স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১ টি কোম্পানির শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৭৫ লাখ ৫৬ হাজার ৫৮২টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ৬ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে আরডি ফুড লিমিটেড। কোম্পানিটি আজ ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি আজ ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটি আজ ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, একমি ল্যাব, অগ্নি সিস্টেমস, অগ্রণী ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্পস, বিকন ফার্মা, বেক্সিমকো, বিজিআইসি, ব্রাক ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি, ইনডেক্স অ্যাগ্রো, লাফার্জহোলসিম, লাভেলো আইসক্রিম,এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু অ্যাগ্রো, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পেনিনসুলা চিটাগং, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, আরডি ফুড, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক,শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
