Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

নাটোর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি August 27, 2026

বিশেষ প্রতিবেদন: নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের কৃতি সন্তান ও অদম্য মেধাবী শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খানম। মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক সংকটের কারণে স্বপ্নের মেডিকেল শিক্ষায় ভর্তি হওয়া যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখনই তাঁর পাশে দাঁড়িয়েছেন মানবিক ও শিক্ষানুরাগী নেত্রী, নাটোর-০১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

ফাতেমার উচ্চশিক্ষার স্বপ্নের কথা জানতে পেরে তাঁর ভর্তি ব্যয় মেটাতে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। তাঁর প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফাতেমা খানমকে ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করা হয়।

বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এই অনুদানের অর্থ মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানমের হাতে তুলে দেন। এর মধ্য দিয়ে আর্থিক প্রতিবন্ধকতা পেরিয়ে ফাতেমার চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথ আরও সুগম হলো।

ফাতেমার পরিবার ও স্থানীয়দের মতে, একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়—এই মানবিক দৃষ্টিভঙ্গিরই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। নিজ নির্বাচনী এলাকার মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, ফাতেমা খানমের মতো অদম্য মেধাবীদের পাশে দাঁড়ানো শুধু একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণ নয়; এটি একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার আলো তৈরি করা।

ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও অর্থের প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে। ফলে আর্থিক সংকটের কারণে তাঁর চিকিৎসক হওয়ার স্বপ্ন আর বাধাগ্রস্ত হবে না—এমন প্রত্যাশা তৈরি হয়েছে ফাতেমা ও তাঁর পরিবারের মধ্যে।

ফাতেমা খানমকে চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নাটোর-০১ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

একই সঙ্গে মানবিক উদ্যোগের মাধ্যমে একজন মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

ফাতেমার এই সাফল্য এখন শুধু তাঁর পরিবারের নয়, পুরো বাগাতিপাড়ার গর্ব। প্রতিকূলতার মধ্যেও মেধা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি যে একজন শিক্ষার্থীকে বহুদূর এগিয়ে নিতে পারে—ফাতেমা খানম তারই উজ্জ্বল উদাহরণ।

স্বপ্ন দেখার অধিকার সবার। আর সেই স্বপ্ন বাস্তবায়নে সমাজ ও রাষ্ট্র পাশে দাঁড়ালে একজন ফাতেমা একদিন বহু মানুষের জীবন বাঁচানো চিকিৎসক হয়ে উঠতে পারেন—এটাই এই মানবিক উদ্যোগের সবচেয়ে বড় প্রত্যাশা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না: মোশাররফ

স্টক নিউজ বিডি August 26, 2026

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা:
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, “দুর্নীতির সঙ্গে কোনো আপস হবে না।”

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবর হোসেন, পাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদুল হক মিলন, ওয়ার্ল্ড বিএনপি নেতা জালাল কিবরিয়া ও ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেপ্তার ৩

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোর সদর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে আসা এক নারী পরিচ্ছন্নতা কর্মি দ্বারা ধর্ষণের শিকার হন। সেই দৃশ্য মোবাইলে  ধারণ করে আরও দুজন ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তিনজন পরিচ্ছন্নতা কর্মিকে গ্রেফতার করে। এর আগে ৭ জুন রাতে এই ঘটনা ঘটে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও ভুক্তভোগী নারী জানান, গত ৫ জুন তার কন্যা শিশু অসুস্থ্য হলে তাকে নিয়ে নাটোর সদর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। এরপর গত ৭ জুন রাতে ওষুধ দেয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিঁড়ি ঘরে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মি অমিত। এরপর তাকে জোরপূর্বক সেখানে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের দুই সহযোগী ও হাসপাতালের আউট সোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গন। 

এরপর সেই ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। 

রাত ২টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয় শিশুকে ৪ ঘণ্টা একা দেখে তার মাকে খোঁজাখুজি শুরু করেন এবং দায়িত্বরত আনসার সদস্যের সাহায্য চায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে হাসপাতালের ৬ তলায় গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। 

