109
স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ টি কোম্পানির ৮৯ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষস্থান রেনেটার দখলে । কোম্পানিটি ২৫ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত। কোম্পানিটি ১৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি ১৪ কোটি ৩৮ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
