Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

টি-টোয়েন্টি সিরিজ

এক বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অবশেষে এক বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৩২ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা। প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল সোহান বাহিনী।

এর মাধ্যমে ২০২১ সালের সেপ্টেম্বরের পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে টাইগাররা। জবাবে ৫ উইকেটে ১৩৭ রান করতে পারে আরব আমিরাত।

ইনিংস ওপেন করতে নামা মিরাজ ও সাব্বির রহমানের ১টি করে চারে প্রথম ওভারে ৯ রান পায় বাংলাদেশ। তৃতীয় ওভারে মিরাজ ১টি চার ও সাব্বির ছক্কা মারলে ১৪ রান জমা হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। তবে চতুর্থ ওভারের চতুর্থ বলে আমিরাতের বাঁ-হাতি স্পিনার আরইয়ান লাকরা ১২ বলে ৯ রান করা সাব্বিরকে আউট করলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ২৭ রানে প্রথম উইকেট পতনের পর ক্রিজে আসেন লিটন দাস। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে শুরুতেই ২টি চার মারেন লিটন। এতে ৬ ওভার শেষে ১ উইকেটে ৪৮ রান পায় বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হবার পরও রানের চাকা দ্রুত ঘুড়নোর চেষ্টা করেন লিটন। আরও ২টি চার মারেন তিনি।

কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে বিদায় নিতে হয় লিটনকে। ৪টি চারে ২০ বলে ২৫ রান করে আরব আমিরাতের স্পিনার আয়ান আফজাল খানের প্রথম শিকার হন লিটন। দ্বিতীয় উইকেটে মিরাজের সাথে ২৮ বলে ৪১ রান স্কোর বোর্ডে জমা করেন লিটন।

লিটনের বিদায়ে উইকেটে আসেন আগের ম্যাচের হিরো আফিফ হোসেন। উইকেটে গিয়েই মারমুখী হয়ে উঠেন তিনি। ২টি চার ও ১টি ছক্কা আসে আফিফের ব্যাট থেকে। তবে উইকেটে সেট হয়ে উঠার আগেই ১০ বলে ১৮ রান করা আফিফকে দ্বিতীয় শিকার বানান আফজাল।

১১তম ওভারে আফিফ যখন ফিরেন তখন দলের রান ৯০। পাঁচ নম্বরে নামা মোসাদ্দেক হোসেনের ছক্কায় ১৩তম ওভারে বাংলাদেশ শতরান স্পর্শ করে।

১৪ ও ১৫তম ওভারে মিরাজ ও মোসাদ্দেক ২টি করে চার মেরে বাংলাদেশের রানের গতি বাড়ান। কিন্তু ১৫তম ওভারের পঞ্চম বলে থামতে হয় দারুন খেলতে থাকা মিরাজকে। আরব আমিরাতের পেসার সাবির আলির বলে লেগ বিফোর আউট হন মিরাজ। ৫টি চারে ৩৭ বলে ৪৬ রান করেন তিনি।

মিরাজের আউটের পর রানের গতি কমে যায় বাংলাদেশের। পরের ১৯ বলে মাত্র একটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি পায় টাইগাররা। দুটিই আসে ইয়াসির আলির ব্যাট থেকে। এর মাঝে ১৭তম ওভারের শেষ বলে আউট হন মোসাদ্দেক। ২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ২৭ রান তুলেন মোসাদ্দেক।

১৯তম ওভারে মাত্র ৭ রান পায় বাংলাদেশ। বাউন্ডারি দিয়ে ইনিংসের শেষ ওভার শুরু করেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে পরের চার বলে আসে মাত্র চার রান। আর শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের স্কোর ১৬৯-এ পৌঁছে দেন সোহান। প্রথম ম্যাচেও ইনিংসের শেষ বলে ছক্কা মেরেছিলেন এই সিরিজের অধিনায়ক সোহান।

১৩ বলে অপরাজিত ২১ রান করেন ইয়াসির। ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন সোহান। দু’জনেই ১টি করে চার-ছক্কা মারেন।

