স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩ টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৬০ লাখ ৬ হাজার ৬৯৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৬৯ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে বিকন ফার্মা লিমিটেড। কোম্পানিটি আজ ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটি আজ ৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। কোম্পানিটি আজ ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস, বেক্সিমকো গ্রীণ সুকুক, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জিএসপি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, লাভেলো আইসক্রিম, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনআরবিসি ব্যাংক, ওরিয়নফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রেনেটা, রবি, রানার অটো, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
