Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদআন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 3, 2022
স্টক নিউজ বিডি August 3, 2022 0 শেয়ার করুন
104

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারি: আরও দুই দিন হেফাজতে পার্থ-অর্পিতা

পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আরও দুদিনের ইডি হেফাজতের নির্দেশ। এর আগে পার্থ ও অর্পিতাকে ১০ দিনের হেফাজত দিয়েছিল আদালত। এদিন ফের তাদের ব্যাংকশাল আদালতে তোলা হয়। ইডির পক্ষ থেকে পার্থর চারদিন ও অর্পিতার তিনদিনের হেফাজত চাওয়া হয়। শেষপর্যন্ত আদালত দুজনকেই দুদিনের হেফাজতে পাঠিয়েছে।

দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাইওয়ান ছাড়লেন পেলোসি

চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর শেষ করলেন মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। এবার তার গন্তব্য দক্ষিণ কোরিয়া। এরপর সেখান থেকে যাবেন জাপান। এশিয়া সফরের অংশ হিসেবে এর আগে পেলোসি সিঙ্গাপুর ও মালয়েশিয়া যান।

ভারতের রেকর্ড বাণিজ্য ঘাটতি, চাপে রুপি

ভারতের বাণিজ্য ঘাটতি নতুন উচ্চতায় পৌঁছেছে। চলতি বছরের জুলাইতে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩১ দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার, যা জুনের ২৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার থেকে বেশি। বিশ্লেষকরা জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি ক্রমে বাড়তে থাকায় নিজস্ব মুদ্রা রুপির ওপর চাপ অব্যাহত থাকবে। বুধবার (৩ আগস্ট) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলীগড় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে মওদুদি-কুতুবের লেখা বাদ

পাকিস্তানের লেখক আবু আল-আ’লা আল-মওদুদি ও মিশরের লেখক সাইয়েদ কুতুবের লেখা সিলেবাস থেকে বাদ দেবে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ইসলামিক স্টাডিজ বিভাগের সিলেবাস থেকে তাদের লেখা বাদ দেওয়া হবে। অনেকের অভিযোগেরভিত্তিতে এ মুসলিম লেখকদের লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।

মমতার মন্ত্রিসভায় বড় রদবদল, শপথ নিলেন ৮ জন

পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এতে দায়িত্ব পেলেন বেশকিছু নতুন মুখ। বুধবার (৩ আগস্ট) রাজভবনে নতুন ৭ মুখসহ মোট আট মন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। মন্ত্রিসভায় নতুন সদস্যদের মধ্যে রয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমূল হোসেন, সত্যজিৎ বর্মনরা।

ভারতে চাল উৎপাদন ঝুঁকিতে, বৈশ্বিক খাদ্য সংকটের নতুন শঙ্কা

চলতি বছর ভারতের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে বৃষ্টি কম হয়েছে। এতে গত কয়েক বছরের মধ্যে দেশটিতে চাষাবাদের পরিমাণ কম হচ্ছে। ফলে চালের স্বাভাবিক উৎপাদন হুমকির মুখে পড়েছে। ভারতের এমন পরিস্থিতিতে নতুনভাবে খাদ্য সংকটে পড়তে পারে বিশ্ব। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। বুধবার (৩ আগস্ট) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ২

পাকিস্তানের করাচিতে পুলিশ সদরদপ্তরে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। বন্দরনগরী গার্ডেন এলাকায় বুধবার (৩ আগস্ট) এ বিস্ফোরণ ঘটে। জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পুলিশ সদরদপ্তরের গোলাবারুদ ডিপোর ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হওয়ার পাশাপাশি আরও দুইজন আহত হন।

এবার পুতিনের ‘বান্ধবীর’ ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত প্রেমিকা অ্যালিনা কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় আরও পড়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের আন্দ্রেই গ্রিগোরিয়েভিচ গুরিয়েভসহ রাশিয়ার আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর সর্বশেষ এ নিষেধাজ্ঞা দিলো।

চীনে নার্সারি স্কুলে ছুরিকাঘাতে নিহত ৩

চীনের একটি নার্সারি স্কুলে ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। জিয়াংজির পুলিশ বুধবার (৩ আগস্ট) সকালে দেশটির টুইটারের মতো নিজস্ব প্ল্যাটফর্ম উইবোতে ঘটনার খবর প্রকাশ করে। ওই পোস্টে বলা হয়েছে, একজন ‘সন্ত্রাসী’ আনফু কাউন্টির একটি বেসরকারি কিন্ডারগার্টেনে এ হামলা চালায়। ওই ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও ছয়জন আহত হয়। ভুক্তভোগীদের বয়স কত তা এখনো জানা যায়নি।

তাইওয়ানের আকাশ ও সমুদ্রসীমায় চীনের সামরিক মহড়া

চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এ ঘটনাকে কেন্দ্র করে বেইজিং তাইওয়ানের সমুদ্র ও আকাশ সীমায় সামরিক মহড়া শুরু করেছে। শুধু তাই নয় যে কোনো সময় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ান সরকার চীনের এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ ও সমুদ্রসীমা অবরোধ করা হচ্ছে। তাইওয়ানের অঞ্চলে আগ্রাসন চালানো হচ্ছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

stock news bdআজকের খবরআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়াপশ্চিমবঙ্গভারত
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে...

September 23, 2026

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

September 22, 2026

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ...

September 21, 2026

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ,...

September 21, 2026

যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম...

September 20, 2026

ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার...

September 20, 2026

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায়...

আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ...

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি...

ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২...