Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ডা. দীপু মনি।

dr dipu moni

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার: দীপু মনি

স্টক নিউজ বিডি January 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

রোববার সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরদারভাবে চলছে। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করছে। এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরও নজরদারি করছে। স্বাস্থ্য বিধি মেনে সবাইকে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। এর পরও যদি পরিস্থিতি খারাপ দিকে যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনে শিক্ষামন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনে শিক্ষামন্ত্রী

স্টক নিউজ বিডি December 2, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছেন শুক্রবার।ওই দিন বেলা ১১টায় রাবির সাবাস বাংলাদেশ চত্বরে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন তিনি।

এ উৎসবটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী রাবিতে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে শহিদ শামসুজ্জোহা ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে পুষ্পস্তাপক অর্পণ শেষে ১০টা ৪০ মিনিটে দেশরত্ন শেখ হাসিনা হলের নির্মাণকাজ উদ্বোধন করবেন।

এদিন দুপুরে শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে প্রগতিশীল শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় করে বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তর প্রশাসক।

এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ মো. আয়েন উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন। সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত

৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষকের পদ শূন্য: ডা. দীপু মনি

স্টক নিউজ বিডি November 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ৫৭টি বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৯৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৩৫৮ জন ছাত্র ও ১ লাখ ৪ হাজার ৫৯৯ জন ছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ১৫ হাজার ২৯৩ জন। ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ভূমি জরিপ শিক্ষার উন্নয়নকল্পে বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৪টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে ২টি সার্ভে প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও উন্নয়ন করা হচ্ছে। বিদ্যমান দুটি প্রতিষ্ঠান হচ্ছে কুমিল্লার রামমালার বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ও রাজশাহীর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট। নতুন করে ভূমি জরিপ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে পটুয়াখালীর দশমিনার পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট ও যশোরের মনিরামপুরের যশোর ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত

শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে’

স্টক নিউজ বিডি October 23, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:শিক্ষার্থীরা যেন নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুমে ভার্চুয়াল প্লাটফর্মে এ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স কোর্সের পাশাপাশি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারে। পাশাপাশি দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আপনারা এ কোভিডের সময়ে অনলাইনে এবং সামনাসামনি ক্লাস শুরু করতে যাচ্ছেন। এখন অনেক চ্যালেঞ্জ। আপনাদের অনেক নতুন স্বপ্ন রয়েছে। আপনাদের সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। সেজন্য সরকার এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের পাশে আছে।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক দিকনির্দেশনা এবং পরামর্শে আপনাদের জন্য অনার্স ডিগ্রির পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করছি, যাতে আপনারা নানারকম দক্ষতা নিয়ে গড়ে উঠতে পারেন। দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারেন। নিজেরা উদ্যোক্তা হতে পারেন কিংবা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে নানা সুযোগ তৈরি হয় সেটি গ্রহণ করতে পারেন। আশা করছি এর মধ্য দিয়ে আপনাদের সেই স্বপ্নগুলো পূরণ হবে। আপনারা দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হবেন। দক্ষ মানবসম্পদে পরিণত হবেন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য