Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মেসি

messi

বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে: মেসি

স্টক নিউজ বিডি March 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ম্যাচে শেষ গোলটি করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ম্যাচ জিতেও বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে তার মাঝে, দলের সবাই মিলে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন দর্শকদের।

ম্যাচটি শুরুর আগে দলের কোচ লিওনেল স্কালোনি স্পষ্টই বলেছিলেন, আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। স্কালোনির ইঙ্গিত ছিল, বিশ্বকাপের পরে জাতীয় দলকে বিদায় জানিয়ে দিতে পারেন মেসি। আর বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে কোনো ম্যাচ নেই তাদের।

তবে মেসি নিজে জানালেন ভিন্ন কথা। তিনি এখনও অবসর বা আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। এ ব্যাপারে ভাবার আগে সামনে যা আছে, তা নিয়েই চিন্তা করতে চান মেসি। তবে কাতার বিশ্বকাপের পর অনেক কিছুই বদলে যাবে বলে একটা আভাস দিয়েছেন তিনি।

শনিবারের জয়ের পর সংবাদমাধ্যমে মেসি বলেছেন, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। যা সামনে আছে তা নিয়েই ভাবি শুধু এবং সেটা এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’

তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাববো। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

চ্যাম্পিয়নস লিগে নেতিবাচক এক রেকর্ডে গড়লো মেসি

স্টক নিউজ বিডি February 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লিগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয় পিএসজি ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা চতুর্থ মিনিটে ফরাসি তারকা গোল করলে ১-০ ব্যবধানে রিয়ালকে হারায় মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

তবে এই ম্যাচের পর একটা রেকর্ড নিশ্চয়ই পোড়াবে লিওনেল মেসিকে। কারন- ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলার এখন তিনি।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ৬০ মিনিটে এমবাপ্পের কল্যাণে পেনাল্টি পায় পিএসজি। তবে মেসির নেওয়া পেনাল্টি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তাতেই নেতিবাচক এক রেকর্ডে নাম উঠে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ৫টি পেনাল্টি মিস করেছেন তিনি। এই টুর্নামেন্টে ২৩টি পেনাল্টি নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

আর্সেনালের তারকা থিয়েরো অঁরির সঙ্গে যুগ্মভাবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে পেনাল্টি মিসের তালিকায় শীর্ষে আছেন মেসি। তাদের দু’জনের পরেই আছেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তিনি চারবার ব্যর্থ হয়েছেন পেনাল্টি থেকে গোল করতে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

আজ মাঠে নামছেন মেসি

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনা থেকে মুক্তি পেয়ে আজ মাঠে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় সোমবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সোয়া ২টায় ফরাসি কাপের নক-আউট পর্বে নিসের মুখোমুখি হবে পিএসজি।

এদিকে আন্তর্জাতিক ডিউটিতে থাকায় ডি মারিয়া, আশরাফ হাকিমি, ইদ্রিসরা গায়ে, মারকুইনহোস ও কেইলর নাভাস এবং ইনজুরির কারণে নেইমার ও দোন্নারুমাকে পাচ্ছে না পিএসজি। তাই মেসি-এমবাপের সঙ্গী হবে, নিয়মিত সুযোগ না পাওয়া খেলোয়াড়রা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi wife

মেসিকে বার্সেলোনায় ফেরার জন্য অনুপ্রাণিত করছেন স্ত্রী!

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফ্রান্সের প্যারিসে মানিয়ে নিতে পারছেন না লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো! তাই স্ত্রীর কথা বিবেচনায় নিয়েই নাকি তার বার্সেলোনায় ফিরতে চাওয়ার জল্পনা।

ভেনেজুয়েলাভিত্তিক সংবাদ মাধ্যম এল ন্যাসিওনালের খবর, রোকুজ্জো-মেসির সন্তানেরাও নাকি প্যারিসের আলো-বাতাসের সঙ্গে অতটা খাপ খাওয়াতে পারছে না। তাই মেসিকে বার্সেলোনায় ফেরার জন্য অনুপ্রাণিত করছেন স্ত্রী। ওই প্রতিবেদনের বরাতে আরও জানা যাচ্ছে, বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ ও রাইট ব্যাক দানি আলভেসও নাকি মেসিকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নজর দিচ্ছেন। যদিও এতে মত নেই মেসির বাবা জর্জ মেসির।

মেসির বাবা মনে করেন, বার্সেলোনার সভাপতি আগেরবার তাদের সঙ্গে প্রতারণা করেছে। নইলে এখনো কাতালান ক্লাবটিতেই থাকতে পারতেন তার ছেলে। তাহলে লেখা হতো না এত বড় ও দুঃসহ গল্পও! অবশ্য মেসিকে ফিরিয়ে নিতে হলে বড় ধরনের অর্থই খসাতে হবে বার্সাকে। কেননা ২০২৩ সাল নাগাদ যে ফ্রান্সের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।

