162
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারের তালিকাভুক্ত গ্রামীণ ওয়ান: স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি সভা আগামী ১৪ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় ফান্ডটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। আগের বছর ফান্ডটি ইউনিটহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…
