Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজশাহী

পদ্মার তীরে ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীতে বন্ধুদের নিয়ে ফুটবল খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে শ্রীরামপুর এলাকার পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম এরফান (১৬)। সে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, বৃহস্পতিবার সকালে বন্ধুদের নিয়ে মহানগরের টি-বাঁধ সংলগ্ন নদীর তীরে ফুটবল খেলতে গিয়েছিল এরফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সে তুলতে যায়। এরপর সে তীরে ফিরে না আসতে পেরে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা সদর দমকল বাহিনীকে ফোন দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর দুপুর সাড়ে ১২টার দিকে এরফানের মরদেহ উদ্ধার করেন।

পরে মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে, শিক্ষার্থী এরফানের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও স্থানীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অ্যাম্বুলেন্স নিয়ে ৩৪ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৬

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীতে অ্যাম্বুলেন্সে নিয়ে অভিনব কায়দায় পান ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতিতে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, দেশীয় অস্ত্রসহ ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার মো. আশিক ইসলাম (২৪), মো. হৃদয় (২৪), রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার আব্দুর রহমান (২১), আব্দুর রহিম (২০), ডিঙ্গাডোবা ঘোষ মাহালের রিকো ইসলাম (২১) ও চণ্ডীপুর সুফিয়ানের মোড়ের মো. ইয়ামিন (২০)।

সোমবার (২২ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মো. মজিদ আলী সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পোস্টাল একাডেমির সামনে এই ডাকাতির ঘটনা ঘটেছিল। তবে এই ঘটনার ছয় ঘণ্টার মধ্যে সংঘবদ্ধ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে আরএমপির শাহ মখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতির সময় লুট করা টাকার মধ্যে ১৬ লাখ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার হয়। একইসঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মহানগরীর পবা থানার একলাছ মোল্লাসহ ৮৫ জন পান ব্যবসায়ী একটি সমিতি গঠন করে রাজশাহীর দুর্গাপুর থানার দাওকান্দি বাজারে পানের ব্যবসা করতেন। তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে পান কেনেন এবং তা ঢাকার শ্যামবাজারে বিভিন্ন আড়তে বিক্রি করেন।

তিনি বলেন, রোববার (২১ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে রায়হান আহম্মেদ (২৬), শহিদুল ইসলাম (৩০) ও আমিনুল ইসলাম (২৭) ঢাকায় পান বিক্রি করার ৩৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে শিরোইল বাস টার্মিনালে পৌঁছান। তারা সিএনজিচালিত একটি অটোরিকশা ভাড়া করে দাওকান্দি বাজারের উদ্দেশে রওয়ানা হয়। এক সময় তারা লক্ষ্য করেন যে, তাদের অটোরিকশাকে একটি নীল রঙের অ্যাম্বুলেন্স অনুসরণ করছে। ভোর সাড়ে ৫টার দিকে মহানগরীর শাহ মখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে পেছনে থাকা সেই অ্যাম্বুলেন্সটি হঠাৎ সামনে এসে তাদের গতিরোধ করে। অটোরিকশা থামার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স থেকে ৬-৭ জন ডাকাত বের হয়ে ধারালো চায়নিজ কুড়াল, হাসুয়া, চাকু, ছোরা ও লোহার রড নিয়ে তাদের ঘিরে ধরে। এসময় রায়হান পালানোর চেষ্টা করে। ডাকাতরা তাকে ধরে মারধর করে কাছে থাকা ১৪ লাখ ২৭ হাজার টাকাসহ অন্যদের কাছে থাকা মোট ৩৪ লাখ ২৭ হাজার টাকা ডাকাতি করে অ্যাম্বুলেন্স নিয়ে আম চত্বরের দিকে পালিয়ে যায়।

মজিদ আলী বলেন, ঘটনার পরপরই একলাছ মোল্লা থানায় গিয়ে অভিযোগ দেন। অভিযোগ পেয়েই পুলিশের একটি টিম দ্রুত অভিযান শুরু করে। এর আগে, শাহ মখদুম থানা পুলিশ আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সসহ আসামিদের শনাক্ত করে। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, থানায় দেওয়া অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অবশিষ্ট টাকা উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১৫ আগস্ট স্মরণে কলকাতায় ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের সভা

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘ।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ঐতিহ্যবাহী কলকাতা বেঙ্গল ক্লাব মিলনায়তনে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও এর পূর্বাপর নানাবিষয় নিয়ে বক্তব্য দেন দু’দেশের বক্তারা।

