স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭ টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৩৮ লাখ ৩৪৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৯১ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি আজ ৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স। কোম্পানিটি আজ ৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটি আজ ৬ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– আলহাজ্ব টেক্সটাইল, অ্যাপেক্স ট্যানারি, বীচ হ্যাচারি, বেক্সিমকো, সিভিও পেট্রো কেমিক্যাল, ফার কেমিক্যাল, ফরচুন সুজ, জেমিনি সী ফুড, গ্রামীণফোন, আইবিবিএল বন্ড, যমুনা অয়েল, খান ব্রাদার্স, লিন্ডেবিডি, লাভেলো আইসক্রিম, মেঘনা পেট্রোলিয়াম, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, রংপুর ফাউন্ডারি, আরডি ফুড, রেনেটা, সাইফ পাওয়ারটেক, সন্ধানী ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সোস্যাল ইসলামী ব্যাংক, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, স্ট্যাইল ক্রাফট ও ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
