স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ টি কোম্পানির শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৩৪ লাখ ৬ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ৪৯ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটি আজ ৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি আজ ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইবনে সিনা। কোম্পানিটি আজ ৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– বিডি ল্যাম্পস, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, ঢাকা ডাইং, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, কাট্টালি টেক্সটাইল, মালেক স্পিনিং, মীর আখতার, নাহি অ্যালুমিয়িাম কম্পোজিট, পিপলস ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, পাওয়ার গ্রীড, আরডি ফুড, রেনেটা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও ইউয়িন ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
