Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিডি থাই ফুড

বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি November 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৩২ পয়সা আয় হয়েছিল। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৮১ পয়সা, যা গত বছরের একই সময়ে ‌১০ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৯ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

বিডি থাই ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১৬ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৫৯ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

বিকালে বিডি থাই ফুডের বোর্ড সভা

স্টক নিউজ বিডি February 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ওই সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩২ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

বিডি থাই ফুডের বোর্ড সভা ১০ নভেম্বর

স্টক নিউজ বিডি November 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ নভেম্বর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পরযালোচনা ও প্রকাশ করবে। সভা থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য প্রথমবারের মত আসতে পারে লভ্যাংশের ঘোষণা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

বিকল্প খাতে আইপিও’র অর্থ ব্যবহারের সম্মতি পেয়েছে বিডি থাই ফুড

স্টক নিউজ বিডি July 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (ইজিএম) অর্থ বিকল্প খাতে ব্যবহারের সম্মতি পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সম্মতি জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে গত ৯ মে বিকাল সাড়ে ৩ টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম অনুষ্ঠিত করে।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির প্রসপেক্টাসে ২ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা অনুমোদন করেছিল।

এই টাকার মধ্যে কোম্পানিটি ৮৪ লাখ ৫৭ হাজার ৪৯৮ টাকা ওয়ান রোটারি ওভেন অ্যান্ড প্যাকিং মেশিন সলুশনের জন্য ব্যয় করবে। কোম্পানিটি এই মেশিন চীনের সাংহাই মেঘাও ইন্টারন্যাশনাল ট্রেড কোম্পানি থেকে কিনবে।

এছাড়া কোম্পানিটি ১৮ কোটি ৫৭ হাজার ৬০০ টাকায় আরেকটি রোটারি ওভেন কিনবে। এই ওভেনটি চীনের সাংহাই ইয়াজিন মেশিনারি থেকে আমদানির পরিবর্তে ইন্ডিয়ার সি.এস অ্যারোথার্ম প্রাইভেট লিমিটেড থেকে আমদানি করবে।

কোম্পানিটি আরও জানায়, দুই সেট মোল্ড পার্টস ৫১ লাখ ৭৭ হাজার ২০০ টাকায় চীনের গুংওয়াজ হুওয়ান প্রেসিশিয়ান মেশিনারি কোম্পানি লিমিটেড থেকে কিনবে। অন্য আরেক মোল্ড সেট পার্টস ৮ লাখ ৬০ হাজার টাকায় চীনের তাইজো হংইয়ান সিকা মোল্ড কোম্পানি থেকে আমদানি করা হবে।

কোম্পানিটি অবশিষ্ট ১ কোটি ২১ লাখ ২২ হাজার ৭০২ টাকা বিভিন্ন যন্ত্রপাতি যেমন-২৫০ কেভিএ ডিজেল জেনারেটর,৫০০ কেজি বয়লার কেনার কাজে ব্যয় করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

দর বাড়ার শীর্ষে বিডি থাই ফুড

স্টক নিউজ বিডি March 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে বিডি থাই ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৮৪ শতাংশ।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৭৭ শতাংশ।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডিকম। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৬৫ শতাংশ।

দর বাড়ার তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এনভয় টেক্সটাইল, ইনটেক, কুইনসাউথ টেক্সটাইল, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, লাভেলো, অগ্নি সিস্টেমস এবং ড্রাগন সোয়েটার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

দর বাড়ার শীর্ষে বিডি থাই ফুড

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে বিডি থাই ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি আজ ১০৭ বারে ৬ হাজার ৩১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯৮ শতাংশ। কোম্পানিটি আজ ১২২ বারে ৭ হাজার ৯৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯১ শতাংশ। কোম্পানিটি আজ ৩ হাজার ৭৫৬ বারে ৬৫ লাখ ৭১ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৪ লাখ টাকা।

দর বাড়ার তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস,বিডি ল্যাম্পস, আমরা টেক,ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স,সোনারগাঁও টেক্সটাইল,সিভিও পেট্রোকেমিক্যাল ও এসিআই ফর্মুলা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

বিডি থাই ফুডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি January 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা। গত বছরের একই সময়ে তা ২৮ পয়সা ছিল। আইপিও’র পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ পয়সা।

হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২০ পয়সা ছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা।

গত ৩০ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৫ টাকা ১২ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির এনএভি হয়েছে ১৪ টাকা ১৮ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুড

আগামীকাল থেকে বিডি থাই ফুডের লেনদেন শুরু

স্টক নিউজ বিডি January 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে আসা নতুন কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামীকাল ২৪ জানুয়ারি, সোমবার ”এন” ক্যাটাগরিতে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “BDTHAIFOOD”। আর কোম্পানি কোড হবে ১৪২৯৭।

গত ২০ জানুয়ারি, বৃহস্পতিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ২৬টি করে আর প্রবাসী বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

সূত্র জানায়, প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে বাংলাদেশী বিনিয়োগকারীরা ২৬টি শেয়ার আর প্রবাসী বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

আর কোম্পানিটিতে ১৫ কোটি টাকার বিপরীতে ২৯ গুন বেশি আবেদন জমা পড়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা দেয় বিনিয়োগকারীরা।

গত ৩ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

বিডি থাই ফুডের শেয়ার বিওতে জমা

স্টক নিউজ বিডি January 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আবেদনকারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ ২০ জানুয়ারি, বৃহস্পতিবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ২৬টি করে আর প্রবাসী বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

সূত্র জানায়, প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে বাংলাদেশী বিনিয়োগকারীরা ২৬টি শেয়ার আর প্রবাসী বিনিয়োগকারীরা ২০টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে।

আর কোম্পানিটিতে ১৫ কোটি টাকার বিপরীতে ২৯ গুন বেশি আবেদন জমা পড়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন জমা দেয় বিনিয়োগকারীরা।

গত ৩ অক্টোবর কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি অভিহিত মূল্য তথা ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।

শেয়ারবাজার থেকে সংগৃহীত টাকা ফ্যাক্টরি বিল্ডিং ও অন্যান্য নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপন, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, আইপিওর ব্যয় ইত্যাদিতে কাজে লাগাবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন তারিখে পুনর্মূল্যায়ন ব্যতিত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৮২ পয়সা। আর পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস ১৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির গত ৫ বছরের ভারীত গড় শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।

Back To Top