Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মামলা

ইয়াসমিনের দিনাজপুরে মাসে ১০৮টি নারী নির্যাতনের মামলা হয় আদালতে

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ ২৪ আগস্ট, দেশে ইয়াসমিন ট্র্যাজেডি দিবস পালিত হচ্ছে। ১৯৯৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিপথগামী পুলিশ কর্তৃক ১৬ বছরের কিশোরী ইয়াসমিন ধর্ষণ ও হত্যার ২৭ বছর কেটে গেলেও জেলায় নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে।

সংশ্লিষ্টরা বলছেন, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা ও সঠিক বিচার না হওয়ায় ধর্ষণ ও নির্যাতন বন্ধ হচ্ছে না।

আদালত সূত্রে জানা গেছে, দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাড়ে ৪ হাজারের অধিক মামলা ঝুলে আছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই আদালতে মামলা হয় ১ হাজার ২৭৬টি। সেই হিসেবে মাসে গড়ে মামলা হয়েছে ১০৬টি। আর এ বছরের জানুয়ারি থেকে চলতি মাসের ২২ আগস্ট পর্যন্ত দিনাজপুর আদালতে নারী নির্যাতন ও ধর্ষণ মামলা হয়েছে ৮৭১টি। সেই হিসেবে প্রতিমাসে গড়ে মামলা হয়েছে ১০৮টি। যা গত বছরের চেয়ে মাসে দুটি বেশি।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৈয়বা বেগম বলেন, দিনাজপুরের আদালতে সাড়ে ৪ হাজারের বেশি নারী ও শিশু নির্যাতন মামলা জট রয়েছে। মামলার সাক্ষীরা সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় মামলাগুলোর কার্যক্রম বেশি দিন ধরে চলছে। সাক্ষীদের সঠিক সময়ে হাজির করা গেলে মামলার জট কমে আসবে।

ইয়াসমিনকে নিয়ে আন্দোলনের প্রথম প্রতিবাদকারী নেতা দিনাজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, সে সময় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরবাসীর পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন। বর্তমান সরকার নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে কাজ করলেও এ ঘটনা কমছে না। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। একইসঙ্গে নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

ইয়াসমিনের দিনাজপুরে মাসে ১০৮টি নারী নির্যাতনের মামলা হয় আদালতে

বেসরকারি সাহায্য সংস্থা ‘পল্লী শ্রী’ নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে আসছে। সংস্থাটির নির্বাহী পরিচালক শামীম আরা বেগম জানান, হিসাবে চলতি বছরের জানুয়ারি মাস শেষে জুন মাস পর্যন্ত সারা দেশে ধর্ষণের শিকার হয়েছে ৪ হাজার ৭৬৯ জন নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের পর মৃত্যু হয়েছে ২৪ জনের। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৭২ জন নারীকে। আত্মহত্যা করেছে ৬ জন নারী। আইন সংক্রান্ত মৃত্যু হয়েছে ১০ জনের এবং স্বামী কর্তৃক হত্যার শিকার হয়েছে ৯৪ জন নারী।

তিনি বলেন, নারীদের প্রতি নির্যাতন প্রতিরোধে পুরুষদের দৃষ্টিভঙ্গি পাল্টানো এবং আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন।

২৭ বছর আগে ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে কয়েকজন বিপথগামী পুলিশের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হয় ১৬ বছরের কিশোরী ইয়াসমিন। ওই ঘটনার প্রতিবাদে দিনাজপুরবাসী যা করেছিল, তাতে কেঁপে গিয়েছিল পুরো বাংলাদেশ। টানা কয়েক দিন পুরো দিনাজপুর জেলা কার্যত অচল করে দেয় বিক্ষোভকারীরা। কারফিউ-গুলি কোনো কিছুই তাদের দমাতে পারেনি সেদিন।

ক্ষোভ সামাল দিতে দিনাজপুর পুলিশ সুপারকে বদলি করা হয়। প্রত্যাহার করা হয় তৎকালীন জেলা প্রশাসক এটিএম জব্বার ফারুকীকে। আরও ১০৫ পুলিশ কর্মকর্তা এবং সদস্যকেও বদলি করা হয় অন্যান্য জেলায়। অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে আটক করে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়। প্রবল বিক্ষোভের মুখে পাঁচ দিন পর ময়নাতদন্ত এবং সুরতহাল রিপোর্ট তৈরির জন্য ইয়াসমিনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। ময়নাতদন্তের পর অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়।

