স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৩৩ লাখ ৭৮ হাজার ৯০৭টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৭ কোটি ১৪ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটি আজ ৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি আজ ৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মা। কোম্পানিটি আজ ২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– এসিআই ফরমুলেশন, অ্যাডভেন্ট ফার্মা, আল-হাজ্ব টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মা, আইপিডিসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, এনআরবিসি ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, সিলভা ফার্মা, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসআর
আরও পড়ুন……
