Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মূল্যস্ফীতি

বাজারের আগুন নেভাবে কে?

স্টক নিউজ বিডি August 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে প্রায় এক যুগ ধরে বসবাস করছেন শাহজাহান মিয়া। তিন রুমের ফ্ল্যাট ছেড়ে একই ভবনের নিচতলার দুই রুমের ফ্ল্যাটে উঠেছেন গত মাসে। সাব-লেটের ওই বাসায় সাড়ে চার হাজার টাকা কমে থাকতে পারছেন এখন।

শাহজাহান মিয়ার ভাষ্য, বাজারে গেলে চোখে পানি চলে আসে। এমন বিপদে পড়তে হবে কখনই ভাবিনি। ছয় সদস্যের সংসার। মেয়ে ভার্সিটিতে পড়ে। ছেলে কলেজে। টাকার অভাবে অসুস্থ মায়ের চিকিৎসাও কমিয়ে দিয়েছি। বাজার করে খাওয়াবো নাকি মাকে নিয়মিত ওষুধ খাওয়াবো? একটি করলে আরেকটা হয় না। মাছ-মাংস তো প্রায় ছেড়েই দিয়েছি। মাঝে মধ্যে ডিম খেতাম। তাও আর সম্ভব নয়। বাধ্য হয়ে কম ভাড়ার ফ্ল্যাটে উঠেছি।

শাহজাহানের এই আক্ষেপ সম্ভবত নগরীর অধিকাংশ মানুষের। সাধারণ মানুষ দিশেহারা প্রায়। আয় বাড়ছে না। ব্যয় বাড়ছে প্রতিনিয়ত। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের লাগামহীন মূল্যে অসহায় হয়ে পড়ছে নিম্ন-মধ্যবিত্ত পরিবার। কেউ সঞ্চয় ভেঙে খাচ্ছে, কেউ আবার চলছে ঋণ করে। জীবন চালাতে চরম এক অনিশ্চয়তায় দিন পার করছে মানুষ।

সরকার খাদ্য নিরাপত্তার জন্য বেশ কাজ করছে। কৃষক সুবিধাও পাচ্ছে নানাভাবে। প্রশ্ন হচ্ছে কৃষকের ফলানো ফসলে ভাগ বসাচ্ছেন অন্যজন। এই অন্যজনকে দমাতে না পারলে বাজারের অস্থিরতা কমবে না।

দক্ষিণ বাড্ডার বাসিন্দা রহিমা। ময়মনসিংহের গফরগাঁও থেকে এসেছিলেন আট বছর আগে। দুই ছেলে-মেয়ে। অসুস্থ স্বামী প্রায় বেকার। একদিন কাজে গেলে পরেরদিন আর কাজ করতে পারেন না। মানুষের বাসায় কাজ করে দিন পার করলেও এখন ঠেকে গেছেন। সব জিনিসের দাম বাড়ায় ঢাকায় আর থাকতে চাইছে না রহিমার পরিবার।

রহিমার কথা, গ্রামে গিয়ে আইল থেকে কচুশাক তুলে তা দিয়েও ভাত খাওয়া যাইবো। শহরে এক আঁটি কচুশাক কিনতেও এখন বিশ টাকা লাগে। চাল, ডাল, তেল কোন জিনিসটা হাতে ধরা যায়! সব কিছুতেই আগুন! নেভানোর কেউ নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ মনে করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে সবচেয়ে বিপদে পড়েন সাধারণ মানুষ। মূল্যস্ফীতির প্রথম খড়্গ পড়ে গরিব মানুষের ওপর। সরকারের অব্যবস্থাপনা আর সিন্ডিকেটের কারণে আজকের এই দশা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য যে চেষ্টা থাকার কথা, সেখানে ঘাটতি আছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো আরও সজাগ হলে ব্যবসায়ীরা যা ইচ্ছা করতে পারতেন না।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনও বাজার পরিস্থিতির জন্য বিশেষ সিন্ডিকেটকে অনেকটা দায়ী করলেন। তিনি বলেন, করোনা আর যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বে সংকট তৈরি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য যে চেষ্টা থাকার কথা, সেখানে ঘাটতি আছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো আরও সজাগ হলে ব্যবসায়ীরা যা ইচ্ছা করতে পারতেন না।

অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, সরকার খাদ্য নিরাপত্তার জন্য বেশ কাজ করছে। কৃষক সুবিধাও পাচ্ছে নানাভাবে। প্রশ্ন হচ্ছে কৃষকের ফলানো ফসলে ভাগ বসাচ্ছেন অন্যজন। এই অন্যজনকে দমাতে না পারলে বাজারের অস্থিরতা কমবে না।

একই বিষয়ে মতামত গ্রহণ করার জন্য যোগাযোগ করা হয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে। তিনি বলেন, বাজারে ডিমের মূল্যবৃদ্ধির বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের দেখভালের ব্যাপার নয়। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। খাদ্য নিরাপত্তা, সাধারণ মানুষের বেঁচে থাকা, সরকারের দায়- এমন বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজনৈতিক উত্তাপের আঁচ পেতে চান না পোশাক রপ্তানিকারকরা

স্টক নিউজ বিডি August 6, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মূল্যস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, ডলার সংকট, জ্বালানির বাজারে অস্থিরতাসহ নানান চ্যালেঞ্জের মুখে দেশের রপ্তানি খাত। এরই মধ্যে রাজপথে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি। বিদেশি প্রভাবশালী রাষ্ট্রগুলোও দেশের নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত দিচ্ছে পর্যবেক্ষণ। নির্বাচনকেন্দ্রিক চলমান রাজনৈতিক সংকটের সুষ্ঠু সমাধান না হলে রপ্তানিখাত ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

দেশের রপ্তানিখাতের নেতৃত্বে রয়েছে পোশাক শিল্প। মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। বাংলাদেশ থেকে পোশাক নেয় বিশ্বের এমন নামি-দামি কয়েকটি বড় ব্র্যান্ডের প্রতিনিধি সম্প্রতি তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএর সঙ্গে বৈঠক করেছেন। তারা জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে সময়মতো পণ্য হাতে পাওয়া নিয়ে উদ্বেগের কথা জানান। দেশগুলো নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, খোঁজ-খবর নিচ্ছে। তবে যথাসময়ে পণ্য সরবরাহের আশ্বাস দিয়েছেন বিজিএমইএর উদ্যোক্তারা। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি যাইহোক রপ্তানিমুখী শিল্পকে সব কিছুর বাইরে রাখার আহ্বান রপ্তানিকারকদের।

২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ বা তার আগের মাস ডিসেম্বরে শেষ সপ্তাহে দেশে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি বাড়াচ্ছে। থাকছে পাল্টাপাল্টি কর্মসূচি। কয়েকটি সমাবেশে বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে। পদযাত্রা, সমাবেশে অচল হয়েছে ঢাকা। ধাওয়া-পাল্টা ধাওয়ার সঙ্গে গুলির ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। এ পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে ব্যবসায়ী-উদ্যোক্তা ও সাধারণের মধ্যে।

বিজিএমইএ-বিকেএমইএর কয়েকজন পরিচালক ও শিল্প উদ্যোক্তা জানান, দেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এ শঙ্কা শুধু আমাদেরই না ক্রেতাদেরও। পোশাকখাতের ক্রেতাদের আশঙ্কা এদেশে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হলে পণ্য উৎপাদনে বিঘ্ন হবে। কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান এরই মধ্যে রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে। আবার কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান পোশাকপণ্যের দাম কম দিতে চাচ্ছেন। তবে সময়মতো পণ্য সরবরাহের বিষয়ে ক্রেতাদের আশ্বস্ত করার চেষ্টা করছে উৎপাদক ও রপ্তানিকারকরা।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম জাগো নিউজকে বলেন, উদ্যোক্তারা এখনো কোভিডের সময়কার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি, এর মধ্যে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি তৈরি হয়। এখনো স্বাভাবিক ক্যাশফ্লো ফিরে আসেনি। ব্যবসায়ী নেতৃত্বদের মাথায় রাখতে হবে যে সমস্যাগুলো কী। রাজনৈতিক পরিস্থিতি সামনে যাইহোক এসব সমস্যার সমাধান কী হবে তা বের করা। রপ্তানির জন্য বিকল্প পথ তৈরি করতে হবে, নন ট্র্যাডিশনাল মার্কেটে আমাদের শিফট করতে হবে।

