Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

লোডশেডিং

বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি: প্রতিমন্ত্রী

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সূচি দিয়ে লোডশেডিংসহ নানা পদক্ষেপের কারণে সরকার বিদ্যুৎ সাশ্রয় করতে পারছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে সময় কমিয়ে নতুন অফিসের প্রথমদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখলাম আগে যে ট্রেন্ড ছিল (বিদ্যুতের বেশি চাহিদা) সকাল ১০টা থেকে বাড়ে, এখন দেখলাম সকাল ৯টা থেকে বাড়া শুরু করেছে। এই মুহূর্তে ডেসকোর রিকয়ারমেন্ট প্রায় এক হাজারের উপরে চলে গেছে।’

তিনি বলেন, ‘এর মানে আমরা দেখতে পাচ্ছি যে, সিটির ভিতরে ডেসকো এবং ডিপিডিসির পিক আওয়ার থাকে দুপুরে, কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আমরা চাচ্ছি যে সন্ধ্যা থেকে পিক আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে তাহলে আমরা একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা।’

‘আর একটা জিনিস আমরা আজকে থেকে নিশ্চিত করতে চাই, মধ্যরাত থেকে সেচ পাম্পের জন্য আগামী ১৫ দিন যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। এটি আমার মনে হয় সম্ভব করে ফেলব। এটা আমি বলতে পারি। দেখা যাক, আগামী একটা সপ্তাহ আমরা দেখি। যদি এটা কার্যকর হয়, তাহলে অন্তত বিদ্যুতের ব্যালেন্সটা ঠিক করতে পারবো।’

এক ঘণ্টা করে লোডশেডিং দেয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘লোডশেডিং আমরা কমাচ্ছি। আস্তে আস্তে কমে আসছে।’

নসরুল হামিদ বলেন, ‘লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস সর্টেজ ছিল। ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালেন্স করার চেষ্টা করছি। ব্যালেন্স করে আমরা সাশ্রয় করতে পারছি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন প্রয়োজনে মন্ত্রীদের বাসাতেও লোডশেডিং দেওয়া হোক- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সবার বাসাতেই তো লোডশেডিং চলতেছে। কেউ বাদ যাচ্ছে না।’

বিদ্যুৎ সাশ্রয়ে আজ বুধবার (২৩ আগস্ট) থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিদ্যুৎ সাশ্রয়ে যেসব কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিপর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টা অনেকখানি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করবে।’

মঙ্গলবার (২৩ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

নসরুল হামিদ লেখেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি ব্যক্তিপর্যায়েও আমরা যদি অভ্যাসে ছোটখাটো কিছু পরিবর্তন আনি, বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করি, খেয়াল করে লাইট-ফ্যানগুলো বন্ধ করি, ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালাই, দিনের আলো বেশি ব্যবহার করি, তাহলে সবার এ ছোট ছোট কন্ট্রিবিউশন মিলে দেশের অনেকখানি জ্বালানি সাশ্রয় করবে।

সরকার বিদ্যুৎ সাশ্রয়ে নানা উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি জনগণকেও সবসময় সচেতন হতে আহ্বান জানিয়ে আসছেন প্রতিমন্ত্রী। অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে এবং বাসাবাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন পদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এলইডি লাইটসহ বিদ্যুৎ সরঞ্জাম ব্যবহার করা উচিত। একান্ত প্রয়োজন ছাড়া এসি বন্ধ রাখা, তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে রাখা। বিদ্যুৎ সাশ্রয়ী ইনভারটারযুক্ত এসি ও ফ্রিজ ব্যবহার করা।

তিনি বলেন, কাজ ছাড়া অফিসের কম্পিউটর ও ল্যাপটপ পাওয়ার সেভিং মুডে রাখা। রুম থেকে বের হওয়ার আগে ফ্যান, লাইট বন্ধ করা। আলোর উজ্বলতা বাড়াতে দেয়ালে উপযুক্ত রঙ ব্যবহার করা। দিনের আলোকে সর্বোচ্চ ব্যবহার করা। নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো। এসব অবলম্বন করলে বিদ্যুৎ সাশ্রয়ীয় হয় সহজে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজধানীতে আজকের লোডশেডিং শিডিউল

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশে জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে সরকার। এর ফলে বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম, চলবে রাত ১২টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। যদিও শিডিউলের বাইরেও লোডশেডিং হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তীব্র গরমে চীনে বেড়েছে লোডশেডিং, কারখানা-শপিংমলে বিধিনিষেধ

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তীব্র গরমের মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেড়েছে লোডশেডিং। হাইড্রোইলেকট্রিক ড্যামগুলোতে পানির মাত্রা কামে যাওয়ায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে সেখানে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্রীষ্ম দেখছে দেশটি, যার প্রভাব পড়ছে অর্থনীতিতে।

