Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

চীন

চীনা অ্যাপে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তারা

স্টক নিউজ বিডি November 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঘরে বসে টাকা আয়সহ নানা প্রতারণার অভিযোগে এক চীনা নাগরিকসহ চক্রের ১৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম বিভাগ। রাজধানীর হাতিরঝিল ও কাফরুল থানায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া চক্রের প্রধান চীনা নাগরিকের নাম ঝ্যাং জি ঝাহ্যাং (৬০)।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সহজে ফোন দেওয়ার নামে ফাঁদ পাততেন তারা। এ ফাঁদে পা দিয়ে কেউ এ চীনা অ্যাপ ডাউনলোড করলেই বিপদে পড়েতেন। অ্যাপ ডাউনলোড করার পরেই মোবাইলের ছবি, ভিডিওসহ গুরুত্বপূর্ণ সব তথ্য চক্রের হাতে যেত। এরপর চক্রের সদস্যরা সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইল করতেন। প্রথমে সরাসরি ভুক্তভোগীকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেন তারা। তাকে না পেলে বাবা-মাসহ পরিবার, আত্মীয় স্বজন ও পরিচিতজনদের নম্বরে আপত্তিকর বিভিন্ন ছবি তৈরি করে পাঠানো হতো। একইভাবে মোবাইলফোন ও হোয়াটসঅ্যাপে ঘরে বসে দিনে ৮০০ থেকে ২ হাজার টাকা আয়ের সুযোগ দেওয়া হতো। এমন এসএমএস পাঠিয়ে বিভিন্নজনকে প্রলুদ্ধ করা হতো। আর এ প্রলোভনের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগীরা।

গোয়েন্দা প্রধান বলেন, অভিযানের সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন সিমে ২৯টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। গত ছয় মাসে এসব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে ৫০ কোটি টাকারও বেশি পাচার করেছে। সে হিসেবে গত দুই বছরে অন্তত ২০০ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বলে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে। দেশে এখন পর্যন্ত এ চক্রের হাতে অন্তত দেড় হাজার মানুষ প্রতারিত হয়েছে।

এ চক্রের প্রতারণার শিকার হয়ে ভারতে অনেক মানুষ মারা গেছে। অ্যাপটি চীনা নাগরিকদের তৈরি। এটির সার্ভার সিঙ্গাপুরে। আর কল সেন্টার বাংলাদেশ ও পাকিস্তানে রয়েছে। পাকিস্তানি নম্বর দিয়ে বাংলাদেশিদের কল করা হয়। আর বাংলাদেশি নম্বর ব্যবহার করে ভারতীয়দের কল করা হতো।

চক্রটি অল্প টাকা দিয়ে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। এভাবে তারা এক ভুক্তভোগীর কাছ থেকেই ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আপত্তিকর ছবি ব্যবহার করে বিভিন্ন জনকে পাঠানোর হুমকি দিত। চক্রের ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে চক্রের আরও অনেকে জড়িত। তারা আত্মগোপন করেছে। অভিযান চলমান আছে।

বিবিসির অনুসন্ধানের বরাত দিয়ে হারুন বলেন, পাশের দেশে এসব অ্যাপস থেকে ঋণ নিয়ে নানাভাবে হয়রানির শিকার হয়ে ৬০ জনেরও বেশি আত্মহত্যা করেছেন। বাংলাদেশে কেউ আত্মহত্যা করেছে কি না সেই তথ্য পাওয়া যায় নি। এ চক্রের হাতে কেউ প্রতারিত হলে ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দিয়েছেন ডিবি প্রধান।

তিনি বলেন, ভুক্তভোগীরা মামলা করলে ডিবির সাইবার ক্রাইম বিভাগ তদন্ত করে ব্যবস্থা নেবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে চীন: রাষ্ট্রদূত

স্টক নিউজ বিডি November 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। চীন সরকারের পক্ষ থেকে কিট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

চীনা রাষ্ট্রদূত বলেন, এবছর বাংলাদেশে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি এখনো চ্যালেঞ্জিং। চীন সরকার ও জনগণ বাংলাদেশি জনগণের দুর্ভোগে গভীরভাবে প্রভাবিত।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের আগস্টের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ব্যক্তিগতভাবে ঘোষণা দেন যে, চীন বাংলাদেশকে ২৫ মিলিয়ন আরএমবি ডেঙ্গু প্রতিরোধী সহায়তা দেবে। তারপর থেকে, দুই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগাযোগ বজায় রেখেছে এবং চীন থেকে ডেঙ্গু প্রতিরোধী জরুরি সরবরাহ নিশ্চিতে সহযোগিতা করেছে।

