স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ৮৮ লাখ ২৫ হাজার ১৫৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে বিডি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটি আজ ১২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। কোম্পানিটি আজ ৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রেনেটা। কোম্পানিটি আজ ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– এসিআই, অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, কপারটেক ইন্ডাস্ট্রিজ,ঢাকা ডাইং, ডরিন পাওয়ার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, আইসিবি, ইসলামী ব্যাংক, মুন্নু অ্যাগ্রো, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টি, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, পাওয়ার গ্রীড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আরএকে সিরামিকস, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সোনালী পেপার ও এসএস স্টিল লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
