সাক্ষাৎ শেষে সোমবার (৩ নভেম্বর) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম । তিনি বলেন “পুলিশ শ্রমিককে ধরে আছার মেরেছেন” যা দেখে বিদেশীরা এ দেশে বিনিয়োগ করতে সাহস করবে না বলে আমার মনে হয়। শ্রমিকের ন্যায্য অধিকার চাইতেই পারে। তাই বলে পুলিশ শ্রমিককে ধরে আছার মারতে হবে ? । শ্রমিকের ঘাম ও শ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কারণ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা মানেই ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা।
মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে দেশকে ঐক্য ও সংহতির পথে এগিয়ে নেওয়ার বার্তা দেন তিনি। আজকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব মো. আমিনুল ইসলাম বুলু, কার্যনিবার্হী সদস্য ব্যারিষ্টার খাজা সাইফ হাসান, নিবার্হী তদন্ত কর্মকর্তা এবাদুল্লাহ শেখ, সহকারী তদন্ত কর্মকর্তা শেখ জহির , গাজীপুর জেলার মো. আনিছুর রহমান, পিরোজপুর জেলার সিদ্দিকুর রহমান, ঢাকা জেলার মফিজুর রহমান (রনি) এবং মো: আনিছুল ইসলামসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ।


