Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

হিরো আলম

হিরো আলমকে মেরে ফেলে দেওয়ার হুমকিদাতা আটক

স্টক নিউজ বিডি July 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকিদাতা আবু আহমেদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহfয়তায় আবু আহমেদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে আটক করা হয়। তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার (২৪ জুলাই) রাতে একটি নম্বর থেকে ফোন করে হিরো আলমকে সাতদিনের মধ্যে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাতেই হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম।

হিরো আলম জিডিতে লিখেছেন, সোমবার রাতে তার মোবাইল ফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। এরপর তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। হিরো আলম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে আগামী সাতদিনের মধ্যে তাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমি আর এখন আগের হিরো আলম নেই

স্টক নিউজ বিডি February 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সঙ্গীতের ভিডিও, মডেলিং, হাস্য-রসাত্মক অভিনয় ও গায়ক হিসেবে দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনায় বহুল উচ্চারিত নাম হিরো আলম। তার বিভিন্ন সময়ের বিতর্কিত কিছু গান ও নাচ ব্যাপক হাসির খোরাক জোগাত দর্শকদের।

শুধু তাই নয়, তার কিছু গান, মুভি নিয়ে হাসাহাসির পাশাপাশি ব্যাপকভাবে ট্রল করত দর্শকরা। তবে নির্বাচনে অংশ নিয়ে দর্শক ও অনুরাগীদের মাঝে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি বগুড়ার দুটি আসন থেকে নির্বাচন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ১ ফেব্রুয়ারির নির্বাচনে একটি আসনে তিনি অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এরপর হয়ে উঠেন টক অব দ্য কান্ট্রি। তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে।

হিরো আলমের কাছে জানতে চাওয়া হয় বর্তমানে কাজের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনবেন কিনা। এমন প্রশ্নে যুগান্তরকে তিনি জানিয়েছেন, আগের কিছু গান ও নাচ নিয়ে মানুষ হাসাহাসি বা ট্রল করেছে। এ বিষয়ে আমি অবগত। তবে এখন আমি আগের হিরো আলম নেই। এগুলো ছেড়ে দিয়েছি কিন্তু ছেড়ে দিলেও আগের ভিডিওগুলোই কিছু মানুষ বারবার শেয়ার দিয়ে আমাকে ট্রলের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, নতুন করে কোনো হাস্যকর বা তুচ্ছতাচ্ছিল্য হয় এমন গান, সিনেমা, মডেলিং করব না। এখন থেকে যে কাজই করি না কেন কাজটি মানসম্মত করব। হিরো আলম আরও বলেন, ইতোমধ্যে কাজের অনেক পরিবর্তন এনেছি। হাস্যকর, তুচ্ছতাচ্ছিল্য করবে মানুষ এমন কাজ তো করবই না। বরং মানুষের যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ধরে রাখার জন্য সব সময় ভালো কাজের মধ্যে থাকব।

কিভাবে নিজেকে বদলালেন- এমন প্রশ্নে হিরো আলম যুগান্তরকে বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আমি ধৈর্য ধরেছি। মানুষ একসময় আমি কোনোকিছু করলেই তুচ্ছতাচ্ছিল্য করত, গালি দিত— এটা আমি বুঝতে পারতাম; তারপরও লেগে থাকতাম। তবে আমি বিশ্বাস করতাম, শত্রুরাও আমাকে বুকে টেনে নেবে। মানুষের ভুল ভাঙবে। সেটা ভেঙেছে। আগামীতে আরও ভাঙবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলার হুমকি হিরো আলমের

পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলার হুমকি হিরো আলমের

স্টক নিউজ বিডি January 31, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন হিরো আলম।

মামলার হুমকি দিয়ে হিরো আলম বলেছেন, ‌‘পীরজাদা হারুন চলচ্চিত্রের মানুষদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে। নির্বাচনের দিন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি। আবার নিপুণ আপুর কাছে নাকি চুমু চাইছে। কী একটা লজ্জাজনক ব্যপার! এরকম লোক এফডিসিতে থাকলে চলচ্চিত্রের উন্নতির চেয়ে ক্ষতি হবে। এরকম লোককে জেলখানায় রাখা উচিত। তার কারণে আমি হেনস্থা হয়েছি। সে আমার মানহানি করেছে, সম্মান হানি করেছি। এর নামে আমি মামলা করে দিবো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
hero alom ranu mondol

হিরো আলমের ছবিতে রানু মণ্ডলের গান

স্টক নিউজ বিডি November 6, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বাংলাদেশের হিরো আলমের ছায়াছবিতে গান গাইবেন ভারতেরও আলোচিত রানু মণ্ডল। এমনটাই জানিয়েছেন হিরো আলম। বৃহস্পতিবার তার সাথে এব্যাপারে রানু মণ্ডলের চূড়ান্ত কথা হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এমন খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

গণমাধ্যমটি লিখেছে, হিরো আলম জানিয়েছেন, রানু মণ্ডলের সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে। আমার ছায়াছবিতে দুটি গান গাইবেন তিনি। আশা করি দর্শক গানগুলো গ্রহণ করবে। বলে রাখি, ছবিটির প্রযোজক হিরো আলম নিজেই।

এর আগে বলিউডের হ্যাপি হার্ডি অ্যান্ড হির ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ ঘটে রানু মণ্ডলের। হিমেশ রেশমিয়ার সংগীত পরিচালনায় কণ্ঠ দেন তিনি। তবে দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন রানু।

বৃহস্পতিবার রানু মণ্ডলের সাথে তার ভিডিও কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হিরো আলম। তার ছবিতে রানু মণ্ডলের গান গাওয়ার খবরে আলোড়ন তৈরি হয়েছে সামাজিকমাধ্যমে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য