তবে সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মিরা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ওই রাতে সেখানে ভিকটিম বা অভিযুক্তদের পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী চান তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

পুলিশ সুপার জানান, এ বিষয়ে থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক ধরা পড়লো

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন আমির হামজা নামে এক যুবক। পরে শাস্তি হিসেবে একশটি বেত্রাঘাতসহ জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়েছে তাকে। সঙ্গে জরিমানা হিসেবেও গুণতে হলো ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার গ্রাম্য শালিসের সিদ্ধান্ত অনুযায়ী আপত্তিকর অবস্থায় ধরা পড়া প্রবাসীর স্ত্রী ও ওই যুবককে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে ঘোরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পূর্ব ভেংড়ী গ্রামের প্রবাসী জামাল উদ্দিনের বাড়িতে তার স্ত্রী ও পশ্চিম ভেংড়ী গ্রামের যুবক আমির হামজাকে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয়রা।

পরে ওই বাড়ির উঠানে গ্রাম্য শালিসে আটককৃত যুবক ও প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে ঘোরানোসহ যুবককের দশ হাজার টাকা জরিমানা করেন গ্রাম প্রধানরা। পরে তাদের শাস্তির ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে গ্রামে ওঠে সমালোচনার ঝড়।

এলাকাবাসী জানায়, মাতববর আফসার আলী, আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, হান্নান আলীসহ গ্রাম প্রধানরা প্রবাসীর স্ত্রী ও যুবক আমির হামজাকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে শাস্তি দিয়েছেন এবং যুবককে দশ হাজার টাকা জরিমানা করেন।

গ্রাম প্রধান আফসার আলী বলেন, সামাজিক বিধান কান ধরে উঠবস করিয়ে আটক যুবক ও যুবতীকে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। আর হাদিস ও শরিয়তের বিধানে আছে বলে গ্রাম্য মাতব্বররা এই রায় দিয়েছে বলে জানান তিনি। তবে এই ঘটনার সাথে পুরোপুরি জড়িত নন বলেও দাবি করেন তিনি।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রাম্য মাতব্বরদের এই ধরনের বিচার বা জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানো দুঃখজনক ঘটনা। তিনি দোষীদের বিচার দাবি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। সম্ভবত শালিস-দরবার নিয়ে কোনও ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নাটোরে ধর্ষণ চেষ্টা মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোরের সিংড়ায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিনাজপুরের কেল্লাবাড়ি থেকে পিতা মোঃ ফাতুকে (৫০) এবং সিংড়ার কাজীপুর এলাকা থেকে পুত্র সজিবকে (২০) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ফাতু নাটোরের সিংড়া উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, চলতি বছরের ১৪ আগস্ট কাজীপুর এলাকার মোঃ ফাতু প্রতিবেশী শান্ত হোসেনের বাড়িতে যায়। শান্ত বাড়িতে না থাকার কথা শুনে পানি খেতে চায় ফাতু। এসময় ভিকটিম পানি আনতে ঘরে ঢুকলে ফাতুও তার পিছু পিছু ঘরে ঢুকে পড়ে এবং পেছন থেকে ভিকটিমকে জাপটে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয়দের এগিয়ে আসতে দেখে ফাতু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী তার পিছু নিয়ে তাকে আটক করে। খবর পেয়ে ফাতুর ছেলে সজিব চাকু নিয়ে ঘটনাস্থলে গিয়ে পিতাকে ছাড়িয়ে নিতে এলাপাতারি ছুরি চালাতে থাকে এবং পিতা ফাতুকে ছিনিয়ে নিয়ে যায়।

এসময় ছুরির আঘাতে আহত হয় তিনজন।

এ ঘটনায় শান্ত বাদি হয়ে পরদিন নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(৪)(খ) তৎসহ ৩২৪/৩২৬/৩০৭ ধারায় সিংড়া থানায় একটি মামলা করেন।

