110
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ২৭ নভেম্বর, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- হামিদ ফেব্রিক্স, মোজাফফর হোসেন স্পিনিং, গোল্ডেন সন, অ্যাটলাস বাংলাদেশ, বিডি সার্ভিসেস লিমিটেড।
সূত্রে জানায়, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৮ নভেম্বর, সোমবার। আলোচ্য কোম্পানির রেকর্ড তারিখ ২৯ নভেম্বর, মঙ্গলবার। বিডি সার্ভিসেস জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে ২৯ নভেম্বর, মঙ্গলবার। কোম্পানিটির রেকর্ড তারিখ ৩০ নভেম্বর,বুধবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
