Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাচেলেটকে মানবাধিকার নিয়ে ‘অপপ্রচার’ বিষয়ে জানালেন বিশিষ্টজনরা

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে বাংলাদেশের মানবাধিকার নিয়ে নানা ‘অপপ্রচার’ সম্পর্কে জানিয়েছেন সরকার, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ব্যাচেলেটের সম্মানে এক মতবিনিময় ও নৈশভোজে বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন।

এতে অংশ নেন- পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা হাশিম, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হার্তান্তো সুবোলো, সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম, নারী নেত্রী আরোমা দত্ত, রোকেয়া কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক, রাষ্ট্রদূত আব্দুল হান্নান, রাষ্ট্রদূত শামীম আহসান, শিফা হাফিজা, প্রফেসর সাহাব আনাম খান প্রমুখ।

পররাষ্ট্র সচিব ড. মাসুদ বিন মোমেনের সঞ্চালনায় মতবিনিময় পর্বে ভারতের হাইকমিশনার বলেন, গত এক দশকে বাংলাদেশ নানা ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য দেখিয়ে উন্নয়নশীল বিশ্বে একটা মর্যাদার স্থানে পৌঁছেছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সার্বিকভাবে মূল্যায়ন করতে হবে। দক্ষিণ এশিয়ায় ভারত ও বাংলাদেশ মোটামুটি একই রকম পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে।

ডিজিটাল সিকিউরিটি আইনে জামিন না দেওয়া, বিনা ওয়ারেন্টে গ্রেফতার, সাংবাদিকদের এই আইনের বাইরে রাখা, এই আইনে প্রকৃত সাংবাদিকরা গ্রেফতার হচ্ছে কি না- এসব বিষয়ের সাংবিধানিক ও আইনি ব্যাখ্যা দেন ড. সেলিম মাহমুদ।

তিনি জানান, দেশে প্রচলিত বেশ কয়েকটি আইনে যৌক্তিক কারণেই বিনা ওয়ারেন্টে গ্রেফতারের বিধান রয়েছে, অনেক আইনেই কিছু কিছু ক্ষেত্রে নিম্ন আদালতে জামিন না দেওয়ার বিধান রয়েছে। তবে উচ্চতর আদালত জামিন দিয়ে থাকে। সাংবাদিকসহ কোনো কমিউনিটিকে নির্দিষ্ট কোনো ফৌজদারি আইনের আওতার বাইরে রাখা সাংবিধানিক মৌলিক অধিকারের পরিপন্থি।

বাংলাদেশের বেশ কয়েকটি আইনে বহু বছর ধরেই এই ধরনের বিধান রয়েছে উল্লেখ করে তিনি জানান, যৌক্তিক কারণেই এই ধরনের বিধান রাখা হয়। ডিজিটাল সিকিউরিটি আইনের বিষয়গুলো আন্তর্জাতিক মানবাধিকারের সনদ, আমাদের সংবিধানের মৌলিক অধিকারের বিধানাবলী এবং গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ড. সেলিম মাহমুদ জানান, এই বিষয়টি পরিষ্কার করার প্রয়োজন রয়েছে, যে মামলাগুলো ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় বলে প্রচার করা হচ্ছে, এর প্রায় ৮০ শতাংশ মামলা বিএনপির আমলে প্রণীত আইসিটি আইনের ৫৭ ধারার অধীন মামলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই ৫৭ ধারা বাতিল করেছে। আর সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলার কথা বলা হচ্ছে, তার প্রায় ৯০ শতাংশ মামলাই হচ্ছে অনলাইন ভিত্তিক কিছু ভূইফোঁড় বেআইনি নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে, যারা মূলত নানা শ্রেণিপেশার মানুষকে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে হয়রানি করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে গুম বা জোরপূর্বক নিখোঁজ হওয়া সম্পর্কে যে অপপ্রচার চলছে, সেই বিষয়টি ড. সেলিম মাহমুদ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দৃষ্টিতে আনেন। তিনি জানান, মানবাধিকার রিপোর্টগুলোতে গুম সম্পর্কিত যে তথ্য দেওয়া হয়ে থাকে, একটু পর্যবেক্ষণ করলেই বোঝা যায় যে, এগুলো স্ববিরোধী ও বাস্তবতাবিবর্জিত। এসব রিপোর্টে বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকরা এই জোরপূর্বক নিখোঁজ হওয়ার ঘটনার মূল ভিকটিম। কিন্তু সেই রিপোর্টে ভিকটিমদের যে সংখ্যা দেওয়া হয়, তাতে বোঝা যায় এই বক্তব্য স্ববিরোধী ও বাস্তবতাবিবর্জিত। তাদের বক্তব্য অনুযায়ী ভিকটিম রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক হয়ে থাকলে এই সংখ্যা অনেক বেশি হওয়ার কথা। পক্ষান্তরে ভিকটিমদের যে তালিকা দেওয়া হয়, সেখানে কোনো রাজনৈতিক দলের সদস্য কিংবা সমর্থক থাকে না।