পরবর্তীতে বিশেষ গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে র‌্যাবের একটি দল মঙ্গলবার দিনাজপুরের কেল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফাতুকে এবং একই দিন সিংড়ার কাজীপুর থেকে তার ছেলে সজিবকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পলক

বাউয়েটে মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং ল্যাব উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পলক

স্টক নিউজ বিডি July 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর একাডেমিক ভবনে স্থাপিত “মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং ল্যাব” উদ্বোধন ও পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।

আজ শনিবার সকাল ১১টায় বাউয়েট ক্যাম্পাসে প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রবেশ করেন, এরপর একাডেমিক ভবনের সামনে নাম ফলক উন্মোচন করেন এবং ফিতা কেটে বিশ্ববিদ্যালয়ে মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টারে উদ্বোধন করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন মোবাইল অ্যাপস্ এবং গেইমিং টুলস্ ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লেকচার হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, ২০৪১ সালের প্রযুক্তি নির্ভর মেধাবী উন্নত দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তারুণ্যের অফুরান শক্তিতে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, সাইবার সিকিউরিটি এবং মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করছে দেশের প্রযুক্তি খাত। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শীর্ষ প্রযুক্তির দেশে পরিণত হবে বাংলাদেশ।’

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুজ্জামান এনডিসি, পিএসসি. নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে: কর্ণেল শেখ শামীম হোসেন (অব:), সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কনকোর্সের সম্মুখে বৃক্ষরোপন ও পরিদর্শন বই স্বাক্ষর করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। পরিশেষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) পরিদর্শনের জন্য মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির লেলিনের জয়

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির লেলিনের জয়

স্টক নিউজ বিডি January 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোরের বাগাতিপাড়া পৌরসভায় দীর্ঘ ১৬ বছর পর রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (থানা বিএনপির যুগ্ম আহবায়ক) শরিফুল ইসলাম লেলিন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ভাবে প্রাপ্ত ফলাফলে শরিফুল ইসলাম লেলিন পেয়েছেন দুই হাজার ২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী ময়মুর সুলতান নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন দুই হাজার ১৮৮ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকা প্রতীকের উপাধ্যক্ষ শাহিদা খাতুন। তিনি পেয়েছেন এক হাজার ৬৩৬ ভোট। রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী প্রাথমিক ভাবে প্রাপ্ত এই তথ্যটি নিশ্চিত করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাটোরের ১৫টি ইউনিয়নে শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

নাটোরের ১৫টি ইউনিয়নে শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

স্টক নিউজ বিডি November 28, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের বাগাতিপাড়া এবং লালপুর উপজেলার ১৫টি ইউনিয়নে শন্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে শুরু করেছেন। ভোট গ্রহণের শুরুতেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে নিরাপত্তা বজায় রাখতে বাগাতিপাড়ার ৫ ইউনিয়নের জন্য ২ প্লাটুন বিজিবি এবং লালপুরে ১০ ইউনিয়নের জন্য ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১৭জন আনসার সদস্য মোতায়েন আছে। মোট ২,৫৫০জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া পুলিশ, র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসাবে টহল দিচ্ছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত নিয়ে মাঠে অবস্থান করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ওসিসহ আহত ২০

নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ওসিসহ আহত ২০

স্টক নিউজ বিডি November 22, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোরে বিক্ষোভ পালনকারী বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সদর থানার ওসি ও সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে সকাল ১০টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন দলের নেতা-কর্মীরা। এসময় পুলিশ এসে বাধা দিলে এই সংঘর্ষ বাধে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন বলেন, ‘সকালে বিএনপির নেতা-কর্মীরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে। এসময় সদর থানার ওসি মনসুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে রাস্তার অবরোধ তুলে দিতে যান। এসময় বিএনপির কর্মীরা তাকে লাঞ্ছিত করেন। পরে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু পরক্ষণেই তারা আবার সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে টিয়ারশেল নিক্ষেপ করে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে অতর্কিতে হামলা চালিয়েছে। এতে আমাদের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য