বিচারের মাধ্যমে তারা আদালতে দোষী সাব্যস্ত হন। ঘটনার ৯ বছর পর ২০০৪ সালে সেই তিন পুলিশ সদস্যকে ফাঁসি দেওয়া হয়। সেই থেকে ২৪ আগস্ট দেশব্যাপী পালিত হচ্ছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মুখোমুখি কঙ্গনা-ফিল্মফেয়ার, পাল্টাপাল্টি মামলা হুমকি

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিভিন্ন কর্মকাণ্ডে প্রায়ই আলোচনা-সমালোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ফিল্মফেয়ারের বিরুদ্ধ মামলা করার কথা বলে আবারও আলোচনায় এসেছেন তিনি।

ইন্ডিয়া ডট থেকে জানা যায়, ‘থালাইভি’ সিনেমার জন্য ফিল্মফেয়ার কঙ্গনাকে সেরা অভিনেত্রী মনোনীত করে। রোববার (২১ আগস্ট) কঙ্গনা জানিয়েছিলেন, ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর মনোনয়ন দেওয়ায় তিনি বিরক্ত। এমনকি, ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন এ অভিনেত্রী।

এ ঘটনার পরপরই সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে কঙ্গনার নাম তুলে নেয় ফিল্মফেয়ার। এমনকি, মানহানির অভিযোগ এনে ফিল্মফেয়ারের তরফ থেকেও অভীনেত্রির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়।

রোববার কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্ট্যাটাসে লেখেন, ২০১৪ সাল থেকে অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ফিল্মফেয়ারকে আমি বর্জন করেছি। এরপরও আমার কাছে নিয়মিত ফোন আসছে ওদের অ্যাওয়ার্ড শো-তে যোগ দিতে।

‘আর এ বছর ওরা আমাকে ‘থালাইভি’র জন্য পুরস্কা দিতে চায়। আমি এটা ভেবে অবাক হলাম যে, ওরা আমাকে এখনও মনোনয়ন দেয়। ফিল্মফেয়ারের মতো দুর্নীতিগ্রস্ত ব্য়বস্থাকে প্রশ্রয় দেওয়া আমার মর্যাদা ও নীতিবোধকেকে খাটো করে। তাই আমি ঠিক করেছি, ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করবো।

ফিল্মফেয়ারের তরফ থেকে পাল্টা স্ট্যাটাসে বলা হয়, কঙ্গনা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। চলচ্চিত্রের উৎকৃষ্টতাকে উদযাপন করাই ফিল্মফেয়ারের লক্ষ্য। সেক্ষেত্রে মনোনয়ন পাওয়া তারকারা অ্যাওয়ার্ড শো-তে অংশ নিলেন কিংবা পারফর্ম করলেন কী না তা দেখা হয় না।

‘আরও বলে রাখা ভালো, মিস রানাওয়াত পাঁচবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। তারমধ্যে ২০১৫ ও ২০১৮ সালে শো-তে উপস্থিত না থেকেই পুরস্কার পেয়েছেন।’

ফিল্মফেয়ারের এমন স্ট্যাটাসের পর কঙ্গনা এক বিবৃতিতে লেখেন, শেষমেশ ফিল্মফেয়ার আমাকে দেওয়া মনোনয়ন তুলে নিলো। তাদের দুর্নীতির বিরুদ্ধে এ লড়াইয়ে যারা আমার পাশে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।

‘তবে মনোনয়ন তুলে নিলেও ওরা আমাকে আইনি পদক্ষেপ নেওয়া থেকে আটকাতে পারবে না। আমার চেষ্টাই হলো, অনৈতিক অ্যাওয়ার্ড শো-গুলোকে বন্ধ করা। তোমাদের সঙ্গে আদালতে দেখা হচ্ছে ফিল্মফেয়ার।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Jacqueline-Fernandez

সব ঠিক হয়ে যাবে, বললেন জ্যাকলিন

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সময়টা খুব ভালো যাচ্ছে না। ২১৫ কোটি টাকা দুর্নীতির মামলায় নায়িকার বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগপত্র দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এ মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ইডির এই চার্জশিটের পরই খারাপ সময়টা কাটিয়ে ওঠার মন্ত্র খুঁজছেন অভিনেত্রী। জ্যাকলিন মনে করেন, তিনি সাহসী। যত বাধাই আসুক, তিনি এগিয়ে যাবেনই!

