স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩১ লাখ ৬৭ হাজার ২৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৮৯ কোটি ৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের। কোম্পানিটি ২৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সোনালী পেপার লিমিটেড ৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল ৮ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আল-হাজ্ব টেক্সটাইল ৪ কোটি ২ লাখ, বেক্সিমকো গ্রীণ সুকুক ৩ কোটি ৩৩ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি ১ কোটি ৮০ লাখ, বেক্সিমকো ফার্মা ১ কোটি ৭০ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৫ কোটি ৩২ লাখ, মেট্রো স্পিনিং ২ কোটি ৪১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ৩ কোটি ৩৪ লাখ, ওরিয়ন ফার্মা ৩ কোটি ৯৮ লাখ টাকা, সোনালী পেপার ৫ কোটি ৪২ লাখ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৭ লাখ টাকা লেনদেন করেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
