Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদগণমাধ্যমজাতীয়বিশেষ প্রতিবেদন

অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ

স্টক নিউজ বিডি March 22, 2025
স্টক নিউজ বিডি March 22, 2025 0 শেয়ার করুন
164

অনলাইন নীতিমালায় আইপিটিভি ও অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার করা যাবে না; এমন নিষেধাজ্ঞা বাতিল করার প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন।

আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রতিবেদনে ‘অনলাইন পোর্টাল’ বিষয়ে সাত দফা সুপারিশ করে কমিশন।

কমিশনের সাত দফা সুপারিশ গুলো হলো—

১. অনলাইন পোর্টাল নিবন্ধনের নীতিমালা হালনাগাদ করা এবং এর আলোকে নিবন্ধন প্রদানের দায়িত্ব ও ক্ষমতা যেহেতু বিগত সরকারের প্রস্তাবিত সম্প্রচার কমিশনের ওপর ন্যস্ত ছিল, সেহেতু তা গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত স্বাধীন গণমাধ্যম কমিশনের ওপর অর্পণ করা সমীচীন।

২. গত দশকে যেসব অনলাইনে নিবন্ধন দেওয়া হয়েছে, তা যেহেতু কোনো স্বচ্ছ ও সুনির্দিষ্ট নীতির অধীনে হয়নি, বরং সরকারের স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সম্পাদিত হয়েছে, সেহেতু সেগুলো পর্যালোচনা প্রয়োজন। এ পর্যালোচনার দায়িত্ব স্বাধীন গণমাধ্যম কমিশনের ওপর ন্যস্ত করা সমীচীন।

৩. অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য একাধিক নিরাপত্তা সংস্থার যে তদন্ত ব্যবস্থা রয়েছে, তার অবসান প্রয়োজন। এক্ষেত্রে সংবাদপত্রের ডিক্লারেশনের জন্য বিদ্যমান পুলিশের তদন্তব্যবস্থাই যথেষ্ট গণ্য করা যায়।

৪. অনলাইন পোর্টালগুলো নিবন্ধন পাওয়ার পর তার বার্ষিক নবায়ন পদ্ধতি বাতিল করা হোক।

৫. অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার করা যাবে না—এমন নিষেধাজ্ঞা বাতিল করা উচিত।

৬. অনলাইন পোর্টালে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে স্বচ্ছতা ও ন্যায্যতার আলোকে সরকারি বিজ্ঞাপনের ব্যবস্থা করতে হবে।

৭. অনলাইন পোর্টালের জন্য ট্রেড লাইসেন্সের ফি সাধারণ ট্রেড লাইসেন্সের ফির কয়েক গুণ। এটি সংবাদমাধ্যমকে নিরুৎসাহিত করার নীতি। এর অবসান হওয়া উচিত।

উল্লেখ্য, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। কমিশনের প্রধান করা হয় জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে।

২২ মার্চ ২০২৫
ফেভিকন
স্টক নিউজ বিডি

অনলাইন পোর্টালের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের ৭ সুপারিশ

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’...

November 17, 2026

শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

November 17, 2026

করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

November 16, 2026

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই...

November 14, 2026

উসকানি না দিলে ইরানে আর হামলা চালাবে না...

November 14, 2026

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

November 14, 2026

সর্বশেষ খবর

  • মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন

  • শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

  • করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

  • মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স

  • শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

  • মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন

  • মধুমতি ব্যাংক এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  • শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম...

শরীয়তপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ

করপোরেট সুশাসনে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড...

শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট...