Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

erdogan voldemir

নতুন করে রাশিয়া-ইউক্রেনকে আলোচনার প্রস্তাব দিলেন এরদোয়ান

স্টক নিউজ বিডি May 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনকে নতুন করে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। এরদায়ান বলেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে যায়। তার আগে দু’ দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য নতুন দফা আলোচনার বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, নীতিগতভাবে দুই পক্ষ সম্মতি দিলে ইস্তাম্বুলে আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। এতে জাতিসংঘ প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এরদোয়ান বলেছেন, যুদ্ধের নেতিবাচক প্রভাব কমাতে পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে দু’ দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আস্থা সৃষ্টি করা দরকার।

তুর্কি প্রস্তাবের বিষয়ে মস্কো এখনও কোনও মন্তব্য করেনি। পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন থেকে যে বিবৃতি প্রকাশ রা হয়েছে তাতে এই শান্তি আলোচনার বিষয়টি উল্লেখই করা হয়নি।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন প্রসঙ্গে এরদোয়ান ও পুতিন যে আলোচনা করেছেন তাতে কৃষ্ণসাগর ও আজভ সাগরের নিরাপত্তা এবং সেখান থেকে মাইন পরিষ্কার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সূত্র: সিএনএন, ওয়াল স্ট্রিট জার্নাল, টেলেসার ইংলিশ

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তুরস্কের প্রেসিডেন্টকে কটূক্তির অভিযোগে নারী সাংবাদিক কারাগারে

তুরস্কের প্রেসিডেন্টকে কটূক্তির অভিযোগে নারী সাংবাদিক কারাগারে

স্টক নিউজ বিডি January 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে নিয়ে কটূক্তির অভিযোগে তুরস্কের সাংবাদিক সাদাফ কাবাসকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত।

ইস্তাম্বুল থেকে শনিবার মধ্যরাতের পর সাদাফ কাবাসকে গ্রেপ্তার করা হয়। তবে বিচার শুরু হওয়ার আগেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

সাংবাদিক কাবাসের বিরুদ্ধে অভিযোগ, তুরস্কের সরকার বিরোধী একটি টেলিভিশন চ্যানেলের লাইভে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট এরদোয়ানকে উদ্দেশ্য করে তিনি একটি কটুক্তিমূলক প্রবাদ বলেছেন। তবে কাবাস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

টেলি ওয়ান চ্যানেলকে কাবাস বলেছিলেন, ‘খুব জনপ্রিয় প্রবাদে বলা হয়েছে মুকুট পরা মাথা বুদ্ধিমান হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা সত্য নয়। একটি ষাঁড় রাজপ্রাসাদে প্রবেশ করলেই সে রাজা হয়ে যায় না, বরং রাজপ্রসাদটি গোয়ালঘরে পরিণত হয়।’ পরে টুইটারেও তিনি একই প্রবাদ পোস্ট করেন।

সূত্র: বিবিসি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

বাংলাদেশ সফরে আসতে পারেন এরদোয়ান

স্টক নিউজ বিডি December 19, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেছেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

শনিবার (১৮ ডিসেম্বর) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট অফিস জানায়, ইস্তাম্বু‌লে বিজয় দিবসের ৫০ বছরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কনসাল জেনারেল এ কথা ব‌লেন।

কনসাল জেনারেল আশা প্রকাশ ক‌রেন, এর‌দোয়ানের বাংলাদেশ সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক নব উচ্চতা ও নতুন মাত্রা লাভ করবে।

বিজয় দিব‌সের অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি আরও স্মরণ করেন, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শুধুমাত্র আমাদের একটি সার্বভৌম দেশ ও জাতিসত্ত্বা, নিজস্ব মানচিত্র এবং লাল সবুজ পতাকাই দেননি, তিনি দিয়েছিলেন একটি স্বপ্ন-সোনার বাংলা-ক্ষুধা, দারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সে স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে।

কনসাল জেনারেল তুর্কি সহকর্মী ও বন্ধুদেরকে আমন্ত্রণ জানান বাংলাদেশের এ উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হতে। তিনি বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক ও বন্ধুত্ব এখন অনেক শক্তিশালী ও সম্প্রসারিত। এ সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর তুরস্কের সফরের মধ্যদিয়ে এ সম্পর্ক আরও এক ধাপ এগিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট ইস্তাম্বুলের উদ্যোগে ও শাকিল রেজা ইফতির পরিচালনায় নির্মিত তুরস্কে বঙ্গবন্ধু প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, এটিই বঙ্গন্ধুর ওপর তুর্কি ভাষায় নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র যেখানে তুর্কির প্রখ্যাত ইতিহাসবিদ, লেখক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীরা, বঙ্গবন্ধু সম্পর্কে তার ভাবনা ও অনুভূতির কথা ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর ছবি নিয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ফটো প্রদর্শনী’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে, বাংলাদেশ ও তুর্কি শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় যেখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় চিত্রতারকা অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা, যাদের অংশগ্রহণ অনুষ্ঠানের আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য