মৈত্রী সংঘের কার্যকরি সভাপতি শিশির কুমার বাজোরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া সভায় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার ইলিয়াস আন্দলিব সম্মানিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক যত বেশি গভীর হবে, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা তত বেশি নিশ্চিত হবে। তাতে দু’দেশই সমানভাবে লাভবান হবে। তিনি দু’দেশের মধ্যেকার এ সম্পর্ক ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আমিনুল ইসলাম আমিন বলেন, আমাদের একজন শেখ হাসিনা ছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ঘোর অমানিশা কাটিয়ে তার কালজয়ী নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়েছে। একই সঙ্গে তার অনন্য গতিশীল নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে আত্মমর্যাদা নিয়ে অস্তিত্ব জানান দিচ্ছে।

আন্তর্জাতিক রাজনীতিতেও বঙ্গবন্ধুকন্যার অসামান্য দক্ষতার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক আজ নতুন এক মাত্রায় উপনীত উল্লেখ করেন আমিন।

উপহাইকমিশনার আন্দালিব আয়োজকদের ধন্যবাদ জানান ও তার দায়িত্বপালনে সবার সহযোগিতা কামনা করেন। সভাপতি শিশির বাজোরিয়া বলেন, বঙ্গবন্ধুকে কলকাতার মানুষ পরম মমতায় স্মরণ করেন। বাংলাদেশের অতিথিদের এ সফরের জন্য ধন্যবাদ জানান তিনি।

সভায় স্থানীয় সুধীজন এবং কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার ওপর হামলা, গ্রেফতার ৩

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে পিটিয়ে আহত করায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (১৭ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ইউসুফ খানের ছেলে ইরফান খান ওরফে মিরাজ, মৃত ইনতাজ আলীর ছেলে মো. ফরহাদ ও মো. আখের আলী। তাদের বাড়ি মহানগরীর মেহেরচণ্ডি পূর্বপাড়া এলাকায়। তিনজনই স্থানীয় ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। ভুক্তভোগী ওই কলেজছাত্রীর বাবা নীল মাধব শাহার বাড়িও রাজশাহী নগরীর মেহেরচণ্ডি এলাকায়।

র‍্যাব জানায়, নীল মাধব শাহার মেয়ে রাজশাহী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। কলেজে যাতায়াতের সময় তাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল বখাটেরা। এ বিষয়ে শুক্রবার (১২ আগস্ট) সকালে প্রতিবাদ করেন নীল মাধব। পরে সন্ধ্যায় বখাটেরা তাদের আরও চার-পাঁচজন সহযোগী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে নীল মাধব শাহার পার্লারে গিয়ে হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পেটানো হয়।

তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে নীল মাধবের স্ত্রী বন্দনা রানী শাহাকেও মারপিট করা হয়। পরে নীল মাধব শাহাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম বলেন, ঘটনাটি রেলওয়ে স্টেশনে হওয়ায় তা রেলওয়ে থানা পুলিশের আওতায় পড়ে। তবে অভিযোগ জানার পর মতিহার থানা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং এটি রেলওয়ে থানায় অবগত করার জন্য ভুক্তভোগীকে জানানোও হয়েছিল।

এ ঘটনায় পরবর্তী সময়ে রাজশাহী রেলওয়ে থানায় মামলা করা হয়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায় র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে। বুধবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিশ্ব র‌্যাংকিংয়ে এগোলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৫৯৩তম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। তবে বাংলাদেশের সেরা ৫০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ অবস্থানে আছে। এর আগে বিশ্বে রাবির অবস্থান ছিল ২০৭৬ তম আর দেশের মধ্যে পঞ্চম।

সম্প্রতি বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২২ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর দেশের ১৭১টি পাবলিক, প্রাইভেট ও মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৬৮), দ্বিতীয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৭৬), তৃতীয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৮৩), চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৫৯৩), পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৭৫০), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২১৪৬), সপ্তম ব্র্যাক ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২২১৮ ), অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩১৯), নবম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪৮১) এবং দশম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২৪৮১) রয়েছে।

এছাড়া দেশের শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৬টি সরকারি মেডিক্যাল কলেজে স্থান পেয়েছে।

এদিকে ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে থাকা বিশ্বসেরা পাঁচটি বিশ্ববদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), চতুর্থ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও পঞ্চম স্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি।

২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাংকিং প্রকাশ করে আসছে। জানা গেছে, এই র‌্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহীতে বাবার হাঁসুয়ার আঘাতে ছেলে খুন

