Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারেরতালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকের ( এপ্রিল-জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার ২ আগস্ট কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পরযালোচনার পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭১ লাখ টাকা। আগের প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১১৫ কোটি ৭৫ লাখ টাকা। অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭০ কোটি ৩ লাখ টাকা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Sunlife Insurance Company Ltd

লভ্যাংশ ঘোষণা করেনি সানলাইফ ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানলাইফ ইন্স্যুরেন্স

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি March 5, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.৮৯ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃদ। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.০৫ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.১৬ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, মোজাফফর হোসাইন স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, সোনালী পেপার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং একমি পেস্টিসাইডস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানলাইফ ইন্স্যুরেন্স

দর বাড়ার শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

স্টক নিউজ বিডি March 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯৭ শতাংশ।

দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৯৩ শতাংশ।

দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। কোম্পানিটির আজ শেয়ার দর বেড়েছে ৯.৮২ শতাংশ।

দর বাড়ার তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স , রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন

স্টক নিউজ বিডি February 2, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন

স্টক নিউজ বিডি December 13, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্সের ২১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৩ ডিসেম্বর সকাল ১১টা এজিএমের তারিখ ঘোষণা করেছিল। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টক নিউজ বিডি November 17, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৬ নভেম্বর

স্টক নিউজ বিডি November 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৬ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একই সভায় কোম্পানির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সানলাইফ ইন্স্যুরেন্স

সানলাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৬ আগস্ট

স্টক নিউজ বিডি August 10, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৬ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৯ সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……



0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য