ড. সেলিম মাহমুদ আরও জানান, তাতে বোঝা যায়, এই রিপোর্টগুলোতে যে তথ্য দেওয়া হয়, সেগুলো অসত্য ও স্ববিরোধী। ঐতিহাসিকভাবে বাংলাদেশে নানা কারণে কিছু ব্যক্তি প্রতিবছর নিখোঁজ হয়ে যায়। দেশের মোট জনসংখ্যার আকার বিবেচনা করলে নিখোঁজ হওয়া এই মানুষের সংখ্যাও কম হওয়ার কথা নয়। মূলত এই হারিয়ে যাওয়া লোকগুলোকেই এই তালিকায় আনা হয়ে থাকে।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাতিসংঘের হাইকমিশনারকে জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু মানবাধিকার সংগঠন সাম্প্রতিক সময়ে যে রিপোর্ট প্রকাশ করছে, তাতে দেখা যায় এই সংগঠনগুলো যে তথ্যের ওপর ভিত্তি করছে, সেগুলো সরকারবিরোধী কিছু ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে নেওয়া। কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান কর্তৃক পক্ষপাত দোষে দুষ্ট কোনো সোর্স থেকে তথ্য নেওয়া সমীচীন নয়। এসব সংগঠনের রিপোর্টে যে ফুটনোট ব্যবহার করা হয়, তাতে দেখা যায় তারা কেবল সরকারবিরোধী সোর্স থেকে তথ্য নিচ্ছে। এই ধরনের পক্ষপাত দুষ্ট ও একপেশে রিপোর্ট সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এই ধরনের রিপোর্টের কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। এই ধরনের কর্মকাণ্ড বিশ্বের দেশে দেশে মানবাধিকার সংরক্ষণে কী ভূমিকা রাখে, এটি সেসব সংগঠনই ভালো বলতে পারবে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট তার বক্তব্যে বলেন, বিশ্বের সব দেশের মানবাধিকার নিয়েই সমস্যা রয়েছে। আমি অনেক শক্তিশালী ও ধনী রাষ্ট্র দেখেছি, যাদের মানবাধিকার নিয়ে অনেক সমস্যা রয়েছে। এক একটি দেশের পরিস্থিতি একেক রকমের, মানবাধিকার নিয়ে প্রতিটি দেশের অনেক কাজ করার আছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Asaduzzaman_Khan

বিশ্ববিদ্যালয় ভর্তিতে বাধ্যতামূলক করা হবে ডোপ টেস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি June 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করে আইন সংশোধন করা হবে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই কার্যক্রম ব্যাপকভাবে চালু করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে বলে জানান তিনি।

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা একটা আইন তৈরি করছি। সে আইনের ভেতরেই থাকবে ভর্তির সময় তাদের মেডিকেল টেস্ট করার বিষয়টি। সেই টেস্টের সঙ্গে এই ডোপ টেস্টও করা হবে।

