স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ১ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০৪ কোটি ২৩ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। কোম্পানিটি আজ ২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটি আজ ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। কোম্পানিটি আজ ১৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– আল-হাজ্ব টেক্সটাইল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম বাংলাদেশ, লুব-রেফ বিডি, ওরিয়ন ফার্মা, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল এবং সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