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাঁসুয়ার কোপে ছেলে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চারঘাটের ঝিকরা গ্রামের আব্দুল কুদ্দুস ও তার ছেলে জাহাঙ্গীরকে বাদ দিয়ে তার তিন মেয়েকে সব জমি লিখে দেন। এ বিষয়টি নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে বাবার বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ঝিকরা গ্রামের হুজারপাড়া মাঠে কুদ্দুস তার দুই মেয়ের জামাইয়ের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন। সেখানে উপস্থিত হয়ে জাহাঙ্গীর তার বাবার সঙ্গে জমি তাকে কেন দেওয়া হলো না জানতে চেয়ে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে জাহাঙ্গীরকে তার বাবা হাঁসুয়া দিয়ে ঘাড়ে কোপ দিলে গুরুতর আহত হন।

এলাকাবাসী আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বানেশ্বর এলাকায় জাহাঙ্গীর মারা যান।

চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ছোট স্ত্রীর তিন মেয়েকে সব সম্পত্তি লিখে দেওয়ায় বাবার সঙ্গে তর্কে জড়ান জাহাঙ্গীর। এতে বাবা ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া দিয়ে কোপ দিলে তিনি মারা যান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অটোরিকশা চালানোর আড়ালে ছিনতাই, যুবক গ্রেফতার

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অটোরিকশা চালানোর আড়ালে রাজশাহীতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত মো. সুরুজ শেখ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ।

গ্রেফতার মো. সুরুজ শেখ নগরীর মতিহার থানার চর কাজলার লারু শেখের ছেলে।

সোমবার ( ১৫ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম জানান। অটোরিকশাচালক মো. সুরুজ শেখের মূল টার্গেট রেলগেট ও স্টেশন এলাকার যাত্রী। দিন ঘনিয়ে রাত আসলেই চিকিৎসার কাজে আসা অপরিচিত গ্রামের মানুষদের কম ভাড়ায় রিকশায় উঠিয়ে নিয়ে যান নির্জন এলাকায়। এরপর ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস ছিনতাই করে চম্পট দেন তিনি। অবশেষে রাজশাহী মহানগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই ছিনতাইকারী। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের নেতৃত্বে চালানো অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বলা হয়, সুরুজ শেখ প্রতিদিনের মতো রোববারও (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে এক যাত্রীকে অটোরিকশায় উঠিয়ে সাহেব বাজারের উদ্দেশে রওয়ানা দেন। রাণীবাজার এলাকায় পৌঁছালে অটোরিকশা থামিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীর কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেন সুরুজ। এতে ওই যাত্রী নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। পরে তাকে সাগরপাড়া বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এসময় সুরুজ শেখের কাছ থেকে ছিনতাইয়ের নগদ ১ হাজার টাকা, মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত একটি ফোল্ডিং চাকু ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যানজট এড়াতে স্থানান্তরিত হচ্ছে রাজশাহী বাসস্ট্যান্ড

স্টক নিউজ বিডি August 14, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যানজট এড়াতে রাজশাহীর শিরোইলের বাসস্ট্যান্ড নওদাপাড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। রোববার (১৪ আগস্ট) জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা যানজট মুক্ত রাখতে মালিক ও শ্রমিকের পক্ষ থেকে সব গাড়ি নওদাপাড়ায় স্থানান্তর করা হবে। সেখান থেকে সব রোডে ছেড়ে যাবে বিভিন্ন রুটের গাড়ি। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজও শুরু হয়েছে।

সেখানে আরও বলা হয়, দূরপাল্লাসহ স্থানীয় সব রুটে নওদাপাড়া থেকে গাড়ি ছেড়ে যাবে। বাসগুলো নওদাপাড়া গোলচত্বর পদ্মা আবাসিক লেক হয়ে ভদ্রা দিয়ে চলবে। নওদাপাড়া থেকে ভদ্রা পর্যন্ত চারলেনের কাজ শেষ হলে বাসগুলো চলাচল শুরু হবে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, এখন থেকে সব ধরনের বাস নওদাপাড়া গোলচত্বর পদ্মা আবাসিক লেক হয়ে ভদ্রা চারলেনের দিয়ে চলাচল করবে। কাজ শেষ হলে বাসগুলো চলাচল শুরু হবে। বাসস্ট্যান্ড স্থানান্তর করলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

এর আগে, ২০০৪ সালের জুনে নগরীর উপকণ্ঠে ৭ দশমিক ৪১ একর জায়গার ওপর সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নওদাপাড়া বাস টার্মিনাল স্থাপন করা হয়। ২০১১ সালের জুন মাসে পরিবহন মালিকদের কাছে টার্মিনালটি হস্তান্তর করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। উদ্দেশ্য ছিল, নগরীর মূল কেন্দ্রে অবস্থিত শিরোইল বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থাপন করা। যাতে করে শহরের যানজট ও দুর্ঘটনা কমে। কিন্তু প্রতিষ্ঠার ১৩ বছর পরও সে উদ্যোগ বাস্তবায়িত হয়নি। এখনও শিরোইল বাস টার্মিনাল থেকেই বাস চলাচল করছে। শুধু শিরোইল বাস টার্মিনালই না, যাত্রী ওঠানোর টার্মিনাল হিসেবে ব্যবহার করা হচ্ছে নগরীর মূল পয়েন্ট রেলগেট ও ভদ্রা মোড়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অধ্যক্ষের কক্ষে সভাপতির তালা

