Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সিরিয়া

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমলেও সুফল মিলছে না ভোক্তাদের: দ্য ইকোনমিস্ট
রুশ বাহিনী ইউক্রেন আক্রমণের ছয় মাস পার হয়েছে। এখনো মূল্যস্ফীতির ধাক্কায় কাঁপছে অগণিত পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান, এমনকি বিভিন্ন সরকারের অর্থ মন্ত্রণালয়। রাশিয়া থেকে সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে গত ২২ আগস্টেও। কিন্তু এর মধ্যেই মাটিতে পা রেখেছে বৈশ্বিক খাদ্যপণ্যের আকাশছোঁয়া দাম। তেল, শস্যসহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম ফিরে এসেছে যুদ্ধের আগের অবস্থায়।

এ বছর রোহিঙ্গা সহায়তা তহবিলের অর্ধেকও জোগাড় হয়নি: জাতিসংঘ
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ভুলে না যেতে আন্তর্জাতিক দাতা সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। তারা বলেছে, রোহিঙ্গাদের সহায়তা তহবিলে ‘অনেক ঘাটতি’ রয়েছে। এসব শরণার্থী ও বাংলাদেশে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সহায়তায় এ বছর যে তহবিল সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার অর্ধেকও জোগাড় হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে ৩৫ বছরে সর্বনিম্ন
সবশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) আরও ৮১ লাখ ব্যারেল কমেছে। এর ফলে দেশটির অপরিশোধিত তেলের কৌশলগত মজুত কমে দাঁড়িয়েছে বিগত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুতিন ঘনিষ্ঠ দুগিনের মেয়ের ওপর হামলায় জড়িত ‘ইউক্রেনের এক নারী’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ও ইউক্রেন আগ্রাসনের পরামর্শক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিন শনিবার (২০ আগস্ট) মস্কোর কাছে সড়কের ওপর গাড়িবোমা বিস্ফোরণ নিহত হন। এ ঘটনার জন্য সোমবার (২২ আহস্ট) রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জড়িত বলে দোষারোপ করছে। তাদের দাবি, দুগিনের ওপর হামলাকারী ইউক্রেনের একজন নাগরিক।

নিজ দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
ইউক্রেনের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে দেশটিতে রাশিয়ার সামরিক হামলা বাড়তে পারে বলে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের পক্ষে সম্ভব হলে ইউক্রেন ছাড়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৯০০০ সেনা হারিয়েছে ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে ছয় মাস ধরে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের কমপক্ষে ৯ হাজার সেনা নিহত হয়েছেন। সোমবার (২২ আগস্ট) দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝনি এ তথ্য জানান।

জার্মানিতে আশ্রয় নিয়েছে ১০ লাখ ইউক্রেনীয়
ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির প্রায় ১০ লাখ নাগরিক জার্মানিতে আশ্রয় নিয়েছেন। জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই ইউক্রেন ছাড়তে শুরু করে লাখ লাখ মানুষ।

এবার বিচার বিভাগের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
এবার মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বাড়ি থেকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) যেসব নথিপত্র জব্দ করেছে সে বিষয়ে তদন্ত স্থগিত করার জন্য আবেদন করেছেন তিনি।

‘অভিযোগ প্রমাণিত হলে ইমরান খানের ৬ মাস জেল’
আদালত অবমাননার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন ইসলামাবাদ হাইকোর্ট। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের জেল হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীর।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাজা বহাল, যেতে হবে কারাগারে
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির প্রথম মামলায় ২০২০ সালে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড ও ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা করেছিলেন আদালত। এই রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

সিরিয়ায় অভিযানে ইরানি জেনারেল নিহত
সিরিয়ায় একটি অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক উপদেষ্টা হিসেবে সিরিয়ায় একটি অভিযানে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির সদস্য জেনারেল আবুল ফজল আলিজানি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সিরিয়াতে ভারি তুষারপাতে সহস্রাধিক তাঁবুর ধস, মর্মান্তিক অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থরা

সিরিয়াতে ভারি তুষারপাতে সহস্রাধিক তাঁবুর ধস, মর্মান্তিক অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থরা

স্টক নিউজ বিডি January 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি তুষারপাতে সহস্রাধিক তাঁবু ধসে পড়ে। এসব তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত অসংখ্য মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছেন।

এতো গৃহযুদ্ধের ফলে নিজ দেশে শরণার্থীর হয়ে তাঁবুতে আশ্রয় নেওয়া লক্ষাধিক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। খবর আনাদোলুর।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক উপপ্রধান সমন্বয়ক মার্ক কাটস সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনেকের বেলচা পর্যন্ত নেই; তাই বাধ্য হয়ে তীব্র শীতের মধ্যে খালি হাতে তাঁবুর বরফ সরানোর চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে অত্যন্ত মর্মস্পর্শী বক্তব্য দেন মার্ক কাটস। তিনি বলেন, দেখুন হিমাঙ্কের নিচে তাপমাত্রায় শিশুরা বরফের ওপর দিয়ে হাঁটছে। বৃদ্ধ ও অসুস্থদের অবস্থাটা একটু ভাবুন।

তাদের জরুরি সহায়তার অনুরোধ জানিয়েছেন এ জাতিসংঘ কর্মকর্তা।

পশ্চিমা মদদে ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় দুই সেনা নিহত

ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় দুই সেনা নিহত

স্টক নিউজ বিডি December 30, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আবারও ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার আহত সরকারপন্থি দুই সেনা নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে ইসরাইল সিরিয়ার লাটাকিয়া বন্দরে বিমান চালায়। এতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি পাঁচ সেনা আহত হন। পরে বুধবার লাটাকিয়ার একটি হাসপাতালে দুই সেনা মৃতুবরণ করেন।

সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি বিমান লাটাকিয়া বন্দরের ইঞ্জিন তেল এবং গাড়ির যন্ত্রাংশ রাখা কার্গোতে হামলা চালায়। তবে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ওই কার্গোতে অস্ত্র এবং গোলাবারুদ ছিল।

লাটাকিয়া বন্দর এলাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পশ্চিমাঞ্চলীয় শক্তিশালী কেন্দ্র।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য