Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি July 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ২১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২ টাকা ৪৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৩৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি October 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩২ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫৫ পয়সা (রিস্টেটেড)। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ১ পয়সা ইপিএস হয়েছিল (রিস্টেটেড)। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ২৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা ২৭ অক্টোবর

স্টক নিউজ বিডি October 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২৬ পয়সা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৭তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতবিার (১১ আগস্ট) সকাল ১১ টায় ব্যাংকটির চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএর সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত শেয়ারহোল্ডারগনের সর্বসম্মত ভোটে ৮ শতাংশ নগদ লভ্যাংশ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ২০২১ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসমূহ অনুমোদিত হয়।

সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও বোর্ডের পরিচালকবৃন্দ জোসনা আরা কাশেম, মো: আকিকুর রহমান, জনাব ম.মনিরুজ জামান খান (প্রতিনিধি পরিচালক: বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড), মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক: এশিয়া ইন্স্যুরেন্স লিঃ), আঞ্জুমান আরা সাহিদ (প্রতিনিধি পরিচালক: সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন (প্রাঃ) লিঃ), স্বতন্ত্র পরিচালকবৃন্দ সৈয়দ সাজেদুল করিম এব মোহাম্মদ দেলোয়ার হোসেন।

সভায় আরও সংযুক্ত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং কোম্পানী সচিব এ.কে.এম. নাজমুল হায়দার।

ব্যাংকের উদ্যোক্তাগন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন। সভার প্রারম্ভে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে “জাতীয় শোক দিবস ২০২২” উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনকল্পে সভার সভাপতি এবং ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ সহ অংশগ্রহণকারী সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং নিষ্পাপ শিশু শেখ রাসেল সহ পরিবারের সকল শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় আরও সংযুক্ত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং কোম্পানী সচিব এ.কে.এম. নাজমুল হায়দার। ব্যাংকের উদ্যোক্তাগন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এম. কামাল হোসেন ২৭তম (ভার্চ্যুয়াল) বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহনকারী শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০২১ সালে ব্যাংকের পরিচালন ফলাফলের উপর আলোকপাত করেন। তিনি ব্যাংক কর্তৃক গৃহীত ভবিষ্যত পরিকল্পনা এবং কৌশলসমূহ উপস্থাপন করেন যা ব্যাংকের পরিচালনগত দক্ষতা ও সম্পদের গুনগত মান বৃদ্ধিতে সহায়তা করবে। তিনি ২০২১ সাল থেকে চলমান কোভিড-১৯ এর কারনে সৃষ্ট আর্থিক ক্ষতিসমূহ উত্তরণে সরকার কর্তৃক ঘোষিত নীতিমালার আলোকে ব্যাংকের কৌশলগত কর্মপরিকল্পনায় যে পুনর্বিন্যাস করা হয়েছে তা বিশেষভাবে উল্লেখ করেন।

সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালন প্রসূত মুনাফা ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি অর্জনের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকাশ করা হয় যে, ব্যাংক বিগত ২০২১ সালে ৮,৬৭১. ১২ মিলিয়ন টাকা (সম্মিলিত) পরিচালন মুনাফা অর্জন করেছে। ৩১শে ডিসেম্বর, ২০২১ তারিখে ব্যাংকের আমানতের পরিমান ৩৭৬,৭০০.৭৭ মিলিয়ন টাকা, মোট সম্পদের পরিমান ৪৯৫,৮৪১.৯৬ মিলিয়ন টাকা, শেয়ার প্রতি আয় ১.৫০ টাকা (সম্মিলিত), শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ২৫.২২ টাকা (সম্মিলিত) এবং শেয়ার প্রতি নীট পরিচালন নগদ প্রবাহ ছিল ১৭.৮৯ টাকা (সম্মিলিত)। ২০২১ সালে ব্যাংকের মূল্য-আয় অনুপাত ছিল ১০.৭৫ গুন। ৩১শে ডিসেম্বর, ২০২১ ইং তারিখে ব্যাংকের মূলধন ও রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৪১,৩২৭.০৭ মিলিয়ন টাকায়। ব্যয় দক্ষতার ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষস্থানে অবস্থান করে। ২০২১ সালে ব্যাংকের আয় অনুপাত ব্যয় ছিল ৪০.৯০% এবং কর্মচারী প্রতি মুনাফা অর্জিত হয় ০.৫৯ মিলিয়ন টাকা ও শাখা প্রতি মুনাফা অর্জিত হয় ১২.৭০ মিলিয়ন টাকা।

ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ, তাঁর ভাষণে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্নক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণের উছ¡সিত প্রশংসা করেন। ব্যাংকের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফাবৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের পাঠানো সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি প্রদান করেন। উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনলাইনের মাধ্যমে তাঁদের মূল্যবান প্রশ্ন ও মতামত প্রেরন করেন। তাঁরা চমৎকার পরিচালন ফলাফল, স্থিতিশীল লভ্যাংশ ঘোষনা এবং তথ্য-সমৃদ্ধ, সমন্বিত এবং আকর্ষনীয় বার্ষিক প্রতিবেদন-২০২১ প্রকাশের জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
South-East-Bank

সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা ৩০ জুলাই

স্টক নিউজ বিডি July 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের সভা আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওই দিন কোম্পানিটির বোর্ড সভা সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২২ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাউথইস্ট ব্যাংক

লেনদেনের শীর্ষস্থান সাউথইস্ট ব্যাংকের দখলে

স্টক নিউজ বিডি May 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের দখলে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আজ ৭০ কোটি ২৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটি আজ ৩৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটি আজ ৩৫ কোটি ৭৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকায় শীর্ষে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে– ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল, সালভো কেমিক্যাল, জিএসপি ফাইন্যান্স, এসিআই ফর্মুলেশন ও শাইনপুকুর সিরামিক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সাউথইস্ট ব্যাংক

বিমার শেয়ার কারসাজি করে কতটা সফল সাউথইস্ট ব্যাংক?

স্টক নিউজ বিডি November 9, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সীমা অতিক্রম করে দফায় দফায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শেয়ার কিনেছে সাউথইস্ট ব্যাংক। এর মাধ্যমে শেয়ারবাজারে কারসাজির চেষ্টা করে ব্যাংকটি, কিছুটা সফলও হয়। প্রতিটি শেয়ারের দাম গত বছরের নভেম্বর-ডিসেম্বর সময়ে ২১৬ টাকা থেকে বেড়ে ২৮০ টাকা পর্যন্ত ওঠে।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সেরও উপদেষ্টা। আবার সাউথইস্ট ব্যাংকের সাবেক উপদেষ্টা জাকির আহমেদ খান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক।