সোমবার (২২ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলমান লোডশেডিং আরও বেশ কয়েকদিন থাকবে। যদিও এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কারখানাগুলো বন্ধ হয়ে গেছে।

সংবাদমাধ্যম টেনসেন্টের খবরে বলা হয়, সিচুয়ান প্রদেশের পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। কারখানাগুলোকে দেওয়া সরকারের একটি নোটিশের ছবিও প্রকাশ করেছে এটি।

প্রদেশটির সবচেয়ে বড় শহর চংকিংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুতের ঘাটতির কারণে সোমবার থেকে শপিংমলগুলোর খোলা রাখার সময়সীমা কমিয়ে দেওয়া হবে।

চংকিং অর্থনৈতিক ও তথ্য কমিশন জানিয়েছে, শপিংমলগুলোকে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হবে। নিরাপদ- সুশৃঙ্খলভাবে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত ও জনসাধারণের মৌলিক চাহিদাগুলো ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলজুড়ে তীব্র গরম আবহাওয়ার কারণে শস্য নষ্ট হচ্ছে, শুকিয়ে যাচ্ছে নদী। এতে ওই অঞ্চল দিয়ে কার্গো জাহাজ চলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান ও দক্ষিণ-পূর্ব উপকূলের ফুজিয়ানসহ ৬২টি আবহাওয়া কেন্দ্র রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লোডশেডিংয়ে সেবা বন্ধ, চায়ের দোকানে অফিস করছেন ইউপি চেয়ারম্যান

স্টক নিউজ বিডি August 9, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সোমবার, বিকেল ৩টা। সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে মানুষের জটলা। কেউ বসে আছেন কেউবা দাঁড়িয়ে। কেউ বার বার বিরক্তি প্রকাশ করছেন। একটু এগিয়ে যেতেই কয়েকজন বলে উঠলেন, আজ আর কাজ হবে না। প্রতিদিন কি আসা যায়? সকাল থেকে বসে আছি। এই আসে এই যায়। একবার গেলে তার কোনো খবর থাকে না। এভাবে আর জীবন চলে না।

এমন কথা কার উদ্দেশ্যে বলছেন জানার কৌতুহল বেড়ে গেল। মনির হোসেন নামের একজনের কাছে জানতে চায়লে তিনি বলেন, এতদিন চেয়ারম্যান আর মেম্বারের স্বাক্ষরের জন্য যে কোনো কাজে দেরি হতো। এখন ঘণ্টার পর ঘণ্টা বসে আছি বিদ্যুতের জন্য। কয়েক দিন টানা এসেও বোনের জন্মনিবন্ধনের কাজটি শুরুই করতে পারলাম না।

বিদ্যুতের লোডশেডিং এখন জাতীয় সংকট। নির্ধারিত সময় পর পর বিদ্যুৎ আসা-যাওয়া করে। লোডশেডিংয়ের সময় বন্ধ থাকে সব ধরনের সেবা। এতে করে ইউনিয়ন পরিষদটিতে সেবা নিতে আসা মানুষগুলো পড়েন চরম বিড়ম্বনায়। বিদ্যুৎ চলে গেলেও নেই বিকল্প কোনো ব্যবস্থা। আইপিএস কিংবা জেনারেটর আধুনিকতার কোনো ছোঁয়া নেই এখানে। তাই বাধ্য হয়েই ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা এই ইউনিয়নের বাসিন্দাদের।

সেবা নিতে আসা আব্দুর রহিম বলেন, জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করার জন্য এসেছিলাম। এ যেন এক যুদ্ধ। তীব্র গরমে আর সেবা প্রদান বন্ধ থাকায় বিপদে পড়েছি। না পারছি চলে যেতে, না পারছি কাজ করাতে।

লিপি আক্তার বলেন, সংসারের কাজ রেখে সকালেই চলে এসেছিলাম। ভেবেছিলাম দুপুরের মধ্যে চলে যাবো। কিন্তু বিদ্যুতের কারণে কাজ করতে পারছি না। শিল্পাঞ্চলের ইউনিয়ন পরিষদে এখনো আইপিএস কিংবা জেনারেটর নেই। এটা ভাবাই যায় না। গরমে অসহ্য হয়ে চেয়ারম্যান স্বয়ং গাছতলায় চায়ের দোকানে অফিস করছেন।

লিপির কথা মতো পরিষদ থেকে বের হয়েই পাশের ছোট্ট চায়ের দোকানে দেখা মিললো শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজের। তিনি কিছু দাপ্তরিক কাজ সারছেন চায়ের দোকানে বসেই। সেখানে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, গরমে ভেতরে টেকা যায় না।

আইপিএস কিংবা জেনারেটরের কথা বলতেই তিনি বলেন, এখনও ভবনই হয়নি। একটি ছোট টিনশেড ঘরে কার্যক্রম চালাতে হচ্ছে। ভবন আধুনিক হলে সবই আধুনিক হয়ে যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

