157
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ৬৬ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ২৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