এখন ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) বিপরীতে পোশাকের পিসের সংখ্যাও কমছে। এটি আমদানি সনদ। আগে ইউডির আওতায় গড়ে পাঁচ হাজার পিস পোশাক থাকলেও এখন একেকটি ইউডি কমে পাঁচশ পিসে এসেছে। গত মে মাসে ইউডির সংখ্যা ছিল দুই হাজার ৩৪০টি। পরের মাস জুনে কমে দাঁড়ায় দুই হাজার ২৯টিতে। তবে দেশের রাজনীতির পরিবেশ যাইহোক এর সঙ্গে পোশাকখাতকে না জড়ানোর কথা বলেছেন উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা।

এ বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি বাংলাদেশে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি এবং এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাম মুর্শেদী জাগো নিউজকে বলেন, ‘রাজনীতি আর রপ্তানি এক নয়। রাজনীতির সঙ্গে শিল্পের সম্পর্ক নেই। দেশের পরিবেশ যাইহোক এর সঙ্গে রপ্তানিখাত যাতে বাধাগ্রস্ত না হয় এ দাবি উদ্যোক্তাদের।’

এফবিসিসিআইর বর্তমান সভাপতি এবং বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘রাজীনতিবিদরা সংসদ সদস্য হয়ে আইন প্রণয়ন করেন, দেশের জন্য কাজ করেন। ব্যবসায়ীরাও দেশের জন্য কাজ করেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করেন। একই সঙ্গে কর্মসংস্থান তৈরিতে বেসরকারিখাতই মুখ্য ভূমিকা পালন করে। এসব দিক বিবেচনায় ব্যবসাকে রাজনীতির সঙ্গে মেলানো যায় না। যদিও উভয়ই দেশ গঠনে কাজ করে।’

তিনি বলেন, ‘এখন চ্যালেঞ্জটা বিশ্বব্যাপী। এ চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে নিতে হবে। এখনো এলসি লিমিটেশন আছে, পণ্যের দাম বেশি, মূল্যস্ফীতি আছে। তাছাড়া সেক্টর চ্যালেঞ্জ, ব্যবসায়িক চ্যালেঞ্জ আছে। দেশের স্বার্থে শিল্পকে প্রাধান্য দিতে হবে। রপ্তানিখাতকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা ঠিক হবে না, দল-মত নির্বিশেষে সবার জন্য। সবকিছুর বাইরে রাখতে হবে শিল্পকে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

রাশিয়ায় মূল্যস্ফীতি ২০ বছরের মধ্যে সর্বোচ্চ

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ইউক্রেনে হামলার পরিণতি হিসেবে রাশিয়ায় মূল্যস্ফীতির হার গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলে দেশটির বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ। রাশিয়ার জাতীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাট শুক্রবার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। খবর এএফপির।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এ বছর মূল্যস্ফীতি ২৩ শতাংশে পৌঁছাতে পারে। ২০২৪ সালে তা কমে ৪ শতাংশে নামতে পারে। রোসস্ট্যাট জানিয়েছে, এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ২০ দশমিক ৫ শতাংশ। কোনো কোনো খাদ্যপণ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। এরপর পশ্চিমা দেশগুলো রপ্তানিসহ নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে।

রাশিয়ায় আগে থেকেই মূল্যস্ফীতি বাড়ছিল। এর কারণ ছিল, করোনা-পরবর্তী চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়া। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাতে বাড়তি মাত্রা যোগ করেছে।

যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, তাদের ওপর নিষেধাজ্ঞার কারণে পশ্চিমারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য