এডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল, যেটা সত্যিই হতাশাজনক। ভুলবশত পোস্টটি অফিসিয়াল পেজে চলে গেছে বলে জানান তিনি। পোস্টটি ডিলিট করা হয়েছে এবং ছেলেটিকে এডমিন থেকে রিমুভ করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।’

এর আগে এ সিদ্ধান্তটি অধিনায়কের ছিল জানিয়ে সংবাদ সম্মেলনে কোচ নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘অধিনায়কের কল তো ছিলই। নট দ্যাট আমাদের সঙ্গে আলাপ করেনি। ও নিজে থেকে কমফোরটেবল ফিল করছিল যে ওরা ভালো খেলোয়াড়। ওরা যদি যায় দুই–এক ওভার এক্সেলারেট করে দিয়ে আসতে পারে… সেরকম একটা অবস্থায় আমরা ছিলামও। ১-২ উইকেট হারালেও অসুবিধা হতো না আমাদের। কিন্তু সেই সুযোগটা সেভাবে কাজে লাগাতে পারিনি আমরা।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য