Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি শিক্ষার্থীর মৃত্যু ঘটনা তদন্তে হল প্রশাসনের কমিটি গঠন

স্টক নিউজ বিডি October 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে শহীদ হবিবুর রহমান হল প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দিতে বলা হয়েছে।

আজ শনিবার (২২ অক্টোবর) সকালে হল প্রশাসনের এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে হল প্রশাসনের পক্ষ থেকে আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হলের আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক গৌতম দত্তকে তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন, আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক মো. আনাম শাহরিয়ার রাব্বি ও সহযোগী অধ্যাপক মো. আশিক শাহরিয়ার।’

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টার দিকে হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন শাহরিয়ার। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উন্নত জাতের কলা উদ্ভাবন

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের গবেষকরা উন্নত জাতের কলা উদ্ভাবন করেছে। বিভাগের প্ল্যান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবে টিস্যু কালচারের মাধ্যমে এই কলার জাত উদ্ভাবন করা হয়।

মঙ্গলবার বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই কলা চাষ সম্প্রসারণের জন্য আমন্ত্রিত চাষিদের মধ্যে এর চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর শাহেদ জামান। বিভাগের সভাপতি প্রফেসর তানজিমা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টিসমৃদ্ধ খাবার সংস্থানের জন্য নতুন নতুন জাতের শস্য ও ফলমুল উদ্ভাবন একান্ত প্রয়োজন। সেই লক্ষে দেশের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে একদল উদ্ভাবনী গবেষক ও প্রয়োজনীয় গবেষণাগার। কৃতি গবেষকদের সাফল্যের স্বাক্ষর উন্নত জাতের এই কলা উদ্ভাবন। আগামী দিনে এই কলা এতদঞ্চলের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপ-উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে উন্নত জাতের কলা উদ্ভাবন করেছে তা অন্যদেরও উদ্ভাবনী গবেষণায় অনুপ্রাণিত করবে। আগামীতেও এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ তথা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রফেসর তানজিমা ইয়াসমিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা গবেষণায় নিরন্তর রত রয়েছেন। তাঁদের গবেষণায় সাফল্যের সর্বশেষ স্বাক্ষর এই উন্নত জাতের কলা উদ্ভাবন। এই কলা উচ্চফলনশীল হওয়ায় তা মানুষের পুষ্টি চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি জানান, বিভাগের গবেষণাগারগুলিতে চলমান গবেষণা থেকে অচিরেই ইতিবাচক ফল পাওয়া যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমি চা-শ্রমিকের মেয়ে, বাগান থেকে আমার উঠে আসা

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রাবণী গুপ্তা বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি ও বেতন-ভাতা বাড়লেও বাড়েনি শুধু চা-শ্রমিকদের মজুরি। আমি নিজে একজন চা শ্রমিকের মেয়ে। চা বাগান থেকে আমার উঠে আসা, আমি তাদের কষ্ট সম্পর্কে জানি।’

সারাদেশে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে জালালাবাদ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

এ শিক্ষার্থী আরও বলেন, ‘চা-শ্রমিকরা সব ক্ষেত্রেই অবহেলিত। বর্তমানে ১২০ টাকা মজুরি দিয়ে কী হয়? কীভাবে কষ্ট করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে হয়েছে তা শুধু আমি ও আমার পরিবার জানে। চা-শ্রমিকদের একমুঠো ভাত জোগাড় করতে হিমসিম খেতে হয়। তাদের নিজস্ব জমির অধিকারটুকুও নেই। মালিকপক্ষ তাদের দাবি মানতে রাজি নয়। চা-শ্রমিকদের মতো অসহায় কেউ নেই। আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছি।’

‘আমি চা-শ্রমিকের মেয়ে, বাগান থেকে আমার উঠে আসা’

এসময় ‘বৈষম্য নিপাত যাক ৩০০ টাকা মজুরি পাক’, ‘চা শ্রমিকদের ৭ দফা দাবি মানতে হবে’, ‘রুটি রুজির দাবি, মানতে হবে মানতে হবে’, ‘চা শ্রমিকদের পেটে যদি না থাকে ভাত, দেশের অর্থনীতি হবে কুপোকাত’, ‘বাঁচাতে হলে দেশের অর্থনীতি বাড়াতে হবে চা-শ্রমিকদের মজুরি’ এমন স্লোগান সম্বলিত পোস্টার প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিবাদ জানান।

সংগঠনের কোষাধ্যক্ষ এম কামিল আহমেদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি মহিবুল হাসান রনি, ‘৩০০ টাকা মজুরির দাবিতে চা-বাগানের মালিকপক্ষের সঙ্গে ১২ দফায় বৈঠক হয়েছে। কিন্তু কোনো সুফল আসেনি। বাধ্য হয়ে আন্দোলন করছেন চা-শ্রমিকরা।’

শিক্ষার্থীরা বলেন, শ্রমিকদের দাবি বেশি নয়। ৩০০ টাকা মজুরি চান তারা। চা-বাগানের মালিকদের খবর নিয়ে দেখেন তারা একেকজন শত কোটি টাকার মালিক। এ শত কোটি টাকা এসেছে শ্রমিকদের শ্রম-ঘামে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রক্সিতে ধরা পড়েও রাবির ‘এ’ ইউনিটে প্রথম, অবশেষে ফল বাতিল

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে তানভীরের স্থলে পরীক্ষায় বসেছিলেন বায়োজিদ খান নামে এক প্রক্সিদাতা। পরে প্রক্সিতে জড়িত থাকার অভিযোগে বায়োজিদ খানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। কিন্তু মঙ্গলবার (২ আগস্ট) রাতে প্রকাশিত ফলে প্রথম হয়েছেন সেই প্রক্সি দেওয়া শিক্ষার্থীই। তবে ফলাফল প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষার্থীর রেজাল্ট অনলাইন থেকে বাতিল করে দিয়েছে প্রশাসন।

ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলে দেখা যায়, মো. তানভীর আহমেদ রাবির ‘এ’ ইউনিটে যার ভর্তি পরীক্ষার রোল ছিলো ৩৯৫৩৪। রাবির ভর্তি পরীক্ষায় গ্রুপ-২ শিফটে অংশ নিয়ে ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়ে ১ম হয়েছেন তিনি।

এদিকে রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই আমরা প্রক্সি দিয়ে প্রথম হওয়া ওই শিক্ষার্থীর রেজাল্ট অনলাইন থেকে বাতিল করে দিয়েছি। এখন তার রোল দিয়ে আমাদের সাইটে সার্চ করলে ওই শিক্ষার্থীকে আর পাওয়া যাবে না। এটা আমাদের অনাকাঙ্ক্ষিত ভুল ছিলো।

বিভিন্ন গণমাধ্যমে গত ২৬ জুলাই প্রকাশিত সংবাদে দেখা যায়, ভর্তি পরীক্ষায় রোল ৩৯৫৩৪ এর বিপরীতে রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়োজিদ খান মূল পরীক্ষার্থী তানভির আহমেদের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন। পরে তাকে এক বছরের দণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।

এ নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই এটাকে বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালীপনা হিসেবেও উল্লেখ্য করছেন।

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বহীনতার পরিচয় এটি। প্রক্সি দেওয়ার পর যাদেরকে আটক করে দণ্ড দেওয়া হয়েছে তাদের ফলাফল আসে কিভাবে?

এ বিষয়ে জানতে চাইলে ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি সংশ্লিষ্ট পরীক্ষা সমন্বয়ক ও ডিনদের ডেকেছি। আলোচনা চলছে। এ বিষয়ে দ্রুতই একটি সিদ্ধান্ত জানানো হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য