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন মাদক নিয়ে জিরো টলারেন্সের কথা বলছিলেন তখন আমরাই ডোপ টেস্টের কথা বলেছি। আমরা পুলিশ বাহিনীতে আগেই শুরু করে দিয়েছি। আমরা একটা প্রস্তাব পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সিভিল সার্জেন যে টেস্ট করেন, তার সঙ্গে ডোপ টেস্টও করবেন। এটা করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে। সে প্রচেষ্টা আমরা শুরু করেছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Asaduzzaman_Khan

বিএনপির অনেক কথার সত্যতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি May 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ বিএনপির অনেক কথার সত্যতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়নের জন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল এবং ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ হামলায় তাদের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে বহুদলীয় রাজনীতি সু-প্রতিষ্ঠিত। এখানে রাজনৈতিক অঙ্গন সবসময়ই উন্মুক্ত। কিন্তু যারা নৈরাজ্য সৃষ্টি করে, যারা ভাঙচুর করে। যারা জনগণের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানুষের জানমাল অনিশ্চয়তার দিকে ঠেলে দেন, তখনই শুধু সেখানে নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ করে।’

তিনি বলেন, ‘তারা মিটিং করছেন, তারা মানববন্ধন করছেন, তারা রাজনৈতিকভাবে যেগুলো করণীয় সেগুলো করছেন। আমরা মনেকরি, তাদের যেগুলো করার অধিকার সেগুলো তারা করছেন। সেখানে আমাদের কিছু বলার নেই। একটি দল রাজনীতির মাধ্যমে আত্মপ্রকাশ করবে, এগিয়ে যাবে, এটিও আমাদের কাম্য।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পরিকল্পিতভাবে ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেখুন এগুলো হলো রাজনৈতিক কৌশল, অনেকে এ ধরনের প্রচারণা করেন। এগুলো প্রচারণার জন্যই তারা বলে থাকেন। এগুলোর অনেক কিছুর মধ্যেই সত্যতা নেই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Asaduzzaman_Khan

পি কে হালদারকে গ্রেপ্তারের তথ্য ভারত এখনও জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি May 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালানো প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) গতকাল শনিবার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। তবে ভারত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছু জানায়নি।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক সেমিনার শেষে মন্ত্রী বলেন, পি কে হালদার বাংলাদেশে গ্রেপ্তারের পরোয়ানাভুক্ত আসামি। আমরা ইন্টারপোলের মাধ্যমে অনেক দিন ধরেই তাকে চাচ্ছিলাম। সে গ্রেপ্তার হয়েছে, তবে আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ ব্যাপারে ভারত জানালেই তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, পি কে হালদারের বিরুদ্ধে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে এই অর্থপাচার করেছিলেন তিনি। তাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

স্টক নিউজ বিডি.কম/এসআর

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Asaduzzaman_Khan

সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদক প্রবেশ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেই সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদক প্রবেশ করছে। চোরাকারবারিরা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পথ সৃষ্টি করে এই মাদক চোরাচালান করছে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ কোনো ড্রাগ প্রডিউসিং (মাদক উৎপাদন) কান্ট্রি নয়, তারপরেও পাশের দেশ থেকে মাদক প্রবেশ করছে। পার্শ্ববর্তী যেসব দেশ থেকে মাদক আসে সেসব দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়েও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে। ইয়াবা ও আইসের মতো ভয়ঙ্কর মাদক প্রবেশ করছে। মাদক রোধে শুধু কোস্টগার্ড না বিজিবি ও পুলিশ সবাই সতর্ক রয়েছে।

তিনি বলেন, এক এলাকায় বাধা দিলে মাদকের উল্টো আরেকটা পথ সৃষ্টি করছে। বর্ডারে সেন্সর বসানো হচ্ছে, আরও বোট যুক্ত করার মাধ্যমে আমরা নজরদারি বাড়াচ্ছি। মাদক নিয়ন্ত্রণে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Asaduzzaman_Khan

যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মানবাধিকার লঙ্ঘনের ‘গুরুতর’ অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এই বাহিনীর সাবেক এবং বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে মানবাধিকার লঙ্ঘনের ওই অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সঠিক নয়। কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

আজ শনিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে ‘আদর্শ গ্রাহক সম্মাননা স্মারক-২০২১’ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেছেন, প্রতিটি ঘটনা ম্যাজিস্ট্রেট দিয়ে তদন্ত করা হয়ে থাকে। কোনো সংস্থার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বস্তুনিষ্ঠভাবে নিষেধাজ্ঞা দেয়নি। তারা অতিরঞ্জিত সংবাদের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের কোনো সংস্থা মানবাধিকার লঙ্ঘন করে না। করলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করা চ্যালেঞ্জিং। মাদক কারবারিরা নিজেদের রক্ষা করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। দেশের প্রশিক্ষিত বাহিনী অভিযান চালালে তারা অস্ত্র ব্যবহার করায় গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার ওই তালিকায় বাংলাদেশের বিশেষ বাহিনী র‌্যাব ও এ বাহিনীর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার নামও রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
গণপরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গণপরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া নিলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি November 18, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণপরিবহনে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করেছে। কোনো জটিলতা থাকার কথা নয়।

এদিকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই, এই দাবি তাদের পুরোনো। যা টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
asadujjaman khan

পূজামণ্ডপে সহিংসতায় শতভাগ নিশ্চিত হয়ে ইন্ধনদাতাদের নাম প্রকাশ করবো : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি October 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পূজামণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শতভাগ নিশ্চিত হয়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেফতাররা ইন্ধনদাতাদের নাম জানিয়েছে। ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছেন। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করবো। সেখানে বিএনপি-জামায়াত আছে কি না সেটা এখনই বলতে চাচ্ছি না। আমরা নিশ্চিত হয়েই আপনাদের জানাতে চাই। গ্রেফতারদের জবানবন্দি নেয়া হচ্ছে, শিগগির সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে।’

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তিনি বলে গেছেন, এদেশ সবার। এদেশে ধর্ম নিয়ে কোনো বৈষম্য হবে না। এদেশ হবে ধর্মনিরপেক্ষ। আমরা সেই আদর্শ ধারণ করে চলেছি। আমি দেখেছি, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই যার যার ধর্ম পালন করে আসছেন। কিন্তু ইদানীং পূজামণ্ডপে সহিংসতা হচ্ছে। পূজামণ্ডপে কে বা কারা কোরআন শরিফ রেখে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।’

তিনি বলেন, ‘আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম, কোরআন শরিফ রেখে দিয়েছে কোনো এক জায়গা থেকে এসেছে। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, আমাদের পুলিশের সব পর্যায়ের টিম সেখানে পাঠিয়েছিলাম, যাতে প্রকৃত ঘটনা উদঘাটন হয়। আমরা দেখলাম, একটা মসজিদের পাশে একটা পুকুর ছিল, পুকুরে মাছ চাষ হতো, পুকুরের মাছচাষি মসজিদের বারান্দায় একটা ক্যামেরা বসিয়েছে, যেখানে পরিষ্কার দেখা গেছে, কেউ মসজিদ থেকে কোরআন নিয়ে হনুমানের গদার স্থানে কোরআন রেখে গদা নিয়ে বেরিয়ে চলে এলেন।’