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতির বিরুদ্ধে।

শনিবার (১৩ আগস্ট) জনরোষে ঘনিষ্ঠজনের মাধ্যমে তালা খুলে দেন সভাপতি মাহাবুব আলম বাবু শেখ।

এর আগে বৃহস্পতিবার দুপুরের সভাপতি ও অধ্যক্ষের দ্বন্দ্বের ফলে এ তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

অধ্যক্ষ রুহুল আমিন নান্নু জানান, গত বছরের ১৩ নভেম্বর মাহাবুব আলম বাবু শেখ এ প্রতিষ্ঠানের সভাপতি নিযুক্ত হন। তিনি অষ্টম শ্রেণি পাস হওয়ায় আমি তার সভাপতি নিয়োগ নিয়ে প্রতিবাদ করি। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের রেজুলেশন বই নিজের কব্জায় নিলে দ্বন্দ্ব শুরু হয়। পরে আমি আদালতের দ্বারস্থ হই। আদালত আমার মামলাটি খারিজ করায় তিনি শনিবার অবৈধভাবে আমাকে স্থায়ীভাবে বরখাস্ত করেন। যা সম্পূর্ণ আইন পরিপন্থী। এছাড়াও পরিচালনা কমিটির ১২ সদস্যের মধ্যে আটজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে প্রতিষ্ঠান সভাপতি মাহাবুব আলম বাবু শেখ বলেন, সভাপতি হওয়ার পর বেশ কয়েকটি মিটিং করি। এছাড়াও সব শিক্ষক-কর্মচারীদের দিয়ে একটি মতবিনিময় সভায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া যায়। এছাড়াও স্কুল অ্যান্ড কলেজকে এক করার প্রস্তাব আসলে সেটা রেজুলেশন করা হলে অধ্যক্ষ রেজুলেশন মোতাবেক কাজ না কারায় আমি রেজুলেশন বই নিজের কাছে নিয়ে যাই।

এছাড়াও অধ্যক্ষ আমিসহ তিন শিক্ষকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা করেন। সেটাও গত সপ্তাহের আদালত খারিজ করে দেন।

অধ্যক্ষের বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বরখাস্ত করেছি। ফলে বর্তমানে অধ্যক্ষ প্রতিষ্ঠানে অবৈধভাবে অবস্থান করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীতে ৬ স্কুলছাত্র সাময়িক বহিষ্কার

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্কুলে ধূমপান, মারামারি ও অশ্লীল গালি দেওয়ার ঘটনায় রাজশাহী কলেজিয়েট স্কুলের ছয় ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের আগামী ২৭ নভেম্বর পর্যন্ত কোনো ক্লাসে সংযুক্ত না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ আগস্ট) স্কুলের প্রধান শিক্ষিকা ড. মোসা. নূরজাহান বেগম সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশ থেকে জানা গেছে, স্কুলে ধূমপানের বিষয়টি প্রমাণিত হওয়ায় নবম শ্রেণির ‘ঘ’ শাখার রোল নং ১৪ ও সপ্তম শ্রেণির ‘গ’ শাখার ৩৫ রোলধারী ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া মারামারির জন্য পঞ্চম শ্রেণির ‘ঘ’ শাখার রোল নং ৫১, মারামারি ও অশ্লীল গালি দেওয়ার অভিযোগে চতুর্থ শ্রেণির ‘গ’ শাখার ৩৬, ৩৮ ও ৪১ রোলধারী ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা. মোসা. নূরজাহান বেগম বলেন, স্কুলে ছাত্ররা অনেক বেপরোয়া হয়ে উঠছে। তাদের যন্ত্রণায় স্কুলে টেকা মুশকিল হয়ে যাচ্ছে। তাদের সচেতন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিশোর হওয়ায় তাদের ভবিষ্যতের কথা ভেবে সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নোটিশটি আমরা পাবলিক করিনি। এটি অনলাইন ক্লাস চলার গ্রুপে দিয়েছি। যাতে তাদের পরিবার ও অন্য শিক্ষার্থীরা এটি থেকে শিক্ষা লাভ করতে পারে।

এছাড়া ওই শিক্ষার্থীদের নাম যাতে প্রকাশ না করা হয় সেই অনুরোধও করেন তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য