Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সিরাজগঞ্জ

মিরপুরে পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যাচেষ্টা

স্টক নিউজ বিডি December 4, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ শহরের মিরপুরে মো. আলম (২৪) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে মিরপুর শ্রমকল্যাণ কেন্দ্রের সামনের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মো. আলম মিরপুর বিড়ালা কুটি এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

হাসপাতাল থেকে আহত আলম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাতে মিরপুর গ্রামের কাওসারের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা বেদম মারপিটের পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে একটি মোটরসাইকেল চলে আসলে তারা পালিয়ে যায়।

তবে হামলাকারীদের মধ্যে কাওসার ও মিরপুর প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড আশরাফুল ইসলামকে চিনতে পেরেছেন বলেও জানান তিনি।

মোটরসাইকেলযোগে আসা একই এলাকার ইব্রাহিম হোসেন বাবু বলেন, আমরা দুজন মোটরসাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেখানে আলমকে কয়েকজন মারপিট করছিল। তাদের মধ্যে কাওসারকে আমরা চিনতে পেরেছি। আমাদের দেখে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আলম একজন হতদরিদ্র ও এতিম ছেলে। পূর্ব শত্রুতার জেরে তাকে মারপিট করা হয়েছে। ঘটনাটি ন্যাক্করজনক বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু বলেন, আলম নামের ওই ছেলেটি অত্যন্ত ভালো। ওকে এলাকার সবাই মাছি বলে ডাকে। ছেলেটির বাবা মারা গেছে, মা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। পূর্ব শত্রুতার জেরে ছেলেটিকে মারপিট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভ্যানচালক ফকির চান হত্যায় আটক ২

স্টক নিউজ বিডি October 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচির ভ্যানচালক ফকির চান হত্যায় ঘাতকসহ ২ জনকে আটক করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ।

আটককৃতরা হলেন বেলকুচি থানার ক্ষিদ্রমাটিয়া গ্রামের বলরামচন্দ্র বাজবংশীর ছেলে ঘাতক সঞ্জিত চন্দ্র রাজবংশী (৩৫)। অপরজন হচ্ছে চোরাই অটোভ্যান কেনার অপরাধে আটক কামারখন্দ থানার ভারাঙ্গা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে আব্দুর রহিম (৩০)।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার অফিসে প্রেস ব্রিফিংয়ে অপরাধ দমনের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৭ অক্টোবর রাতে মাছ কেনার কথা বলে ফকির চানের ভ্যানটি ভাড়া করে পূর্ব পরিচিত ঘাতক। গভীর রাতে উল্লাপাড়া থানার ঘাটিনাতে নিয়ে গিয়ে গলায় গামছা পেছিয়ে চালককে মাটিতে ফেলে দেয় এবং রড দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।

পরে লাশ রাস্তার পাশের ঝোপে ফেলে দিয়ে ভ্যানটি নিয়ে চলে যায় ঘাতক সঞ্জিত। একই রাতে অটোভ্যানটি চোরাকারবারি রহিমের কাছে ২৪ হাজার টাকায় বিক্রি করে সে।

এ ব্যাপারে পরিবার থানায় অভিযোগ করেনি। ফেসবুকে হত্যার তথ্য পেয়ে জিডি করে ওসি বেলকুচি।

পুলিশ তদন্ত করে রোববার রাতে ঘাতক এবং অটোভ্যান ক্রেতাসহ ২ জনকে আটক এবং নিখোঁজ ফকির চানের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এছাড়া অটোভ্যান, ১টি মোবাইল এবং হত্যায় ব্যবহৃত রড উদ্ধার করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজশাহীতে কিশোরী অপহরণ, মা-বাবসহ যুবক গ্রেফতার

স্টক নিউজ বিডি August 6, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ রাজশাহীতে কিশোরী অপহরণের ঘটনায় অভিযুক্ত যুবক ও তার বাবা-মাকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৬ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের মালশাপাড়া এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- বিশাল আলী (১৯), তার বাবা মো. মাসুদ রানা (৪৫) ও মা মোছা. মারুফা বেগম (৪০)। তারা রাজশাহীর বেলপুকুর উপজেলার সুলভনগর গ্রামে বসবাস করতেন।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, স্কুলে যাওয়ার সময় ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন বিশাল আলী (১৯)। ২৭ জুন স্কুলে গিয়ে বাড়ি না ফেরায় ওই কিশোরীর বাবা ১৩ জুলাই মতিহার থানায় অপহরণ মামলা করেন। মামলার পর অসামিরা সপরিবারে গা ঢাকা দেন। বিভিন্ন মহল থেকে বাদীকে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেন।

পরে ৪ আগস্ট ওই কিশোরীর বাবা বিষয়টি র‌্যাবকে জানালে তারা মামলার ছায়া তদন্ত শুরু করে। শনিবার ভোর ৬টায় সিরাজগঞ্জের মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার করে র‌্যাব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য