Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
অর্থনীতিআজকের সংবাদকোম্পানি সংবাদবিশেষ প্রতিবেদনশেয়ার বাজার

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

স্টক নিউজ বিডি October 1, 2026
স্টক নিউজ বিডি October 1, 2026 0 শেয়ার করুন
59

ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আর্থিক লেনদেন আরও দ্রুত ও কার্যকর করতে মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের সাথে ট্রানজ্যাকশন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় বিনিয়োগকারীরা ব্র্যাক ব্যাংকের এপিআইভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারের সুযোগ পাবেন।

১৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ এবং মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আশেকুর রহমান।

এই চুক্তির আওতায় গ্রাহকদের আর্থিক লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংকের এপিআইভিত্তিক অর্থ সংগ্রহ ও পরিশোধ সেবা ব্যবহার করবে মিডওয়ে সিকিউরিটিজ। এই প্রযুক্তিগত উন্নয়নের ফলে গ্রাহকদের কাছ থেকে দ্রুত অর্থ সংগ্রহ করা সম্ভব হবে, যা বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবধারীদের সময়মতো শেয়ার ক্রয়ের অর্ডার দিতে সহায়তা করবে। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে অর্থ পরিশোধের নির্দেশনা পাঠানোর সুবিধা লেনদেন প্রক্রিয়া আরও সহজ করবে এবং পরিচালনাগত দক্ষতা বাড়াবে।

এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “আমাদের এপিআই-ভিত্তিক ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন এমনভাবে তৈরি করা হয়েছে, যা ব্যবসায়িক কার্যক্রমের সাথে ব্যাংকিংকে সরাসরি যুক্ত করতে সাহায্য করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে মিডওয়ে সিকিউরিটিজের তহবিল সংগ্রহ ও পেমেন্ট প্রসেসিং আরও দ্রুত ও সহজ করাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে এটি বাংলাদেশের পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরকেও আরও বেগবান করবে।” 

মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আশেকুর রহমান বলেন, “পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য সঠিক সময়ে তহবিল স্থানান্তর অত্যন্ত জরুরি একটি বিষয়। ব্র্যাক ব্যাংকের সাথে এই অংশীদারিত্ব আমাদের তহবিল সংগ্রহ ও পেমেন্ট প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করবে। এর ফলে আমাদের গ্রাহকরা আরও দ্রুত বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন, যা তাদের উন্নত ও নিরবচ্ছিন্ন লেনদেনের অভিজ্ঞতা দেবে।”

এই সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত হবে। এর ফলে ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো নিরাপদ ও প্রযুক্তিনির্ভর অর্থ সংগ্রহ ও পরিশোধ সেবা গ্রহণ করতে পারবে।

ব্যবসায়িক কার্যক্রমের সাথে ব্যাংকিং সেবাকে সরাসরি যুক্ত করার মাধ্যমে ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো, আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করা, ম্যানুয়াল কাজের নির্ভরতা কমানো এবং গ্রাহকদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেওয়া।

০১ অক্টোবর ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

ইবনে সিনার শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ...

November 23, 2026

চট্টগ্রামে খেলাপি ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তির দখল নিল...

November 23, 2026

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’...

November 17, 2026

শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

November 17, 2026

করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

November 16, 2026

মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর...

November 15, 2026

সর্বশেষ খবর

  • ইবনে সিনার শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

  • চট্টগ্রামে খেলাপি ঋণের বিপরীতে বন্ধকী সম্পত্তির দখল নিল এমটিবি

  • মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন

  • শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

  • করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ফুলকপির পাকোড়া

  • মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন

  • করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

  • আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

  • ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে বিএসসির জোরালো প্রতিবাদ: দুই জাহাজ ক্রয়ে স্বচ্ছতা ও সাফল্যের পূর্ণাঙ্গ চিত্র

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

ইবনে সিনার শেয়ারহোল্ডারদের জন্য ৭৭...

চট্টগ্রামে খেলাপি ঋণের বিপরীতে বন্ধকী...

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম...

শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