বাংলাদেশকে চীনের প্রকৃত বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং এর বাইরেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে চীন। সব স্তরে সব ক্ষেত্রে ক্রমবর্ধমান নিয়মিত বিনিময়ের মাধ্যমে আমাদের দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ক্রমাগত সুসংহত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার (২২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) ৮টা ২৬ মিনিটে ইয়ানান শহরের কাছে অবস্থিত শিনতাই কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের সময় ওই খনিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত নয়জন নিখোঁজ রয়েছেন। তারা ওই খনির ভেতরে আটকা পড়েছেন।

বিস্ফোরণের ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এবং প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা খবর সামনে আসছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে নর্দার্ন মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে পড়ায় বেশ কয়েকজন শ্রমিক এবং কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। কর্তৃপক্ষ জানায়, ওই দুর্ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউরোপে প্রথমবার চীনকে পেছনে ফেললো বাংলাদেশ

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তৈরিপোশাক রপ্তানির পরিমাণে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। তবে রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে এগিয়ে গেলেও অর্থের হিসাবে এখনো চীনের পেছনে রয়েছে দেশ। ইউরোস্ট্যাটের তথ্য দিয়ে তৈরিপোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে এ তথ্য।

ইউরোস্ট্যাটের তথ্য মতে, ইইউ বাজারে চীনের চেয়ে বাংলাদেশি তৈরিপোশাকের রপ্তানি মূল্য কেজিপ্রতি ৫ ডলার ৮২ সেন্ট কম। এ কারণে ইউরোপে চীনের তৈরিপোশাক রপ্তানি বাংলাদেশের তুলনায় ৭২৬ কোটি ডলার বেশি।

গত বছর ইউরোপীয় ইউনিয়নের বাজারে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ ১৩৩ কোটি কেজির সমপরিমাণ তৈরিপোশাক রপ্তানি করে। একই সময়ে চীনের রপ্তানির পরিমাণ ছিল ১৩১ কোটি কেজির সমপরিমাণ। ২০২১ সালের তুলনায় গত বছর পোশাক রপ্তানির পরিমাণের দিক থেকে বাংলাদেশের পোশাক রপ্তানি ২১ দশমিক ২০ শতাংশ বাড়ে। একই সময়ে অর্থাৎ গত বছরে চীনের বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ।

বিজিএমইএ জানায়, ইউরোপীয় ইউনিয়ন গত বছর বিভিন্ন দেশ থেকে মোট ১০ হাজার ৩১০ কোটি ডলারের তৈরিপোশাক আমদানি করেছে। ২০২১ সালের তুলনায় গত বছর ইউরোপের বাজারে পোশাক আমদানি বেড়েছে ২০ দশমিক ৯৭ শতাংশ।

তথ্য বলছে, রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে এগিয়ে গেলেও অর্থের হিসাবে এখনো চীনের নিচে রয়েছে বাংলাদেশ। গত বছর ইউরোপের বাজারে চীন ৩ হাজার ১৫ কোটি ডলারের তৈরিপোশাক রপ্তানি করে, তাদের রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে ২ হাজার ২৮৮ কোটি ডলারের তৈরিপোশাক। যা ২০২১ সালের তুলনায় ৩৫ দশমিক ৬৯ শতাংশ বেশি।

গত বছর ইউরোপের বাজারগুলোয় বাংলাদেশ ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ১৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে তুরস্ক। ভারতের রপ্তানি ছিল ৪৮৪, ভিয়েতনামের ৪৫৭, পাকিস্তানের ৩৯৪, কম্বোডিয়ার ৩৮১, মরক্কোর ৩১২, শ্রীলঙ্কার ১৬২ এবং ইন্দোনেশিয়ার রপ্তানি ছিল ১৩৬ কোটি ডলারের।

বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ কম দামে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি করে। গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল ১৭ দশমিক ২৭ ডলার, ২০২১ সালে ছিল ১৫ দশমিক ৪২ ডলার। গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া পোশাকের গড় মূল্য বেড়েছে। গত বছর ইউরোপে বাংলাদেশের চেয়ে কম মূল্যে পোশাক রপ্তানি করেছে পাকিস্তান। দেশটির পোশাকের প্রতি কেজির গড় মূল্য ছিল সাড়ে ১৪ ডলার।

গত বছর বিভিন্ন দেশ থেকে গড়ে প্রতি কেজি পোশাক ২২ ডলার ৪৮ সেন্টে আমদানি করে ইউরোপ। ভিয়েতনাম প্রতি কেজি পোশাক পৌনে ৩১ ডলারে রপ্তানি করে, ইন্দোনেশিয়া ও মরক্কো যথাক্রমে ২৯ দশমিক ৮৮ ও ২৯ দশমিক ৬৯ ডলারে প্রতি কেজি পোশাক রপ্তানি করছে। শ্রীলঙ্কা প্রতি কেজি তৈরিপোশাক রপ্তানি করে ২৮ দশমিক ৫৪ ডলার, তুরস্ক ২৫ দশমিক ৩৯, ভারত ২৩ দশমিক ২৭, চীন ২৩ দশমিক ০৩ ও কম্বোডিয়া গড়ে ২২ দশমিক ১৮ ডলারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কাজ চলমান

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সংসদ নির্বাচনের আগে চীনের উদ্যোগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩০ জুলাই থেকে ১ আগস্ট চীনের এশিয়াবিষয়ক বিশেষ দূত দেং শি জুন ঢাকা সফর করেন। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। এ সময়ে বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক এবং বাংলাদেশ, মিয়ানমার ও চীনের ত্রিপক্ষীয় উদ্যোগে স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।

সেহেলি সাবরিন জানান, বাংলাদেশ-মিয়ানমার-চীনের একটি ত্রিপাক্ষিক উদ্যোগের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কাজ চলমান রয়েছে। প্রত্যাবাসন শুরু করার জন্য সংশ্লিষ্ট সবার সুবিধাজনক একটি উপযুক্ত ও নির্দিষ্ট সময় খুঁজে বের করার কাজ চলছে। তা শিগগির শুরু হবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে বলেছেন, তার দৌড়ঝাঁপ ভিয়েনা কনভেনশনের মধ্যে পরে না। তাহলে সরকারের পক্ষ থেকে এটা বলা হচ্ছে কেন? এমন প্রশ্নের জবাবে সেহেলি সাবরিন বলেন, এ বিষয়ে ২৬ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার মিডিয়া ব্রিফিংয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এ ব্যাপারে রাষ্ট্রদূতদের নিজস্ব ইন্টারপ্রেটেশন থাকতে পারে। তবে আমাদের প্রত্যাশা থাকবে তারা ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের পেমেন্ট প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এই পেমেন্টের ব্যাপারে সরাসরি সংশ্লিষ্ট নয়। আমাদের জানামতে, অর্থ মন্ত্রণালয়, ইআরডি এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের থেকে কোনো তথ্য পেলে আপনাদের জানানো হবে।

নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন বলেন, মিডিয়াতে প্রকাশিত তথ্যমতে আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের কেউ কেউ নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছে। নির্বাচন কমিশনের থেকে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে কোনো তথ্য জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সহায়তা প্রদান করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯

স্টক নিউজ বিডি February 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মধ্য এশিয়ার পার্বত্যঘেরা ছোট্ট দেশ তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে।

জরুরি সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি ১৫ থেকে ১৯ পযর্ন্ত সাতবার ভূমিধস ও ছয়বার পাথরধস রেকর্ড করা হয়েছে। এতে ১৯ জন মারা গেছে।

সাবেক সোভিয়েতভুক্ত দরিদ্র তাজিকিস্তিন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। মৃত সকলেরই বাস ছিল আপার বাদাখশানে যেটি চীন, আফগানিস্তান ও কিরগিজস্তান সীমান্ত সংলগ্ন ও পামির পর্বত বেষ্টিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

এদিকে এ প্রাণহানিতে তিন দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমামালি রহমনের কাছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোসহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শোকবার্তা পাঠিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় চীন

স্টক নিউজ বিডি November 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তিস্তা ব্যারাজ প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী চীন। বাংলাদেশ সরকার যদি এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় তবে দেশটি সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

