স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ দেশকে একটি ভয়াবহ নরকে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, তারা যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে এ জন্য প্রত্যেকটি দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
শনিবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী হেল্প সেলের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা যখন কোর্টে যাই চারিদিকে আমাদের লোক আর কিছুই দেখা যায় না। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এমনকি ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছোটখাটো যে সকল নেতা রয়েছে তারাও এই মিথ্যা মামলায় জর্জরিত। এমনও আছেন যারা নেতাও নন সমর্থকও নন, তাদের বিরুদ্ধেও অসংখ্য মামলা চলছে। তারা দেশকে নরকে পরিণত করেছে।’
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