বিএনপির সময় দিনে ১৩-১৪ ঘণ্টা লোডশেডিং ছিল: কাদের

স্টক নিউজ বিডি August 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি অব্যাহতভাবে অপপ্রচার আর মিথ্যাচার করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেতারা সহজেই তাদের অতীত ভুলে যেতে চাইলেও জনগণ ঠিকই তা মনে রেখেছে। তাদের শাসনামলে দেশে দিনে ১৩-১৪ ঘণ্টা লোডশেডিং চলতো। তাদের সময়ে দেশ ছিল অন্ধকারে নিমজ্জিত।

মঙ্গলবার (২ আগস্ট) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার জন্য তারা (বিএনপি) দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশি প্রভুদের হাতে তুলে দিয়েছিল। বিদ্যুৎ সরবরাহের নামে শুধুমাত্র খাম্বা স্থাপন করে জাতির সঙ্গে প্রতারণা করেছিল। বিকল্প ক্ষমতা কেন্দ্র হাওয়া ভবন আর খোয়াব ভবন আলোকিত রাখতে গিয়ে সারাদেশকে অন্ধকারে রেখেছিলো বিএনপি।

তিনি আরও বলেন, সেই অন্ধকারময় সময় পেছনে ফেলে শেখ হাসিনা দেশবাসীকে আলোকিত বাংলাদেশ উপহার দিয়েছেন। বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আর্থ-সামাজিক সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের স্মারক রেখেছেন।

বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে শেখ হাসিনা সরকার সাফল্য দেখিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন,
২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতাসীন হয় তখন দেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ছিল ২২০ কিলোওয়াট, যা বর্তমানে দাঁড়িয়েছে ৫৬০ কিলোওয়াটে। ২০০৯ সালের শুরুতে দেশে বিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত ছিল মোট জনসংখ্যার মাত্র ৪৭ শতাংশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারণে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

বিদ্যুতখাতের দুর্নীতি নিয়ে যারা কথা বলেন, প্রকৃতপক্ষে তারাই দুর্নীতির পৃষ্ঠপোষক বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বর্তমান সরকারের সুষ্ঠু নীতি ও সুদক্ষ ব্যবস্থাপনা না থাকলে বিদ্যুৎ উৎপাদন ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হতো না বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ২০০৯ সালের শুরুতে বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ২৬৭ মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা ২৫ হাজার ৫৬৬ মেগাওয়াটে উন্নীত হয়েছে। শুধু তাই নয়, ২০০৯ সালের শুরুতে দেশে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ছিল ১ কোটি ৮ লাখ। ২০২২ এর এপ্রিলে এসে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৭ লাখে।

মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্বকে থমকে দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানির মূল্য অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর উন্নত দেশগুলোও হিমশিম খাচ্ছে। এরই মধ্যে অনেক দেশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে।

তিনি বলেন, ভবিষ্যৎ অনিশ্চয়তার আশঙ্কা কাটাতে আগাম ব্যবস্থা হিসেবে বাংলাদেশকেও কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। এর অংশ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহে রেশনিং করা হচ্ছে। যা একটি সাময়িক পদক্ষেপ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নিত্যপণ্যের কারখানায় লোডশেডিং না করার সুপারিশ

স্টক নিউজ বিডি August 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ উৎপাদন ও সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী সব প্রতিষ্ঠানকে লোডশেডিংয়ের আওতার বাইরে রাখতে বিদ্যুৎ বিভাগের কাছে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নুরুল হক স্বাক্ষরিত এ সুপারিশ সংক্রান্ত একটি চিঠি বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি সরকার বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ঢাকাসহ সারাদেশে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে গত ১৯ জুলাই দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হলে উৎপাদন হ্রাস পাবে এবং সময়মতো বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। ফলে বাজারে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে সংকটের আশঙ্কা রয়েছে।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আশু সংকট মোকাবিলার লক্ষ্যে এবং ভোক্তার মধ্যে স্বস্তি ফেরাতে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী গ্রাহকদের প্রতিষ্ঠানে লোডশেডিং না করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

প্রসঙ্গত সম্প্রতি সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নিয়েছে। এর ধারাবাহিকতায় ঢাকাসহ সারাদেশে প্রতিদিন শিডিউল করে শোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।
’
স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

স্টক নিউজ বিডি July 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিদ্যুতের লোডশেডিং ও অব্যবস্থাপনার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বক্তব্য দেবেন দলটির জাতীয় নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টার, তমিজ উদ্দিন, কফিল উদ্দিন, দেওয়ান নাজিমুদ্দিন, সাহাবুদ্দিন আহম্মেদ, ইফতেখার আল-ফারুকী, আবেদ হোসেন, মো. মহিউদ্দিন, মো. বদিউজ্জামান, শাহ মইনুল হোসেন ও ইরফান ইবনে আমান, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

এর আগে সকাল ১০টা থেকে ঢাকা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সমাবেশে যোগ দিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য