Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
আজকের সংবাদজাতীয়বিশেষ প্রতিবেদনরাজনীতি

অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে ‘করণীয়’ শীর্ষক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি February 7, 2026
স্টক নিউজ বিডি February 7, 2026 0 শেয়ার করুন
65

শামীম রেজা | ঢাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা রোধে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে করণীয়’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে জাতীয়তাবাদী মিডিয়া সেল, সংসদীয় আসন ঢাকা–১৭।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় রাজধানীর মহাখালীর এস কে এস টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আলম, সদস্য সচিব ও উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম শরিফুল ইসলাম খান, আহ্বায়ক, অনলাইন মিডিয়া সেল (ঢাকা–১৭)।

নাজিম উদ্দিন আলম বলেন, “আমাদের তথাকথিত প্রতিপক্ষকে আমি প্রকৃত প্রতিপক্ষ মনে করি না। তারা কী করেছে—সেটাই ইতিহাস বলে দেয়। বটগাছের গায়ে যেমন লতা-পাতা জন্মায়, তেমনি তারা কেবল অনুসঙ্গ। মূল বটগাছ হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক ও সংকটকালের মহানায়ক হিসেবে উল্লেখ করে বলেন,
“জিয়াউর রহমানের আহ্বানেই ছাত্রসমাজ, যুবসমাজ, সেনাবাহিনী ও সাধারণ জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৭৫-এর পর ধ্বংসপ্রায় বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তুলেছেন, সেনাবাহিনীকে সুসংগঠিত ও মর্যাদাবান করেছেন এবং দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছেন।”

তিনি আরও বলেন, “তার অনুপস্থিতিতে আপসহীন নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া—বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।”

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন,
“তারা গণতন্ত্র ধ্বংস করেছে, দেশ লুট করেছে, টাকা পাচার করেছে এবং আজ বিদেশে পালিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তারা জনগণের ও দেশের প্রতিপক্ষ।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, “মিথ্যা ও গুজবের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানোর সময়। বয়স বা অবস্থান যাই হোক, খারাপ কথা সবাইকে কষ্ট দেয়। একজন বন্ধুর কষ্ট যদি আরেক বন্ধু অনুভব না করে, তাহলে দলের কষ্টও অনুভব করা সম্ভব নয়।”

তিনি সময়ের গুরুত্ব তুলে ধরে বলেন,
“হাতে সময় খুব কম। প্রতিদিন ১০–২০ জন করে বসে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। কোথায় প্রতিপক্ষ কতটা সক্রিয়, আর আমরা কতটা কার্যকর—সেটার হিসাব নিয়মিত রাখতে হবে।”

ড. নিলোফার চৌধুরী মনি আরও বলেন,
“দলের নেতা জনাব তারেক রহমানের প্রতিটি বক্তব্য প্রতিপক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই দলীয় কর্মীদের আরও সতর্ক ও সক্রিয় হতে হবে। ১২ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে (রেড সিগনাল) থেকে দিন-রাত পালাক্রমে দায়িত্ব পালন করতে হবে।”

ভুয়া ও বট আইডি থেকে অপপ্রচার শনাক্ত হলে দ্রুত গ্রুপভিত্তিক প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দিয়ে তিনি বলেন, “১০ জনের একটি গ্রুপ থেকেই হাজারো মানুষের শক্তিশালী গণসংযোগ তৈরি করা সম্ভব।”

নিজের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন,
“আমি মনোনয়ন না পেলেও নীরবে দলের জন্য কাজ করে যাচ্ছি। বিএনপির জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে প্রস্তুত।”

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও মিডিয়া কর্মীরা অপপ্রচার মোকাবিলায় সমন্বিত ও সংগঠিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান।

০৭ ফেব্রুয়ারি ২০২৬
ফেভিকন
স্টক নিউজ বিডি

অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে ‘করণীয়’ শীর্ষক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত পড়ুন ›stocknewsbd.com

আজকের খবরজাতীয়রাজনীতি
শেয়ার করুন 0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এই ক্যাটেগরির আরো সংবাদ

৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য...

October 18, 2026

বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান...

October 18, 2026

নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে...

October 18, 2026

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫...

October 18, 2026

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির...

October 18, 2026

বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

October 16, 2026

সর্বশেষ খবর

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আরও পড়ুনx

৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে...

বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড...

নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার...

ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায়...