স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলো মোট ১ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার ৭১৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৮ কোটি ৪৪ লাখ টাকা।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটি আজ ৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি আজ ৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেট লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটি আজ ৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, বঙ্গজ, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, সি অ্যান্ড এ টেক্সটাইল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ হাউজিং, এক্সিম ব্যাংক, জিএসপি ফিন্যান্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, ইসলামিক ফিন্যান্স, কেডিএস এক্সেসরিজ, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, লাভেলো আইসক্রিম, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, পিএফআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,ফনিক্স ফিন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা বাংলা ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, ইউনিক হোটেল ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
স্টক নিউজ বিডি.কম/এসআর
আরও পড়ুন……