আরব আমিরাতের আফজাল ৩৩ রানে নেন ২ উইকেট।

আমিরাতকে ১৭০ রানের টার্গেট দিয়ে বোলিং করতে নেমে তৃতীয় ওভারেই সাফল্য পেয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ওভারে বল হাতে সাফল্য এনে দেন দুই পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ। তাই তৃতীয় ওভারে স্পিনার নাসুম আহমেদকে আক্রমণে আনেন অধিনায়ক সোহান। পঞ্চম বলেই নিজের ডেলিভারিতে নিজেই ক্যাচ নিয়ে আরব আমিরাতের চিরাগ সুরিকে শিকার করেন নাসুম। ৫ রান করেন সুরি।

পঞ্চম ওভারের শেষ দুই বলে নাসুমকে দুটি ছক্কা মারেন আমিরাতের আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিম। পরের ওভারের সেই ওয়াসিমকে লেগ বিফোর আউট করেন মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলতে নামা তাসকিন। ১৬ রান করেন ওয়াসিম।

বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেটে ২৮ রান তুলতে পারে আরব আমিরাত। পাওয়ার-প্লে শেষ হবার পর প্রথমবারের মত আক্রমণে এসেই ২ উইকেট তুলে নেন স্পিনার মোসাদ্দেক হোসেন। তৃতীয় বলে লাকরাকে ও চতুর্থ বলে আরবিন্দকে শিকার করেন মোসাদ্দেক। লাকরা ৪ ও আরবিন্দ ২ রানে ফেরেন। হ্যাট্টিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এ টাইগার বোলার।

২৯ রানে ৪ উইকেট পতনে চাপে পড়ে আরব আমিরাত। এ অবস্থায় বড় জুটি গড়তে সাবধানে ব্যাট করতে থাকেন বাসিল হামিদ ও অধিনায়ক চুন্দঙ্গাপয়িল রিজওয়ান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দেখে-শুনে খেলতে থাকেন তারা। চতুর্থ উইকেট পতনের পর, পরের ৩৪ বলে মাত্র ১টি বাউন্ডারি মারতে পারেন এই জুটি।

১৩ ওভার থেকে মারমুখী হয়ে উঠেন হামিদ-রিজওয়ান। ১৩তম ওভারে ১২, ১৫ থেকে ১৭তম ওভার পর্যন্ত যথাক্রমে- ১০, ১৪ ও ১১ রান নেন তারা। এসময় ৪টি চার ও ২টি ছক্কা মারেন এই দুই ব্যাটার।

শেষ ৩ ওভারে ৫৫ রানের সমীকরণ পায় স্বাগতিকরা। ১৮তম ওভারে তাসকিন ৩ রান দিলে, সেখানেই একরকম ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় আমিরাতের। কারণ শেষ ২ ওভারে জয়ে সমীকরণ দাঁড়ায় ৫২ রানের। ১৯তম ওভারের তৃতীয় বলে হামিদ-রিজওয়ান জুটি ভাঙেন শরিফুলের ইসলামের জায়গায় একাদশে সুযোগ পাওয়া আরেক পেসার এবাদত হোসেন। ৪টি চারে ৪০ বলে ৪২ রান করা হামিদকে শিকার করেন এবাদত।

পঞ্চম উইকেটে ৭২ বলে ৯০ রান তুলেন হামিদ-রিজওয়ান। যা টি-টোয়েন্টি ইতিহাসে আরব আমিরাতের সর্বোচ্চ রানের জুটি।

১৯তম ওভারের শেষ বলে চার মেরে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান রিজওয়ান। শেষ পর্যন্ত ৩৬ বলে ২টি করে চার-ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৩৭ রান।
বাংলাদেশ জয় পায়ে ৩২ রানের।

মোসাদ্দেক ২ ওভারে ৮ রানে নেন ২ উইকেট নেন। ১টি করে শিকার করেন তাসকিন-নাসুম-এবাদত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এলোমেলো টিম কম্বিনেশন, সিরিজ জিততে পারবে টাইগাররা

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃনতুন অধিনায়কের নেতৃত্বেই জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে নুরুল হাসান সোহানকে বুঝিয়ে দেওয়া হয় নেতৃত্বভার। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বোলারদের ব্যর্থতায় হেরে গেলেও নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ খুব একটা খারাপ খেলেনি। ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭ রানে হেরে যায় টাইগাররা।