অর্থ কেলেঙ্কারিতে জড়ানোর পর নিন্দুকেরা বলছেন, নায়িকার নামে চার্জশিট দাখিলের পরই তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মনের কথা শেয়ার করেছেন। কিন্তু আসল কথাটি রেখেছেন আড়ালে।

ইনস্টাগ্রামে জ্যাকলিন লিখেন, যা কিছু ভালো তা আমার প্রাপ্য। আমি যেমন, সেভাবেই নিজেকে গ্রহণ করেছি। সব ঠিক হয়ে যাবে। আমি সাহসী। নিজের সব স্বপ্ন পূরণ করবো। আমি পারবোই।

অর্থ দুর্নীতি নিয়ে গত বছরই অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের নাম জড়িয়েছিল। জ্যাকলিনের সঙ্গে সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেসময় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন চন্দ্রশেখর।

ইডির দাবি, চেন্নাইয়ে জ্যাকলিন ও চন্দ্রশেখরের মধ্যে অন্তত চারবার সাক্ষাৎ হয়। বর্তমানে চন্দ্রশেখরের হাতে যে আইফোনটি রয়েছে, সেটি দিয়েই তিনি ইজরায়েলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করছিলেন।

চন্দ্রশেখরের সঙ্গে দফায় দফায় সাক্ষতের খবরের পর থেকেই ইডির নজরে জ্যাকলিন। গত বছর ডিসেম্বরে মুম্বাই বিমানবন্দরে আটকানো হয় নায়িকাকে। ওই বছরের ৮ ডিসেম্বর তাকে ইডি দপ্তরে তলব করা হয়। সেখানে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। অর্থ কেলেঙ্কারি মামলায় জ্যাকলিনের অবৈধ সম্পত্তিও নাকি বাজেয়াপ্ত করে ইডি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, এর আগে চন্দ্রশেখরের কাছ থেকে নাকি গুচ্চির ব্যাগ, জিমের পোশাক, দামি ব্র্যান্ডের জুতো, দুটি হীরের আংটি, একাধিক ব্রেসলেট পেয়েছিল ইডি। ধারণা করা হয়, প্রতারক চন্দ্রশেখরের সব কুকীর্তি জানা জ্যাকলিলেন। এ থেকে নাকি তার লাভও হতো। আর এজন্যই অর্থ দুর্নীতির অভিযোগ আনা হয় এই শ্রীলঙ্কান সুন্দরীর বিরুদ্ধে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাংবাদিককে মারধরের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল বাদী হয়ে ভিক্টর ট্রেডিং কর্পোরেশনের আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা রুজু করা হয়েছে।

মামলায় আসামিরা হলেন- মো. কাওছার ভূইয়া (৪২), মো. হাফিজ (২৮), মো. মহসিন ভূইয়া (২৫), মো. সুমন মিয়া (২৬), মো. মাসুম বিল্লা (২৫), মো. মাহবুব হোসেন (২৪), মো. আসিফ আকবর (২৭) ও মো. মাকসুদুল্লাহ (২৮)।

মঙ্গলবার (২ আগস্ট) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দুপুরে রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং কর্পোরেশনের মেডিকেলের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদ আহমেদ হামলার শিকার হন। এ সময় ক্যামেরা ভাঙচুর ও ফুটেজ ডিলিট করে দেয় হামলাকারীরা। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এরপর ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় এসে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি আটজনের নাম উল্লেখ করেন। আটক আটজনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে, যোগ করেন ওসি উৎপল বড়ুয়া।

থানায় দেওয়া অভিযোগে সাইফুল ইসলাম লিখেছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ভিক্টর ট্রেডিং কর্পোরেশনের মেডিকেল সরঞ্জমাদি ক্রয় ও সরবরাহে অনিয়মের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে আসামিরা আমার সঙ্গে থাকা ভিডিও ক্যামেরা, মাইক্রোফোন, মোবাইল, মানিব্যাগ ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়। এরপর তারা এলোপাতাড়ি আমাদের কিল, ঘুষি মেরে গলা চেপে ধরে এবং লাথি মেরে জখম করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। ক্যামেরায় ধারণ করা সব ভিডিও ফুটেজও তারা মুছে ফেলে।

ভিক্টর ট্রেডিং করপোরেশন জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় অনুসন্ধানে যায় ডিবিসি নিউজ।

এদিকে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এক বিবৃতিতে সাংবাদিক জুয়েলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ায় সংশ্লিষ্টদের অবিলম্বে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য