শনিবার (৫ নভেম্বর) স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ-চায়না সিল্ক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, “এটি একটি প্রকল্প যেটি চীন অত্যন্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে। এটি বাস্তবায়নে হয়তো চীন বাধা নয়। যদি বাংলাদেশ সরকার সত্যিকারভাবে এটি করতে চায়, তবে চীন এটি বাস্তবায়ন করবে।”

তিনি বলেন, “এক্ষেত্রে বাংলাদেশ সরকারের ওপর কিছু বহিঃচাপ আছে। আমি সঠিকভাবে জানি না কোথা থেকে চাপ আছে এবং কেন।”

বাংলাদেশ ভাটির দেশ জানিয়ে তিনি বলেন, “প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী সীমান্তের কাছে কোনও ধরনের বাঁধ নির্মাণ করা হবে না এবং বিপরীত স্রোতের কারণে উজানের দেশের জন্য এটি ক্ষতিকর নয়। এই প্রকল্প উজানের দেশের জন্য কোনও ধরনের ক্ষতিকর প্রভাব ফেলবে না।”

তিনি বলেন, “আমাকে কয়েকজন বলেছে এই প্রকল্পের বিষয়ে যেন আমি সাবধানে থাকি। কারণ এর স্পর্শকাতরতা আছে। বিশেষ করে ভূ-রাজনৈতিক।”

অর্থ বা প্রযুক্তি নয়, বরং বাংলাদেশের সরকারের দৃঢ় সংকল্প এই প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় জিনিস বলে তিনি মন্তব্য করেন।

তিস্তা নদীর উৎসে বাঁধ দিয়ে পানি সরবরাহ বাধাগ্রস্ত করছে চীন, এমন মিডিয়া রিপোর্টের প্রতি মনোযোগ আকর্ষণ করা হলে তিনি বলেন, এর উৎস সিকিমে (ভারতের একটি রাজ্য), চীনে নয়। এটি সম্পূর্ণ বানোয়াট রিপোর্ট।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার মত হচ্ছে উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা দরকার। আমরা আশা করি এদেশে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে যাতে আর্থ-সামাজিক উন্নতি অব্যাহত থাকে।”

তিনি বলেন, “অন্য কোনও দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না চীন।”

সঠিক সময়ে রোহিঙ্গা সংকটের সমাধান না করতে পারলে আঞ্চলিক সংকট তৈরির আশঙ্কা দেখছে চীন। সেজন্য এ সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার‌কে নি‌য়ে কাজ করছে দেশ‌টি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চীনের কঠোর লকডাউনের বিরুদ্ধে লাসায় বিক্ষোভ

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চীন নিয়ন্ত্রিত তিব্বতের লাসায় বেইজিংয়ের চাপিয়ে দেওয়া কঠোর লকডাউন ও বিধিনিষেধের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। টানা দুই মাস কঠোর লকডাউনে অবরুদ্ধ থাকার পর এ প্রতিবাদ ও বিক্ষোভ জানায় শহরটির পরিযায়ী হান চীনা সম্প্রদায়। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে দ্য হংকং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, লাসার বিরল ওই প্রতিবাদ ছিল বড় মাপের বিক্ষোভ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, শত শত প্রতিবাদকারী প্রতিবাদে অংশ নিয়েছেন এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বিক্ষোভকারীদের বেশির ভাগই জাতিগতভাবে হান চীনা অভিবাসী শ্রমিক। করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউয়ের মুখে প্রায় দুই মাস ধরে লকডাউনে রয়েছে তিব্বতের অধিবাসীরা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার বিকেলে প্রতিবাদ শুরু হয় এবং তা রাত পর্যন্ত গড়ায়।

এক ভিডিওতে দেখা গেছে, রাস্তায় জড়ো হওয়া মানুষকে এক পাশে আটকে রেখেছে কর্তৃপক্ষ। পাশাপাশি লাউডস্পিকারে বিক্ষুব্ধ জনসাধারণকে শান্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, জনসাধারণ যেন বিষয়টি উপলব্ধি করে এবং পিছু হটে।