গত বছরের ১ জুলাই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। তবে তার দল ছাড়ার ব্যাপারটি ছিল পুরো অবিশ্বাস্য। ৫ আগস্ট জানা যায়, বার্সায় থাকছেন না মেসি। এর পাঁচদিন পর তিনি চুক্তি করেন পিএসজির সঙ্গে। প্যারিসের ক্লাবটি তাকে বছরে বেতন দেবে প্রায় ৪১ মিলিয়ন ইউরো করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসি না পারলেও পেরেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া

মেসি না পারলেও পেরেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত নভেম্বরে মর্যাদার ব্যালন ডি’অর জিতলেও ফিফা বর্ষসেরা পুরস্কার জিততে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতে নিয়েছেন রবার্ট লেভানদোস্কি। তবে মেসি না পারলেও পেরেছেন বার্সেলোনার অ্যালেক্সিয়া পুটেলাস। মেয়েদের ব্যালন ডি’অরজয়ী অ্যালেক্সিয়া জিতেছেন মেয়েদের ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’ও।

গত বছর বার্সার নারী দলের হয়ে স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছিলেন স্প্যানিশ নারী মিডফিল্ডার অ্যালেক্সিয়া। কাতালানদের ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তাই বর্ষসেরা পুরস্কার তার হাতেই উঠেছে। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ী হিসেবে অ্যালেক্সিয়ার নাম ঘোষণা করা হয়েছে।

অ্যালেক্সিয়া গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে গোল করেছেন ২৭টি। সতীর্থদের দিয়েও করিয়েছেন আরো ১৯টি। বার্সেলোনার হয়ে জিতেছেন মেয়েদের লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসি, সালাহকে হারিয়ে ফিফা বর্ষসেরা লেভানদোস্কি

মেসি, সালাহকে হারিয়ে ফিফা বর্ষসেরা লেভানদোস্কি

স্টক নিউজ বিডি January 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আবারো ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে সোমবার দিবাগত রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গতবারও এই পুরস্কারটি লেভানদোস্কির হাতেই উঠেছিল।

লেভানদোস্কি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের ভোটে দেওয়া হয়েছে এই পুরস্কার।

‘দ্য বেস্ট’-এ লেভানদোস্কির সঙ্গে লড়াইটা ছিল মেসিরই। গোলমেশিন লেভানদোস্কি ছন্দে ছিলেন ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়েও। ৪৪ ম্যাচে গোল ৫১টি, অ্যাসিস্ট আটটি। ম্যাচসেরার পুরস্কার ১৬ বার। বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ৪১ গোল করে ভেঙেছেন ১৯৭১-৭২ মৌসুমে গড়া জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড। বিশ্বকাপ বাছাই পর্বেও আট ম্যাচে গোল করেছেন আটটি, অ্যাসিস্ট চারটি।

এই সময়ে মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা আর বার্সেলোনাকে কোপা দেল রে। ৫৭ ম্যাচে গোল ৪৩টি, অ্যাসিস্ট ১৭, সফল ড্রিবল ১৭৬, ম্যাচসেরা ৩৩, গোলের বড় সুযোগ তৈরি ৩৪ আর ‘কি পাস’ ছিল ১৫০টি।

মোহাম্মদ সালাহ নির্ধারিত সময়ে কোনো শিরোপা জেতেননি। তবে লিভারপুলকে লিগে তিন নম্বরে পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ভেনিজুয়েলার বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা

আর্জেন্টিনায় ফিরে গেলেন মেসি,ডি মারিয়া ও ইকার্দি

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করতে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। নিজের ব্যক্তিগত বিমানে চড়ে ক্লাবের বাকি তিন আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়া, মাউরো ইকার্দি ও লিয়ান্দ্রো পারেদেস ও তাদের পরিবারকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন মেসি।

এ বছর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। নেইমার, এমবাপ্পের সঙ্গে কাঁপুনি ধরিয়ে দেয়ার মতো একটি অবস্থার তৈরি করবেন মেসি, এমনটি ভাবা হলেও সেটি আলোর মুখ দেখেনি। উল্টো পরিসংখ্যান, মৌসুম ও বছরের হিসাবে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ের মধ্যে আছেন মেসি।

এখন পর্যন্ত লিগ ওয়ানে মেসি প্রতি ৮৬৫ মিনিটে একটি গোল করেছেন! তিনি ফ্রান্সের সর্বোচ্চ লিগে একটি গোলই করেছেন। যদি মেসির বার্সায় প্রথম মৌসুমের সঙ্গে এটির তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে তার মান অনেক কমেছে। ২০০৪-০৫ মৌসুমে তিনি প্রতি ৭৬ মিনিটে একটি গোল করেন। পরের মৌসুমে লা লিগায় প্রতি ১৫৫ মিনিটে একটি করে গোল করেন।