মন্ত্রী বলেন, ‘যখন এই ঘটনা সামনে চলে এলো তখন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। আমরা তাকে গ্রেফতার করেছি, তার নাম প্রকাশ করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ১৩ অক্টোবর কুমিল্লার সহিংসতায় ১০টি মামলা হয়েছে এবং এখন পর্যন্ত ওই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের ধারণা ছিল, জুম্মার নামাজের পর অসুবিধা হতে পারে। আমরা সনাতন ধর্মাবলম্বীদের বলেছিলাম, তার আগেই প্রতিমা বিসর্জন দেবেন এবং তারা তা করেছেন। আমাদের নামাজও ঠিকভাবে শেষ হলো। কিন্তু দুইভাগে বিতর্ক শুরু হলো। একপক্ষ পুলিশের সামনে হল্লা শুরু করলো। আরেকপক্ষ পুলিশকে ব্যস্ত রেখে ধ্বংসযজ্ঞ চালালো। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। সেখানে বেশকিছু ভাঙচুর হয়েছে। ওই সময় পুকুরে ঝাঁপ দেয়ায় একজন মারা যান।’

মন্ত্রী আরো বলেন, এই সহিংসতা সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য করেছে একটি মহল। এই ঘটনায় গ্রেফতারদের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হয়েছে, এতে অনেকের নাম জানা গেছে। খুব শিগগির কারা এসব ঘটিয়েছে তা উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
home minister আসাদুজ্জামান খান কামাল

লকডাউন দিয়ে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব না

স্টক নিউজ বিডি July 28, 2021

স্টক নিউজ বিডি ডেস্ক: লকডাউন দিয়েই করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব না। এটা সংক্রমণ রোধের একটি উপাদান মাত্র। করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরিধান করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষ ৭০ভাগ নিরাপদ থাকবে। তাই জনসাধারণকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগিরই এ নির্দেশনা অনুযায়ী মাঠে থাকবে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস বিরোধী তৎপরতা দেশের জনগণকে সম্পৃক্ত করা হবে। সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় নেতাসহ জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রীর কথার সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, সীমিত লকডাউন, লকডাউন, কঠোর লকডাউন-সব পরিস্থিতিতেই মন্ত্রী মহোদয় নিয়মিত অফিস করছেন। সংক্রমণ রোধে যা যা করা দরকার সবই তিনি করছেন। লকডাউন পরিস্থিতিতে অন্যান্য মন্ত্রীরা যেখানে বাসা থেকে বের হচ্ছেন না, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী একদিন বাসায় থাকছেন না। ঈদের ছুটিতেও তিনি কাজ করেছেন। ঈদ পরবর্তী লকডাউনে গত রোববার থেকে তিনি পুরোদমে অফিস করছেন।

রোববার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে ছোট ছোট পৃথক বৈঠক করেছেন। সোমবার কেবিনেট এবং নিকারের বৈঠক করেছেন। এই দুটি বৈঠক শেষে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অফিস করেছেন। মঙ্গলবার লকডাউন পরিস্থিতি নিয়ে কেবিনেটে হাইপ্রোফাইল সভা করেছেন। বুধবার অফিসে এসে গতানুগতিক কাজ করেছেন।

আজ বৃহস্পতিবার তিনি গাজীপুর জেলা সফর করবেন।এ সময় কাশিমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে ৫৮ তম কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের রিক্রুটদের শপথগ্রহণ করাবেন। পাশাপাশি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন। রোববার জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করবেন।

শরীফ মাহমুদ অপু আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যেই ঈদের ১০ দিন আগে পরিবহণ শ্রমিক মালিকদের সঙ্গে মন্ত্রীমহোদয় বৈঠক করেছেন। বৈঠক করেছেন শিল্প কারখানার মালিকদের সঙ্গেও। গত ১৭ জুলাই বিজিবি ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের সাতকানিয়ায় যান তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব হলো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের। আর এসব সংস্থার অভিভাবক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা একদিন কাজ না করলে করোনার পরিস্থিতি আরোভয়াবহ আকার ধারণের আশঙ্কা রয়েছে। তাই আমি নিয়মিত অফিস করছি এবং স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য কর্মকর্তারাও অফিস করছেন।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য