আর ওই সময়ে শেয়ার কেনার জন্য বে লিজিংয় অ্যান্ড ইনভেস্টমেন্টের একটি সহযোগী প্রতিষ্ঠান বিএলআই ক্যাপিটালকে ২০০ কোটি টাকা ঋণ দেয় সাউথইস্ট ব্যাংক। বে লিজিংয়ের একজন শেয়ার ধারক রায়হান কবির, যিনি সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে। আবার জাকির আহমেদ খানও বে লিজিংয়ের স্বতন্ত্র পরিচালক। এভাবে বেসরকারি খাতের এ ব্যাংক শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িয়ে পড়ে, যার সুবিধাভোগী সরাসরি ব্যাংকটির একাধিক পরিচালক ও তাঁদের পরিবার। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শনে পুরো বিষয়টি উঠে আসে। এরপর সাউথইস্ট ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন গতকাল রাতে বলেন, যে দামে শেয়ার কেনা হয়েছিল, সেই হিসাব ধরলে নিয়ম লঙ্ঘন হয় না। শেয়ারের দাম বেড়ে যাওয়ায় আইনি লঙ্ঘন হয়েছে। এ জন্য জরিমানা করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের ২৬ ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক তার আদায় করা মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংয়ের ৫ শতাংশের বেশি অন্য কোম্পানির শেয়ার ধারণ করতে পারবে না, যার হিসাব হবে বাজারমূল্যে। আরও বলা হয়েছে, কোনো কোম্পানির আদায় করা মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার কোনো ব্যাংক ধারণ করতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে, সাউথইস্ট ব্যাংক গত বছরের নভেম্বর পর্যন্ত ন্যাশনাল লাইফের যে পরিমাণ শেয়ার কেনে, তা আদায় করা মূলধনের ২২ দশমিক শূন্য ৫ শতাংশ এবং সর্বমোট মূলধনের ৯ দশমিক ৮৩ শতাংশ। এরপরও ব্যাংকটি গত বছরের ডিসেম্বরে দফায় দফায় ন্যাশনাল লাইফের শেয়ার কেনে। এর মধ্যে ২২ ডিসেম্বর ১ লাখ ৯৮ হাজার, ২৩ ডিসেম্বর ১ লাখ ৬৭ হাজার, ২৪ ডিসেম্বর ২ লাখ ৪০ হাজার, ২৭ ডিসেম্বর ৩ হাজার ও ২৮ ডিসেম্বর ১ লাখ ৪২ হাজার শেয়ার কেনে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক ও বিমা দুটিই পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান। গত জুলাই পর্যন্ত সাউথইস্ট ব্যাংকের কাছে ন্যাশনাল লাইফের শেয়ার ছিল ১ কোটি ৪০ লাখ।

গত জুলাইয়ে ব্যাংকটিকে ন্যাশনাল লাইফের শেয়ার ধারণসীমার মধ্যে আনতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি জানায়, ২৩ লাখ ৪০ হাজার শেয়ার বিক্রি করা হয়েছে, সীমায় নামিয়ে আনতে আরও ছয় মাস সময় প্রয়োজন। একই সময়ে ব্যাংকটি সীমাতিরিক্ত শেয়ার ন্যাশনাল সিকিউরিটিজ অ্যান্ড কনসালট্যান্টের ০০০৫৩ নম্বর হিসাবে স্থানান্তর করে। যে হিসাবটি সাউথইস্ট ব্যাংকেরই।

এ নিয়ে গত ১১ অক্টোবর এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার পরিবর্তে চাতুরী বিন্যাসের আশ্রয় নেওয়া হয়েছে। এ জন্য কেন জরিমানা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ব্যাংকটি যথাযথ জবাব দিতে না পারায় ১০ লাখ টাকা জরিমানা করে।

এদিকে গত জুলাই পর্যন্ত এশিয়া ইনস্যুরেন্সের ৪১ লাখ শেয়ারও কেনে সাউথইস্ট ব্যাংক। আলমগীর কবির ও রায়হান কবিরের পাশাপাশি সাউথইস্ট ব্যাংকও এশিয়া ইনস্যুরেন্সের শেয়ার ধারক।

প্রতিবেদনে বলা হয়, সাউথইস্ট ব্যাংক গত বছরের মার্চে বিএলআই ক্যাপিটালকে ২০০ কোটি টাকা ঋণ দেয়, যা গত ৭ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। বিএলআই ক্যাপিটাল হলো বে লিজিংয়ের একটি সহযোগী প্রতিষ্ঠান। বে লিজিংয়েরও একজন শেয়ারধারক রায়হান কবির। নিয়ম অনুযায়ী পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ দিতে পর্ষদের কাছে তথ্য দেওয়ার কথা থাকলেও তা গোপন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিও নেওয়া হয়নি।

বিশেষ তহবিলের অর্থ নিয়ম ভেঙে বিনিয়োগ করায় এর আগে এনআরবি কমার্শিয়াল, প্রিমিয়ার ও এনআরবি ব্যাংককে জরিমানা করে বাংলাদেশ ব্যাংক। তবে পরিচালকদের সংশ্লিষ্টতা পায়নি তারা।

সুত্র: প্রথম আলো

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য