অধিনায়ক সোহান একাই দলকে জেতানোর স্বপ্ন দেখাচ্ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য পারেননি। ২৬ বলে ৪২ রানের ঝড়ো এক ইনিংস খেলে অপরাজিত থাকেন উইকেটরক্ষক এই ব্যাটার।

দ্বিতীয় ওয়ানডেতে সোহানের ব্যাটিংয়ে নামার দরকার পড়েনি। তবে তার বোলিং পরিবর্তন আর বুদ্ধিদীপ্ত নেতৃত্ব প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ ৭ উইকেটের সহজ জয়ে ফিরেছে সিরিজে।

এই সোহানই নেই সিরিজ নির্ধারণী ম্যাচে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিংয়ের সময় পেসার হাসান মাহমুদের একটি ডেলিভারি হাতে লেগে আঙুলে চিড় ধরেছে সোহানের। ছিটকে গেছেন পুরো সফর থেকেই।

সোহান ছিটকে যাওয়ায় বাংলাদেশের টি-টোয়েন্টি দলটাও এলোমেলো হয়ে গেছে। টিম কম্বিনেশন বাধ্য হয়েই বদলাতে হবে। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সোহানের বদলে কে খেলবেন? প্রশ্ন এখন এটাই। টিম কম্বিনেশনে বড়সড় পরিবর্তন আনা হবে? নাকি শুধু মাহমুদউল্লাহকে একাদশে ফেরানো হবে?

এমনিতেই ফর্মে নেই ওপেনার মুনিম শাহরিয়ার। এনামুল হক বিজয়ও নিজেকে মেলে ধরতে পারেননি। তাদের একজন হয়তো এমনিতেই তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা হারাতেন।

সোহান ছিটকে পড়ায় সেই কাজটাও কঠিন হয়ে গেছে। একটি জায়গা পরিবর্তন করতেই হচ্ছে। যদি মাহমুদউল্লাহ রিয়াদ খেলেন, তবে হয়তো টিম কম্বিনেশন এত বদলাতে হবে না।

কিন্তু যদি রিয়াদও খেলেন, আবার মুনিম শাহরিয়ার আর এনামুল হক বিজয়েরও বিকল্প ভাবা হয়, তবে গড়বড় লেগে যাবে টিম কম্বিনেশনে। মুনিম শাহরিয়ারের বদলে পারভেজ হোসেন ইমন একাদশে সুযোগ পেতে পারেন। আর এনামুল হক বিজয়ের বদলে আসতে পারেন মেহেদি হাসান মিরাজ।

সেক্ষেত্রে ওপেনিংয়ে তো বদল আসবেই, বদল আসবে বোলিং আক্রমণেও। অধিনায়ক মোসাদ্দেক অফস্পিনার হিসেবে তো থাকছেনই, থাকছেন শেখ মেহেদি। এর মধ্যে মিরাজও একাদশে ঢুকলে অফস্পিনারই হয়ে যাবে তিনজন।

কাকে রেখে অধিনায়ক কাকে ব্যবহার করবেন, কাকে কখন বোলিংয়ে আনা হবে; নতুন অধিনায়ক মোসাদ্দেকের জন্য সেটি কঠিন পরীক্ষা হবে।

আর টিম কম্বিনেশনে বড় ধরনের রদবদল হলে সেটা দলের ছন্দেও ব্যাঘাত ঘটাতে পারে। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এত বড় ঝুঁকি নেয় কিনা, সেটিই এখন দেখার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা

স্টক নিউজ বিডি November 16, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহীম, লিটন দাস ও সৌম্য সরকার।

মঙ্গলবার বিকালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে ঠাঁই পেয়েছে চারটি নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।

২০১৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আকবর আলী। হুট করে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাকে যোগ করে চমক দেখালেন নির্বাচকরা। মোট ২৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের।

ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর একেবারেই নতুন।

বাংলাদেশ দল

মাহমুদউল্লাহ, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম, আকবর আলী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য