Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শ্রীলঙ্কান-ক্রিকেট

এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক ভারতের

স্টক নিউজ বিডি October 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করল ভারতের নারী দল। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার পরে এবার সংযুক্ত আরব আমিরাতকেও হারালেন স্মৃতি মান্দানারা।

মঙ্গলবার সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৮ রান জড়ো করেন ভারতের মেয়েরা। রান তাড়া করতে নেমে ব্লুজ ব্রিগেডের বোলিং তোপে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৭৪ রানে। ১০৪ রানে ম্যাচ জেতে ভারত।

আমিরাতের বিপক্ষে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্মৃতি মান্দানা। এ ম্যাচে অবশ্য ওপেন করতে নামেননি তিনি। রিচা ঘোষের সঙ্গে নামেন সাব্বিনেনি মেঘনা। তবে ভারতের শুরুটা ভালো হয়নি। রান পাননি দুই ওপেনার। চার নম্বরে নামা ব্যর্থ হন হেমলতাও।

দলের রানকে টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ দীপ্তি শর্মা ও জেমিমা রদ্রিগেজ। দু’জনে মিলে ১২৯ রানের জুটি বাধেন। ডান হাতি-বাঁহাতির জুটিতে দ্রুত রান করছিলেন তারা। দু’জনেই হাঁকান অর্ধশতক। তাদের আটকে রাখতে পারেনি আমিরাতের বোলাররা।

শেষদিকে অবশ্য বড় শট নিতে গিয়ে আউট হন দীপ্তি, তার আগে করেন ৪৯ বলে ৬৪ রান। আর জেমিমা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৫ বলে ৭৫ রান করে। যার ফলে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ভারত।

রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আমিরাতের মেয়েরা। মাত্র ৫ রানেই হারিয়ে ফেলে ৩টি উইকেট। যদিও শেষ পর্যন্ত আর একটি মাত্র উইকেট হারায় তারা। তবুও পৌনে একশ রানও জমা করতে পারেনি বোর্ডে।

দলের পক্ষে কাবিশা এগোদাগে ৫৪টি বল খেলেও অপরাজিত থাকেন ৩০ রান করে। আর ৫০ বল খেলা খুশি শর্মা আউট হন ২৯ রান করে।

দারুণ বোলিং করেন ভারতের প্রত্যেক বোলারই। তবে রাজেশ্বরী গায়কোয়াড় ও হেমালতা ছাড়া উইকেট পাননি কেউই। ২০ রান দিয়ে ২ উইকেট নেন রাজেশ্বরী। ম্যাচ সেরা হন জেমিমা রদ্রিগেজ।

এদিকে, এই জয়ের ফলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাকিস্তানকে টপকে যথারীতি শীর্ষে ভারত। দুটি করে জয়ে যথাক্রমে দুই ও তিনে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এক জয় ও হারে চারে থাকা বাংলাদেশ বৃহস্পতিবার খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশে আসা আফগানিস্তান দলে করোনার হানা

আফগানদের বোলিং তোপে কাঁপছে লঙ্কানরা

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বোলারদের তোপে কাঁপছে শ্রীলঙ্কা। ৬০ রান তুলতে তারা হারিয়েছে ৫ ব্যাটারকে। ফলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় দাসুন শানাকার দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৬৪ রান। ভানুকা রাজাপাকসে ৩৬ আর অধিনায়ক শানাকা শূন্য রানে অপরাজিত আছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নাবি। তার এই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতেই যেন উঠেপড়ে লাগেন আফগানিস্তানের বোলাররা।

প্রথম ওভারেই তোপ দাগেন আফগানদের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র ফজলহক ফারুকি। বাঁহাতি এই পেসার ওভারের পঞ্চম আর ষষ্ঠ বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। এর মধ্যে কুশলের আউটটিতে আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে জেতে আফগানিস্তান।

সেই ধাক্কার মাঝেই পরের ওভারে আরও এক উইকেট হারায় লঙ্কানরা। নাভিন উল হকের লেগকাটার না বুঝেই মিডঅনে খেলতে চেয়ে উইকেটের পেছনে এজ হন পাথুম নিশাঙ্কা (৩)। ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কা।

ফজলহক ফারুকি নিজের দ্বিতীয় আর লঙ্কান ইনিংসের তৃতীয় ওভারটি দেন মেইডেন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

সেই চাপ কাটিয়ে উঠতে চতুর্থ ওভারে নাভিন উল হকের ওপর চড়াও হন ভানুকা রাজাপাকসে আর দানুশকা গুনাথিলাকা। রাজাপাকসের ছক্কা আর গুনাথিলাকার বাউন্ডারিতে ওই ওভারে ১৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

পঞ্চম ওভারে মুজিব উর রহমান দেন মাত্র ৩ রান। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের করা পরের ওভারেই দুটি করে ৪টি চার মেরে ২০ রান তুলে নেন রাজাপাকসে আর গুনাথিলাকা। তাতে পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ৪১ রান পায় লঙ্কানরা।

৩১ বলে ৪৪ রানের জুটি গড়েন রাজাপাকসে আর গুনাথিলাকা। কিন্তু দলের রান পঞ্চাশ ছুঁতেই ভুল করে বসেন ধীরগতির গুনাথিলাকা। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ খেলে ডিপ পয়েন্টে ক্যাচ হন ১৭ বলে ১৭ করা এই ব্যাটার।

আফগান অফস্পিনারের দ্বিতীয় শিকার হাসারাঙ্গা। ৮ বলে মাত্র ২ রান করে মিডঅফে নাবির হাতে ক্যাচ তুলে দেন এই অলরাউন্ডার। ৬০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য