তবে চ্যাম্পিয়ন্স লিগে মেসি পুরোপুরি আলাদা। এখন পর্যন্ত পিএসজির হয়ে পাঁচটি গোল করে দলকে রাউন্ড ষোলতে তুলতে বড় ভূমিকা রেখেছেন।

লিগ ওয়ানে গোল করতে না পারলেও তিনি দলে সক্রিয় ভূমিকা রেখেছেন। এখন পর্যন্ত তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন। ম্যাচে তিনি মাঠে নেমেই যে কোনভাবে প্রভাব ফেলেছেন। ফলে সব মিলিয়ে বলা যায় এ বয়সে এসে তাকে শুধুমাত্র গোল করা দিয়ে বিচার করাটা ঠিক হবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মেসির প্রতিপক্ষ রিয়াল, রোনালদোদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো

মেসির প্রতিপক্ষ রিয়াল, রোনালদোদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো

স্টক নিউজ বিডি December 14, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চূড়ান্ত ড্রয়ে তারকাসমৃদ্ধ পিএসজিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে রোনালদোর সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আগের ড্রতে মাদ্রিদের ক্লাবটির প্রতিপক্ষ ছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তাদের নতুন প্রতিপক্ষ হিসেবে এবার এসেছে আরবি সালজবার্গের নাম। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৪, ১৫, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ হবে দ্বিতীয় লেগ।

প্রথমে যে ড্র হয় সেখান থেকে ঠিক আছে শুধু চেলসি এবং লিলে’র ম্যাচ। এছাড়া নতুন ড্রয়ে বেনফিকার মুখোমুখি হবে আয়াক্স, ভিলারিয়ালের বিপক্ষে নামবে জুভেন্টাস। মোহাম্মদ সালাহদের লিভারপুল খেলবে ইন্টার মিলানের সঙ্গে। স্পোর্টিং সিপির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

দেখে নেয়া যাক ড্র’তে শেষ ষোলয় কে কার প্রতিপক্ষ-

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)-রিয়াল মাদ্রিদ

আরবি সালজবার্গ-বায়ার্ন মিউনিখ

স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি

বেনফিকা-আয়াক্স

চেলসি-লিলে

অ্যাটলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড

ভিয়ারিয়াল-জুভেন্টাস

ইন্টারমিলান-লিভারপুল

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করে পেলের রেকর্ড ভাঙ্গলেন মেসি

স্টক নিউজ বিডি December 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লিগ ওয়ানে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল পিএসজি। আলো ছড়ালেন আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ক্লাব ব্রুজকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে গ্রুপ পর্ব শেষ করল মাওরিসিও পচেত্তিনোর দল। ক্লাববুর্গের বিপক্ষে দুটি গোল করে রেকর্ড গড়েছেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ভেঙেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় পিএসজি। বাম দিক থেকে নুনো মেন্দেসের শট ক্লিয়ার করতে গেলে বল চলে যায় ছয় গজ বক্সের বাইরে এমবাপ্পের কাছে। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের সপ্তম মিনিটেই আর একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

ম্যাচের ৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে স্কোরলাইন ৩-০ করেন রেকর্ড সাতবারের বর্ষসেরা ফুটবলার। এমবাপ্পের পাস ধরে একটু এগিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ৩৮টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন মেসি, বসলেন রোনালদোর পাশে।

দ্বিতীয়ার্ধের পিএসজির রক্ষণে চাপ বাড়ায় ক্লাব বুর্জ। ৬৭তম মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার মাটস রিটসের গোলে ব্যবধান কমায় বুর্জ। আর ৭৬তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আবার বাড়িয়ে নেন মেসি। তিনি নিজেই প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ক্লাব ব্রুর্জের বিপক্ষে ম্যাচটি শুরুর আগে মেসির গোল ছিল ৭৫৬টি। যা পেলের চেয়ে একটি কম। ৩৮ মিনিটের নিজের প্রথম গোলের মাধ্যমে পেলের সামান এবং নিজের দ্বিতীয় গোল করলে পেলেকে ছাড়িয়ে যান এই আর্জেন্টাইন তারকা।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে ৬৭২, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮০ এবং নতুন ঠিকানা প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ৬ গোল করে পেলের ৭৫৭ গোলের রেকর্ড ভাঙলেন মেসি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
messi

মেসির খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী ফ্রান্সের ঠান্ডা আবহাওয়া: সুয়ারেজ

