স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই ম্যাচ নিষিদ্ধ করা হল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জেসন রয়কে। সেই সঙ্গে তার ওপর আরোপ করা হয়েছে দুই হাজার পাঁচশ’ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৮৫ হাজার টাকা) জরিমানা। কিন্তু কোন অপরাধে এত বড় শাস্তি পেতে হল জেসন রয়কে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর ইএসপিএন ক্রিকইনফো’র।
মঙ্গলবার ইসিবি এক বিবৃতি অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গের দায়েই তাকে এই শাস্তি পেতে হয়েছে। ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের একটি প্যানেলের দাবি, ইসিবির নিয়ম অনুযায়ী ৩.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি। যদিও রয়ের অপরাধের বিষয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি বোর্ড।
প্রসঙ্গত, ৩১ মার্চের মধ্যেই তারকা ক্রিকেটারকে জরিমানা দিতে হবে।
ইসিবি’র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ১২ মাস জেসন রয়ের উপর নজর থাকবে তাদের। ভালো আচরণের উপর ভিত্তি করে থাকবে স্থগিত নিষেধাজ্ঞাও।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
