Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিশু

ডেঙ্গুতে আইডিয়ালের ছাত্রী আফিয়া জাহিনের মৃত্যু

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির আফিয়া জাহিন নামে এক ছাত্রী মারা গেছে। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফিয়া বনশ্রী আইডিয়ালের প্রভাতী শাখার ইংরেজি ভার্সনের ছাত্রী ছিল।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর প্রভাতি শাখার (ইংরেজি ভার্সন) সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে তিনি জাগো নিউজকে বলেন, কয়েকদিন ধরে আফিয়ার জ্বর ছিল। হাসপাতালে নেওয়ার পর টেস্টে ডেঙ্গু পজিটিভ আসে। গতকাল (সোমবার) সন্ধ্যার দিকে নিষ্পাপ মেয়েটা মারা গেছে। তার বাবা-মাকে আল্লাহ এ শোক সহ্য করার ক্ষমতা দিন সেই দোয়া করি।

আফিয়া জাহিনের শ্রেণি শিক্ষক মোহাম্মদ নাইম বলেন, মেয়েটা খুব ভালো ছিল। খুব নম্র-ভদ্র ছিল। রাতে ওর মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছে এখনো আমার সামনে ওর নিষ্পাপ চেহারা জ্বলজ্বল করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মুখে বাইম মাছ ঢুকে শিশুর মৃত্যু

স্টক নিউজ বিডি February 23, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় খেলতে গিয়ে মুখে বাইম মাছ ঢুকে গোলাম রসুল (১৩) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মেদ।

ওই চিকিৎসক জানান, বেলা ১২টার দিকে ওই শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায়। এরপরেই সে জ্ঞান হারায়। অচেতন অবস্থায় বেলা ১টার দিকে তাকে জরুরি বিভাগে আনা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করেছে।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বিলে মাছ ধরছিল গ্রামের সবাই। সেখানে গোলাম রসুল নামের ওই প্রতিবন্ধী শিশুটির মাও মাছ ধরছিলেন। সেখানে খেলতে গিয়ে শিশুটির গলায় বাইম মাছ ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশুটির মা আশুরা বিবি জানান, সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। হঠাৎ গলার ভেতরে একটা বাইম মাছ ঢুকে যাওয়ায় ছেলে চিৎকার শুরু করে। অনেক চেষ্টা করেও সে মাছ বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই ছেলেকে ডাক্তারা মৃত ঘোষণা করেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুকুরে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় পুকুরে ডুবে মো. আহাদ নামের ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

আহাদের বাবা জহিরুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী ঘরেই ছিলেন। অঘোচরে আহাদ হাঁটতে হাঁটতে বাসার পাশেই একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার মা পানি থেকে তাকে উঠিয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর টিয়াখালি গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার শহীদ নগর এলাকায় পরিবার নিয়ে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য