স্টক নিউজ বিডি December 7, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রচণ্ড ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন লিওনেল মেসি। জ্বি হ্যাঁ! ঠিকই শুনছেন। ইউরোপ জুড়ে শীতের আমেজ শুরু হয়ে গেছে। বার্সেলোনা সমুদ্রের কাছে হওয়ার কারণে শীত খুব বেশি অনুভব করেননি মেসি। ফলে ঠান্ডার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি তাকে। কিন্তু এবার হচ্ছে। ফরাসি লিগে মেসির খারাপ পারফরম্যান্সের জন্য ফ্রান্সের আবহাওয়াকে দায়ী করছেন সুয়ারেজ।

এই বছরই বার্সেলোনা ছেড়ে ফরাসি দল প্যারিস সেন্ট জার্মানে যোগ দিয়েছেন মেসি। কিছুদিন আগে নিজের কেরিয়ারে সপ্তমবারের জন্য ব্যালন ডি ওর পান তিনি। কিন্তু এই মরশুমে ভালো খেললেও গোলের খরা চলছে মেসির। প্যারিসের হয়ে ফ্রেঞ্চ লিগে ৯টি ম্যাচে খেলেছেন তিনি। ৩টি অ্যাসিস্ট করলেও মাত্র ১টি গোল করেছেন তিনি। যদিও চ্যাম্পিয়নস লিগে নতুন দলের জার্সি গায়ে নিজের চেনা ছন্দেই আছেন মেসি। ৪ ম্যাচে ইতিমধ্যেই ৩টি গোল করেছেন ফুটবলের যাদুকর।

এর উপর ভিত্তি করেই চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ড অর্থাৎ রাউন্ড অফ ১৬-এ উঠেছে প্যারিস সেন্ট জার্মান। কিন্তু ফ্রেঞ্চ লিগে তার খারাপ ফর্ম নিয়ে চিন্তায় আছেন অনেকে। প্যারিসের হয়ে যোগ দেয়ার পর থেকে হাঁটুর চোট নিয়েও ভুগছেন তিনি। এই চোটের জন্য প্যারিসের হয়ে অনেক ম্যাচে খেলেননি তিনি। প্যারিস কোচ পোচেত্তিনো ও তাকে নামিয়ে ঝুঁকি নিতে চাননি।

স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্র থেকে এও শোনা গেছিল যে হাঁটুর চোট সারাতে মাদ্রিদে গেছেন মেসি। একটি থেরাপি ক্লিনিকের বাইরে তাকে দেখাও যায়। অনেকেই মনে করছেন এই পুরোনো হাঁটুর চোট তার খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী। তবে মেসির বন্ধু এবং বার্সেলোনা দলের প্রাক্তন সতীর্থ এদিন সংবাদমাধ্যমকে জানান যে পুরোনো চোট নয়, মেসির খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী ফ্রান্সের ঠান্ডা আবহাওয়া।

দীর্ঘদিন বার্সেলোনা তথা স্পেনে খেলার পর এই মরসুমেই নতুন দল প্যারিসের হয়ে ফ্রান্সে খেলছেন মেসি। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সময় লাগবে তার।মেসির পাশে বার্সেলোনার হয়ে দীর্ঘদিন খেলছেন সুয়ারেজ। উরুগুয়ের এই ফুটবলারটি বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেন।

বার্সেলোনার হয়ে খেলার সময় থেকেই মেসি তার অন্যতম প্রিয় বন্ধু। কিছুদিন আগে মেসি তার সপ্তম ব্যালন ডি ওর সুয়ারেজের হাত থেকেই গ্রহণ করেন। এদিন সেই সুয়ারেজ সাংবাদিক বৈঠকে বলেন যে তার সাথে মেসির প্রায় রোজই কথা হয়। তাদের কথা হয় মূলত খেলা এবং পরিবার নিয়েই। সুয়ারেজ আরো বলেন যে মেসিই তাকে বলেছেন যে ঠান্ডার মধ্যে খেলতে এবং দৌড়াতে মেসির সমস্যা হচ্ছে।

বিশেষত মাঠে বরফ পড়লে সমস্যা আরো বাড়ছে।শেষ ম্যাচে লেন্সের বিরুদ্ধেও ঠান্ডা আবহাওয়ার মধ্যে খেলতে হয়েছে তাকে। লেন্সের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে প্যারিস সেন্ট জার্মান। মেসি এই ম্যাচে তার দলের হয়ে ছাপ ফেলতে ব্যর্থ হন। আগের মরশুমে বার্সেলোনা তথা জাতীয় দল আর্জেন্টিনার হয়ে স্বপ্নের ফর্মে ছিলেন মেসি।

আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও জিততে সাহায্য করেন তিনি। এমনকি পরবর্তী ফুটবল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলকে কোয়ালিফাই করতেও সাহায্য করেন মেসি। বার্সেলোনা হয়েও খুব ভালো পারফরম্যান্স ছিল তার।

সূত্র : নিউজ ১৮

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য