আরেক ভিডিওতে এক ব্যক্তিকে মন্তব্য করতে শোনা যায়, ‘দীর্ঘদিন ধরে আটকে আছি। আর এই কমিউনিটির বেশির ভাগ মানুষ শুধু কাজ করে অর্থ আয় করতে এসেছে। চীনের মূল ভূখণ্ডে সে সুবিধা পেলে তারা আর এখানে আসত না।’

‘আমরা শুধু বাড়ি ফিরতে চাই’ ক্যাপশন লেখা আরেক ভিডিওতে বহু মানুষকে রাস্তায় মিছিলরত অবস্থায় দেখা গেছে। এদিকে, রেডিও ফ্রি এশিয়াকে (আরএফএ) তিব্বতের একাধিক সূত্র জানায়, বিধি-নিষেধ তুলে নেওয়া না হলে ‘আগুন জ্বালিয়ে দেওয়া হবে’ বলে সতর্ক করেছেন বিক্ষোভকারীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবারও জোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

স্টক নিউজ বিডি October 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার জোড়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া।

এর আগে মঙ্গলবার জাপানের ওপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জবাবে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রও চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করে আমেরিকা।

সভায় উত্তর কোরিয়াকে শক্তিশালী নিষেধাজ্ঞা থেকে বাঁচানোর জন্য রাশিয়া ও চীনকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ক্ষমতা সুসংহত করতে দলের সংবিধান সংশোধন করবেন

স্টক নিউজ বিডি September 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী অক্টোবরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কংগ্রেসে পার্টির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কর্তৃত্বকে ধরে রাখতে দলের সংবিধান সংশোধন করবে বলে আশা করা হচ্ছে।

সিপিসি পলিটব্যুরো দলের গঠনতন্ত্রের পরিবর্তনগুলো নির্দিষ্ট না করেই শি জিনপিংয়ের সভাপতিত্বে একটি বৈঠকে একটি খসড়া সংশোধনী নিয়ে আলোচনা করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া পার্টি কংগ্রেসে নজির ভেঙে তৃতীয়বারের মতো পাঁচ বছরের মেয়াদ নিশ্চিত করবেন বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। এতে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতার অবস্থান তৈরি হচ্ছে শির।

২০১৭ সালে সর্বশেষ দলের সংবিধান সংশোধন করা হয়েছিল। সেই সংশোধনীতে ‘চীনা বৈশিষ্ট্যের সঙ্গে সমাজতন্ত্রের উপর শি জিনপিং চিন্তাধারা’ অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার একটি সম্ভাবনা হলো সংশোধনীর মাধ্যমে মতাদর্শটিকে ‘শি জিনপিং চিন্তাধারা’-তে সংক্ষিপ্ত করা হতে পারে। এর মর্যাদাকে ‘মাও সেতুং চিন্তাধারা’-তে উন্নীত করতে পারে।

সিপিসি পলিটব্যুরো ১৯তম কেন্দ্রীয় কমিটির আসন্ন সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনার জন্য নথি চূড়ান্ত করতে ৯ সেপ্টেম্বর বৈঠক করেছিল। ওই অধিবেশন বসবে ৯ অক্টোবর এবং কংগ্রেসের জন্য এজেন্ডা নির্ধারণ করা হবে।

সংবিধানের অন্য সম্ভাব্য পরিবর্তনও হবে শির ক্ষমতাকে অনন্য উচ্চতায় নেওয়া। এর ফলে দলের ‘মূল’ হবেন তিনি এবং তার ভাবধারণাই পথপ্রদর্শনের নীতি হিসাবে প্রতিষ্ঠা পাবে দলে।

আরেকটি সম্ভাবনা হল, একটি সংশোধনীর মাধ্যমে দলের চেয়ারম্যানকে সর্বোচ্চ পদে পুনঃরায় বসানো, যা ১৯৮২ সালে বিলুপ্ত করা হয়েছিল।

জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হলে দলীয় সংবিধান শুধু পাঁচ বছরে একবার সংশোধন করা যেতে পারে। সংবিধান পার্টির সামগ্রিক নেতৃত্বকে সমুন্নত রাখার প্রচেষ্টাকে নিয়ন্ত্রিত ও নির্দেশনার ভূমিকা পালন করে। পলিটব্যুরো তার সাম্প্রতিক সভায় আশা করেছিল, সংশোধনীগুলো দল ও দেশকে শক্তিশালী করতে সাহায্য করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য