112
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির মঙ্গলবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ফিড, ফার কেমিক্যাল ও আইএফআইসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার কোম্পানি ৩টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৩টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি। বুধবার কোম্পানি ৩টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
